ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জিপিএ-৫ পাওয়া রৌশনীকে উচ্চশিক্ষায় সহায়তা দিলেন মোহাম্মদ মহসিন

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রাহেলা খানম রৌশনীকে আর্থিক সহায়তা দিচ্ছেন

চট্টগ্রামের সাতকানিয়ায় বাবাকে হারানোর পর আর্থিক অনিশ্চয়তার মধ্যে থাকা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রাহেলা খানম রৌশনীকে উচ্চশিক্ষার পথে এগিয়ে নিতে আর্থিক সহায়তা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা মোহাম্মদ মহসিন।

রৌশনী ছদাহা আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ অর্জন করেন। পরে সাতকানিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পান তিনি। তাঁর কলেজে ভর্তি বাবদ ৩ হাজার টাকা শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ছদাহা ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের মাধ্যমে রৌশনীকে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে ভর্তি-পরবর্তী সময়ে তাঁর প্রয়োজনীয় বই ও শিক্ষাসামগ্রী দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

জানা গেছে, চার বোনের মধ্যে সবার বড় রৌশনী। তাঁর বাবা ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে ওমানে মারা যান। এরপর পরিবারের আর্থিক সংকটের কারণে তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। মায়ের সংগ্রামের পাশাপাশি নিজের মেধা ও পরিশ্রমে রৌশনী পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

মোহাম্মদ মহসিন ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রাহেলা খানম রৌশনী

রৌশনীকে সহায়তার বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, মোহাম্মদ মহসিন পক্ষ থেকে বলা হয়েছে, মেধাবী শিক্ষার্থীরা যেন আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই তাঁর পাশে দাঁড়ানো হয়েছে।

স্থানীয়দের মতে, রৌশনীকে উচ্চশিক্ষায় এগিয়ে নিতে এমন সহযোগিতা তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।

জনপ্রিয় সংবাদ

জিপিএ-৫ পাওয়া রৌশনীকে উচ্চশিক্ষায় সহায়তা দিলেন মোহাম্মদ মহসিন

জিপিএ-৫ পাওয়া রৌশনীকে উচ্চশিক্ষায় সহায়তা দিলেন মোহাম্মদ মহসিন

Update Time : ০১:০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় বাবাকে হারানোর পর আর্থিক অনিশ্চয়তার মধ্যে থাকা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রাহেলা খানম রৌশনীকে উচ্চশিক্ষার পথে এগিয়ে নিতে আর্থিক সহায়তা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা মোহাম্মদ মহসিন।

রৌশনী ছদাহা আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ অর্জন করেন। পরে সাতকানিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পান তিনি। তাঁর কলেজে ভর্তি বাবদ ৩ হাজার টাকা শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন  নিহত জাহেদ পিচ্চি জাহেদ নয়, তবে পুলিশের নথিতে রয়েছে তার নামেও একাধিক মামলা

ছদাহা ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের মাধ্যমে রৌশনীকে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে ভর্তি-পরবর্তী সময়ে তাঁর প্রয়োজনীয় বই ও শিক্ষাসামগ্রী দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

জানা গেছে, চার বোনের মধ্যে সবার বড় রৌশনী। তাঁর বাবা ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে ওমানে মারা যান। এরপর পরিবারের আর্থিক সংকটের কারণে তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। মায়ের সংগ্রামের পাশাপাশি নিজের মেধা ও পরিশ্রমে রৌশনী পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন  গর্বের সাফল্য: বাংলাদেশি গবেষক দলের কোডিং ফেস্ট ২০২৬ চ্যাম্পিয়ন অর্জন