ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফটিকছড়িতে জমি চাষ দেখতে গিয়ে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু Logo কাশ্মীরি খুবানি চিকেন ঘরেই বানান রাজকীয় স্বাদের এই পদ Logo বৃষ্টির দিনে ঘুম বেশি পাওয়ার পেছনে রয়েছে যে ৫ কারণ Logo জাপানিদের ত্বকের যত্নে জনপ্রিয় এই সুলভ উপকরণটি চিনে নিন Logo সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন: বাড়ছে ৬৪ শতাংশ Logo আ স ম ফিরোজ: নতুন দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ Logo থাইল্যান্ডের এআইটি পরিদর্শনে মাভাবিপ্রবি উপাচার্য, গবেষণায় যৌথ কাজের পরিকল্পনা Logo সাহাদুল হকের মৃত্যু: চার বছর আগের হলফনামায় কী ছিল Logo কাঁঠালের দাম: মৌসুম শেষে সর্বোচ্চ ১ হাজার টাকা Logo কানাডায় গায়কের গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি!

ফটিকছড়িতে জমি চাষ দেখতে গিয়ে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৩

ট্রাক্টরের নিচে চাপা পড়া শিশু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ত্বহা (৮) নামের এক নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ির পুরাতন স্লুইসগেট সংলগ্ন চেঙ্গরবিলে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ত্বহা ভূজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলীর ছেলে। বাবার চোখের সামনে সন্তানের এমন নির্মম মৃত্যুতে পুরো এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কোরবান আলী নিজের ট্রাক্টর নিয়ে চেঙ্গরবিল এলাকায় জমি চাষ করতে গিয়েছিলেন। এ সময় ছোট্ট ত্বহাও বাবার সঙ্গে সেই চলন্ত ট্রাক্টরে বসে ছিল।

জমি চাষ করার একপর্যায়ে বাবার অগোচরে হঠাৎ করেই ত্বহা ট্রাক্টর থেকে নিচে পড়ে যায়। এরপর চোখের পলকেই ঘাতক ট্রাক্টরের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।

এ বিষয়ে হারুয়ালছড়ি ইউনিয়নের ইউপি সদস্য এস এম মুসলিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবার সঙ্গে জমি চাষ দেখতে গিয়েছিল শিশুটি। কিন্তু হঠাৎ করেই চলন্ত ট্রাক্টরের নিচে পড়ে তার এই করুণ মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, দুর্ঘটনার পরপরই নিহত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে জমি চাষ দেখতে গিয়ে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফটিকছড়িতে জমি চাষ দেখতে গিয়ে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

Update Time : ১১:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ত্বহা (৮) নামের এক নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ির পুরাতন স্লুইসগেট সংলগ্ন চেঙ্গরবিলে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ত্বহা ভূজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলীর ছেলে। বাবার চোখের সামনে সন্তানের এমন নির্মম মৃত্যুতে পুরো এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন  জব্বারের বলীখেলায় বাঘা শরীফের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন! রানারআপ রাশেদ

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কোরবান আলী নিজের ট্রাক্টর নিয়ে চেঙ্গরবিল এলাকায় জমি চাষ করতে গিয়েছিলেন। এ সময় ছোট্ট ত্বহাও বাবার সঙ্গে সেই চলন্ত ট্রাক্টরে বসে ছিল।

জমি চাষ করার একপর্যায়ে বাবার অগোচরে হঠাৎ করেই ত্বহা ট্রাক্টর থেকে নিচে পড়ে যায়। এরপর চোখের পলকেই ঘাতক ট্রাক্টরের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।

আরও পড়ুন  আরব বণিকদের চট্টগ্রাম আগমন: প্রাচীন সমুদ্র বাণিজ্যের ইতিহাস

এ বিষয়ে হারুয়ালছড়ি ইউনিয়নের ইউপি সদস্য এস এম মুসলিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবার সঙ্গে জমি চাষ দেখতে গিয়েছিল শিশুটি। কিন্তু হঠাৎ করেই চলন্ত ট্রাক্টরের নিচে পড়ে তার এই করুণ মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, দুর্ঘটনার পরপরই নিহত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন  নাহিদ ইসলাম ভারত নিয়ে কী কড়া বার্তা দিলেন?