ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আলভারেজ নিয়ে মার্তিনেজের ১ আবেগঘন বার্তা, কঠিন সময়ে বড় সমর্থন Logo ওয়াশিং মেশিন পরিষ্কার করার সহজ নিয়ম মাসে একবার করলেই যথেষ্ট Logo খেজুর দিয়ে তৈরি চকলেট কেক ডিম চিনি ছাড়াই সহজ স্বাস্থ্যকর রেসিপি Logo নেপালে আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে জাতীয় শোক Logo ইসরায়েলি বসতির বিরুদ্ধে যুক্তরাজ্য ফ্রান্সসহ ১২ দেশের নিষেধাজ্ঞা Logo স্কিনকেয়ারের পর ফোন চালালে কি ত্বকের ক্ষতি হয়? জানুন আসল তথ্য Logo স্ক্যাল্পের যত্নে ইতালিয়ান হেয়ার ওয়াশিং মেথডের ৫ সহজ কৌশল Logo পাকিস্তান ক্রিকেট ১০ বছর পিছিয়ে গেছে: সাঈদ আজমল Logo বেনজীর আহমেদকে ফেরাতে ইউএইর সঙ্গে যোগাযোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

খাগড়াছড়িতে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক ফেডারেশনের ২য় বর্ষপূর্তি, নতুন কমিটি ঘোষণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৫

খাগড়াছড়িতে রংমিস্ত্রি শ্রমিক ফেডারেশনের ২য় বর্ষপূর্তি, নতুন কমিটি ঘোষণা ও দোয়া মাহফিলের একাংশ।

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা কমিটির ঘোষণা ও সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার খাগড়াছড়ি সদরে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম বিভাগের ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি গোলাম মঈনউদ্দিন ময়ূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ-সভাপতি শামসুল হক মল্লিক চুন্নু, সহ-সভাপতি মামুন গাজী মেম্বার, চট্টগ্রাম বিভাগের ব্যবসা বিষয়ক সম্পাদক ও ফেনী জেলা সভাপতি রমজান আলী সোহাগ এবং বান্দরবান জেলা সভাপতি মনির হোসেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ হুজাইফা।

খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা
খাগড়াছড়িতে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন জেলা কমিটি ঘোষণা।

অনুষ্ঠানে ইব্রাহিম খলিলকে সভাপতি এবং শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেলা নতুন কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে রংমিস্ত্রি শ্রমিকদের অধিকার আদায়, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক ঐক্য জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। “বদলে যাব, বদলে দিব” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা শ্রমিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে খাগড়াছড়ি জেলা কমিটির নতুন নেতৃবৃন্দের সফলতা এবং শ্রমিকদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় রংমিস্ত্রি শ্রমিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আলভারেজ নিয়ে মার্তিনেজের ১ আবেগঘন বার্তা, কঠিন সময়ে বড় সমর্থন

খাগড়াছড়িতে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক ফেডারেশনের ২য় বর্ষপূর্তি, নতুন কমিটি ঘোষণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৯:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা কমিটির ঘোষণা ও সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার খাগড়াছড়ি সদরে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম বিভাগের ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি গোলাম মঈনউদ্দিন ময়ূর।

আরও পড়ুন  সংসদে ঐকমত্য কমিশন নিয়ে প্রশ্ন, ‘শুরুতেই সন্দেহ জেগেছিল’—শাহাদাত সেলিম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ-সভাপতি শামসুল হক মল্লিক চুন্নু, সহ-সভাপতি মামুন গাজী মেম্বার, চট্টগ্রাম বিভাগের ব্যবসা বিষয়ক সম্পাদক ও ফেনী জেলা সভাপতি রমজান আলী সোহাগ এবং বান্দরবান জেলা সভাপতি মনির হোসেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ হুজাইফা।

খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা
খাগড়াছড়িতে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন জেলা কমিটি ঘোষণা।

অনুষ্ঠানে ইব্রাহিম খলিলকে সভাপতি এবং শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেলা নতুন কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন  ধর্ষণ মামলায় ফাদার গ্রেগরী বেকসুর খালাস, উচ্চ আদালতে যাবে রাষ্ট্রপক্ষ

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে রংমিস্ত্রি শ্রমিকদের অধিকার আদায়, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক ঐক্য জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। “বদলে যাব, বদলে দিব” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা শ্রমিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে খাগড়াছড়ি জেলা কমিটির নতুন নেতৃবৃন্দের সফলতা এবং শ্রমিকদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় রংমিস্ত্রি শ্রমিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি