ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ব্র্যাক ব্যাংক ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায়!

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:২২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৪

ফোর্বসের বৈশ্বিক ব্যাংক র‍্যাংকিংয়ে জায়গা পেয়েছে ব্র্যাক ব্যাংক। ছবি: সংগৃহীত।

ব্র্যাক ব্যাংক ফোর্বসের ২০২৬ সালের বিশ্বের শীর্ষ ৫০০ ব্যাংকের তালিকায় জায়গা করে নিয়েছে। এ তালিকায় একমাত্র বাংলাদেশি ব্যাংক হিসেবে নাম এসেছে দেশের এই বেসরকারি ব্যাংকটির। ফোর্বস ও মার্কেট গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্তার যৌথ উদ্যোগে তৈরি তালিকাটি ৯ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।

বিশ্বের ৮৯ দেশের ব্যাংকগুলোর মধ্যে আর্থিক সক্ষমতা ও কার্যকারিতার বিভিন্ন সূচক বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়েছে। লাভজনকতা, প্রবৃদ্ধি ও আয়ের মান, মূলধন ও অর্থায়নের সক্ষমতা এবং সম্পদের মান ও দক্ষতা—এই চারটি প্রধান সূচকে ব্যাংকগুলোর মূল্যায়ন করা হয়েছে।

ফোর্বসের শ্রেণিবিন্যাস অনুযায়ী, সম্পদের আকারের ভিত্তিতে ব্যাংকগুলোকে ছয়টি স্তরে ভাগ করা হয়েছে। ব্র্যাক ব্যাংক পড়েছে টায়ার ৫ বা লোয়ার মিড-সাইজ ব্যাংকের শ্রেণিতে। এই শ্রেণিতে ব্যাংকটি ৭৩তম অবস্থানে রয়েছে। তালিকাটি গ্রাহক জরিপের পরিবর্তে আর্থিক তথ্য ও ব্যালান্স শিটের সক্ষমতাকে গুরুত্ব দিয়েছে।

ব্যাংকটির আর্থিক সূচকেও সাম্প্রতিক সময়ে প্রবৃদ্ধির তথ্য দেখা গেছে। ২০২৬ সালের জুনে ব্র্যাক ব্যাংকের কনসোলিডেটেড রিটার্ন অন অ্যাসেটস ছিল ১ দশমিক ৬৭ শতাংশ এবং কস্ট-টু-ইনকাম রেশিও ৪২ শতাংশ। একই সময়ে ব্যাংকটির নন-পারফর্মিং লোন বা খেলাপি ঋণের অনুপাত ছিল ২ দশমিক ০৩ শতাংশ।

২০২৫ সালে ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা ছিল ২ হাজার ২৫১ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৫৭ শতাংশ বেশি। ২০২৬ সালের প্রথম ছয় মাসেও মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪২৩ কোটি টাকায় পৌঁছেছে। আগস্ট ২০২৬ শেষে ব্যাংকটির গ্রাহক আমানতের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৯১৫ কোটি টাকা।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এই স্বীকৃতিকে ব্যাংক ও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। ফোর্বসের এই তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকের সঙ্গে বাংলাদেশের একটি ব্যাংকের অন্তর্ভুক্তি দেশের ব্যাংকিং খাতের জন্য আন্তর্জাতিক পর্যায়ের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে সামনে এসেছে।

জনপ্রিয় সংবাদ

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে অমলিন সালমান শাহ

ব্র্যাক ব্যাংক ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায়!

Update Time : ১২:২২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ব্র্যাক ব্যাংক ফোর্বসের ২০২৬ সালের বিশ্বের শীর্ষ ৫০০ ব্যাংকের তালিকায় জায়গা করে নিয়েছে। এ তালিকায় একমাত্র বাংলাদেশি ব্যাংক হিসেবে নাম এসেছে দেশের এই বেসরকারি ব্যাংকটির। ফোর্বস ও মার্কেট গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্তার যৌথ উদ্যোগে তৈরি তালিকাটি ৯ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।

বিশ্বের ৮৯ দেশের ব্যাংকগুলোর মধ্যে আর্থিক সক্ষমতা ও কার্যকারিতার বিভিন্ন সূচক বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়েছে। লাভজনকতা, প্রবৃদ্ধি ও আয়ের মান, মূলধন ও অর্থায়নের সক্ষমতা এবং সম্পদের মান ও দক্ষতা—এই চারটি প্রধান সূচকে ব্যাংকগুলোর মূল্যায়ন করা হয়েছে।

আরও পড়ুন  সোমবার থেকে ডিপোতে বাড়তি বরাদ্দে মিলবে ডিজেল-পেট্রোল-অকটেন

ফোর্বসের শ্রেণিবিন্যাস অনুযায়ী, সম্পদের আকারের ভিত্তিতে ব্যাংকগুলোকে ছয়টি স্তরে ভাগ করা হয়েছে। ব্র্যাক ব্যাংক পড়েছে টায়ার ৫ বা লোয়ার মিড-সাইজ ব্যাংকের শ্রেণিতে। এই শ্রেণিতে ব্যাংকটি ৭৩তম অবস্থানে রয়েছে। তালিকাটি গ্রাহক জরিপের পরিবর্তে আর্থিক তথ্য ও ব্যালান্স শিটের সক্ষমতাকে গুরুত্ব দিয়েছে।

ব্যাংকটির আর্থিক সূচকেও সাম্প্রতিক সময়ে প্রবৃদ্ধির তথ্য দেখা গেছে। ২০২৬ সালের জুনে ব্র্যাক ব্যাংকের কনসোলিডেটেড রিটার্ন অন অ্যাসেটস ছিল ১ দশমিক ৬৭ শতাংশ এবং কস্ট-টু-ইনকাম রেশিও ৪২ শতাংশ। একই সময়ে ব্যাংকটির নন-পারফর্মিং লোন বা খেলাপি ঋণের অনুপাত ছিল ২ দশমিক ০৩ শতাংশ।

আরও পড়ুন  চীনা অর্থনৈতিক অঞ্চল: ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগে চট্টগ্রামে লাখো কর্মসংস্থানের আশা

২০২৫ সালে ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা ছিল ২ হাজার ২৫১ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৫৭ শতাংশ বেশি। ২০২৬ সালের প্রথম ছয় মাসেও মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪২৩ কোটি টাকায় পৌঁছেছে। আগস্ট ২০২৬ শেষে ব্যাংকটির গ্রাহক আমানতের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৯১৫ কোটি টাকা।

আরও পড়ুন  ছয় মাসে পোলাওর চালের দাম বেড়েছে দ্বিগুণ