ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চন্দনাইশে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বৈলতলী’ ক্যাম্পেইন উদ্বোধন Logo চন্দনাইশে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রওশনহাট’ ক্যাম্পেইন উদ্বোধন Logo বাংলাদেশের এলএনজি বাজারে এবার রাশিয়ার আগ্রহ, সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন Logo তিন মাসেও বোর্ড নেই, কমছে আমানত, ইসলামী ব্যাংকের সামনে বড় সংকট Logo জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের Logo ট্রাম্প-শির বৈঠকে বাণিজ্য, এআই ও বিরল খনিজ নিয়ে আলোচনা Logo ঢাবিতে অপ্রতিম-আজমুল হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল Logo চন্দনাইশে বসতভিটার বিরোধ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo চন্দনাইশে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo ওয়ান হেলথ: পরিবেশ-জনস্বাস্থ্য সমন্বয়ে মন্ত্রীর বার্তা

চন্দনাইশে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বৈলতলী’ ক্যাম্পেইন উদ্বোধন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:১৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০০

'ক্যাশলেস বৈলতলী' ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিথিরা।

চন্দনাইশ প্রতিনিধি: মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে “লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি বৈলতলী উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস বৈলতলী’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং প্রান্তিক পর্যায়ে ক্যাশলেস লেনদেনের সুবিধা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈলতলী সিরাজ মার্কেটে বর্ণাঢ্য র‍্যালি, বেলুন উড়ানো ও মতবিনিময় সভার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। র‍্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি বৈলতলী উপশাখার ব্যবস্থাপক ধীমান দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক চন্দনাইশ শাখার ব্যবস্থাপক জনাব এ.ই.এম. রিয়াজুল হাসান।

ক্যাশলেস বৈলতলী ক্যাম্পেইন উপলক্ষ্যে পূবালী ব্যাংকের সচেতনতামূলক র‍্যালি
‘ক্যাশলেস বৈলতলী’ ক্যাম্পেইন উপলক্ষ্যে সিরাজ মার্কেটে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন, ইউনুস মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি কামাল উদ্দিন, ব্যবসায়ী শাহ আলম, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুস সবুর এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শাখা ব্যবস্থাপক করিম উল্লাহ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা কিউআর পেমেন্ট, পস (POS) মেশিন, পাই ব্যাংকিং অ্যাপ, সিআরএম, এটিএম, কিয়স্ক, আরটিডিএমসহ পূবালী ব্যাংকের আধুনিক ডিজিটাল সেবা এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেনের মাধ্যমে ব্যবসায়ীরা নগদ টাকা বহনের ঝুঁকি থেকে মুক্ত থাকবেন, লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ। এটি ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আনবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই ক্যাম্পেইনের মাধ্যমে বৈলতলী বাজারের সকল ব্যবসায়ীকে পর্যায়ক্রমে ক্যাশলেস লেনদেনের আওতায় আনা হবে বলে জানান আয়োজকরা।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বৈলতলী’ ক্যাম্পেইন উদ্বোধন

চন্দনাইশে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বৈলতলী’ ক্যাম্পেইন উদ্বোধন

Update Time : ০১:১৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশ প্রতিনিধি: মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে “লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি বৈলতলী উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস বৈলতলী’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং প্রান্তিক পর্যায়ে ক্যাশলেস লেনদেনের সুবিধা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈলতলী সিরাজ মার্কেটে বর্ণাঢ্য র‍্যালি, বেলুন উড়ানো ও মতবিনিময় সভার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। র‍্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও পড়ুন  বন্ধ কলকারখানা চালুতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি বৈলতলী উপশাখার ব্যবস্থাপক ধীমান দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক চন্দনাইশ শাখার ব্যবস্থাপক জনাব এ.ই.এম. রিয়াজুল হাসান।

ক্যাশলেস বৈলতলী ক্যাম্পেইন উপলক্ষ্যে পূবালী ব্যাংকের সচেতনতামূলক র‍্যালি
‘ক্যাশলেস বৈলতলী’ ক্যাম্পেইন উপলক্ষ্যে সিরাজ মার্কেটে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন, ইউনুস মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি কামাল উদ্দিন, ব্যবসায়ী শাহ আলম, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুস সবুর এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শাখা ব্যবস্থাপক করিম উল্লাহ প্রমুখ।

আরও পড়ুন  চন্দনাইশে পূবালী ব্যাংকের 'ক্যাশলেস রওশনহাট' ক্যাম্পেইন উদ্বোধন

মতবিনিময় সভায় বক্তারা কিউআর পেমেন্ট, পস (POS) মেশিন, পাই ব্যাংকিং অ্যাপ, সিআরএম, এটিএম, কিয়স্ক, আরটিডিএমসহ পূবালী ব্যাংকের আধুনিক ডিজিটাল সেবা এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেনের মাধ্যমে ব্যবসায়ীরা নগদ টাকা বহনের ঝুঁকি থেকে মুক্ত থাকবেন, লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ। এটি ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আনবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন  বাংলা কিউআরে আন্তঃব্যাংক চার্জ শূন্য, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রণোদনা