ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক Logo বিএনপি আগে ব্যর্থ বিরোধী দল, এখন ব্যর্থ সরকার: আতাউল্লাহ আমীন Logo রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই Logo রেফারিং নিয়ে বিতর্কের পরও শাস্তি থেকে রক্ষা পেলেন মরিনিও Logo শচিনকে ছাড়িয়ে ২৩ হাজার আন্তর্জাতিক রানের ক্লাবে জো রুট Logo তেলের ডিপোতে চাঁদা দাবি, কৃষক দলের নেতা গ্রেফতার হয়ে বহিষ্কার Logo মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে: নবী হোসেন Logo ঘুম কম হলেই সকালে মাথাব্যথা? স্বস্তি মিলবে যেভাবে Logo ঘরে থাকা কয়েকটি উপকরণেই বানিয়ে ফেলুন পিনাট বাটার! Logo চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটিতে এমপি জসীম উদ্দীন মনোনীত সদস্য হলেন সাংবাদিক মো. নুরুল আলম

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটিতে এমপি জসীম উদ্দীন মনোনীত সদস্য হলেন সাংবাদিক মো. নুরুল আলম

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:২৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৮

এমপি জসীম উদ্দীন ও সাংবাদিক মো. নুরুল আলম এবং কমিটির অফিস আদেশের তালিকা

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে ১৪ সদস্য বিশিষ্ট হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চন্দনাইশ পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আযম খান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

কমিটিতে সংসদ সদস্যের মনোনীত সদস্য হিসেবে স্থান পেয়েছেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের চন্দনাইশ প্রতিনিধি সাংবাদিক মো. নুরুল আলম।

এছাড়া পদাধিকারবলে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ চন্দনাইশ থানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার, এমওসিএইচ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি ও ব্র্যাক প্রতিনিধি।

সাংবাদিক মো. নুরুল আলমকে সদস্য মনোনীত করায় চন্দনাইশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সচেতন মহল মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ বিষয়ে সাংবাদিক মো. নুরুল আলম বলেন, _“আমাকে এই গুরুত্বপূর্ণ কমিটিতে সাংবাদিক প্রতিনিধি হিসেবে মনোনীত করায় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সাধারণ মানুষ যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব।”

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটিতে এমপি জসীম উদ্দীন মনোনীত সদস্য হলেন সাংবাদিক মো. নুরুল আলম

Update Time : ০৯:২৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে ১৪ সদস্য বিশিষ্ট হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চন্দনাইশ পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আযম খান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

আরও পড়ুন  অন্তঃসত্ত্বা শ্যালিকার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

কমিটিতে সংসদ সদস্যের মনোনীত সদস্য হিসেবে স্থান পেয়েছেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের চন্দনাইশ প্রতিনিধি সাংবাদিক মো. নুরুল আলম।

এছাড়া পদাধিকারবলে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ চন্দনাইশ থানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার, এমওসিএইচ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি ও ব্র্যাক প্রতিনিধি।

আরও পড়ুন  রাষ্ট্রপতির পদত্যাগ: চমকপ্রদ সিদ্ধান্তে শেষ হলো জল্পনা

সাংবাদিক মো. নুরুল আলমকে সদস্য মনোনীত করায় চন্দনাইশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সচেতন মহল মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ বিষয়ে সাংবাদিক মো. নুরুল আলম বলেন, _“আমাকে এই গুরুত্বপূর্ণ কমিটিতে সাংবাদিক প্রতিনিধি হিসেবে মনোনীত করায় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সাধারণ মানুষ যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব।”

আরও পড়ুন  মামুনুল হককে নিয়ে মন্তব্য এক্সপাঞ্জ: সংসদে স্পিকারের অভাবনীয় সিদ্ধান্ত