ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন দূতাবাসে এসএসসি পাসে চাকরি, বেতন ৭২ হাজার

মার্কিন দূতাবাস

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে এসএসসি পাস প্রার্থীদের জন্য চাকরির সুযোগ তৈরি হয়েছে। দূতাবাসের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে ‘মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)’ পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে মাসিক বেতন ৭২ হাজার ২০০ টাকা এবং আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি স্থায়ী ও পূর্ণকালীন চাকরি। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতে হবে। কর্মস্থল হবে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের বিভিন্ন স্থাপনা। নির্বাচিত প্রার্থীদের চ্যান্সারি, এম্বাসি অ্যানেক্স, আমেরিকান সেন্টার এবং মার্কিন সরকারের মালিকানাধীন বা ভাড়া নেওয়া আবাসিক ভবনে দায়িত্ব পালন করতে হবে।

প্রার্থীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সরকারি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে।

এই পদে আবেদনকারীর সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস কিংবা জেনারেটর ও ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতার ক্ষেত্রে বিশেষ শর্তও রয়েছে। আবেদনকারীকে ১০০০ কেভিএ বা তার চেয়ে বড় ক্ষমতার জেনারেটরে কাজ করার অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফলে শুধু সাধারণ জেনারেটর পরিচালনার অভিজ্ঞতা থাকলেই এই পদে আবেদন করার যোগ্যতা পূরণ হবে না।

ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে ইংরেজিতে বলা, পড়া ও লেখার সীমিত জ্ঞান থাকতে হবে। পাশাপাশি বাংলায় বলা, পড়া ও লেখায় ভালো কাজের জ্ঞান প্রয়োজন। প্রার্থীকে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কারিগরি জ্ঞান ও সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগের মেইনটেন্যান্স ফোরম্যান ও মেইনটেন্যান্স সুপারভাইজারের অধীনে কাজ করতে হবে। পাওয়ার জেনারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণ, স্থাপন ও মেরামতসহ বিভিন্ন কারিগরি দায়িত্ব পালন করতে হবে।

এ ছাড়া গ্লোবাল মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের (জিএমএমএস) নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী নিয়মিত ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। নির্বাচিত প্রার্থীকে সিকিউরিটি সার্টিফিকেট এবং ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনে উত্তীর্ণ হতে হবে।

আগ্রহী প্রার্থীরা মার্কিন দূতাবাসের ইলেকট্রনিক রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন (ERA) ব্যবস্থার মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময় এসএসসি সনদ, ট্রেড কোর্সের সনদ এবং জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

আবেদনের বিস্তারিত নির্দেশনা মার্কিন দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। চাকরিতে নির্বাচিত হওয়ার পর ছাড়পত্র পাওয়ার চার সপ্তাহের মধ্যে কাজে যোগদানের সক্ষমতাও থাকতে হবে।

জনপ্রিয় সংবাদ

মার্কিন দূতাবাসে এসএসসি পাসে চাকরি, বেতন ৭২ হাজার

Update Time : ০৭:৫৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে এসএসসি পাস প্রার্থীদের জন্য চাকরির সুযোগ তৈরি হয়েছে। দূতাবাসের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে ‘মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)’ পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে মাসিক বেতন ৭২ হাজার ২০০ টাকা এবং আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি স্থায়ী ও পূর্ণকালীন চাকরি। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতে হবে। কর্মস্থল হবে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের বিভিন্ন স্থাপনা। নির্বাচিত প্রার্থীদের চ্যান্সারি, এম্বাসি অ্যানেক্স, আমেরিকান সেন্টার এবং মার্কিন সরকারের মালিকানাধীন বা ভাড়া নেওয়া আবাসিক ভবনে দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন  বেতন বাড়বে ১০০-১৪২%, দেওয়া হবে চার ধাপে

প্রার্থীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সরকারি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে।

এই পদে আবেদনকারীর সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস কিংবা জেনারেটর ও ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতার ক্ষেত্রে বিশেষ শর্তও রয়েছে। আবেদনকারীকে ১০০০ কেভিএ বা তার চেয়ে বড় ক্ষমতার জেনারেটরে কাজ করার অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফলে শুধু সাধারণ জেনারেটর পরিচালনার অভিজ্ঞতা থাকলেই এই পদে আবেদন করার যোগ্যতা পূরণ হবে না।

আরও পড়ুন  আজ থেকেই বিজিবিতে সিপাহী নিয়োগ: নারী-পুরুষের বয়স, উচ্চতা ও যোগ্যতা জানুন

ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে ইংরেজিতে বলা, পড়া ও লেখার সীমিত জ্ঞান থাকতে হবে। পাশাপাশি বাংলায় বলা, পড়া ও লেখায় ভালো কাজের জ্ঞান প্রয়োজন। প্রার্থীকে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কারিগরি জ্ঞান ও সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগের মেইনটেন্যান্স ফোরম্যান ও মেইনটেন্যান্স সুপারভাইজারের অধীনে কাজ করতে হবে। পাওয়ার জেনারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণ, স্থাপন ও মেরামতসহ বিভিন্ন কারিগরি দায়িত্ব পালন করতে হবে।

এ ছাড়া গ্লোবাল মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের (জিএমএমএস) নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী নিয়মিত ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। নির্বাচিত প্রার্থীকে সিকিউরিটি সার্টিফিকেট এবং ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনে উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন  অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে