ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার Logo বিয়ের আগে বর কনের যেসব স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই করানো উচিত Logo জিপিএফে জমা যত কম, মুনাফা তত বেশি—সর্বোচ্চ ১৩ শতাংশ Logo তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক Logo বিএনপি আগে ব্যর্থ বিরোধী দল, এখন ব্যর্থ সরকার: আতাউল্লাহ আমীন Logo রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই Logo রেফারিং নিয়ে বিতর্কের পরও শাস্তি থেকে রক্ষা পেলেন মরিনিও Logo শচিনকে ছাড়িয়ে ২৩ হাজার আন্তর্জাতিক রানের ক্লাবে জো রুট Logo তেলের ডিপোতে চাঁদা দাবি, কৃষক দলের নেতা গ্রেফতার হয়ে বহিষ্কার Logo মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে: নবী হোসেন

বিএনপি আগে ব্যর্থ বিরোধী দল, এখন ব্যর্থ সরকার: আতাউল্লাহ আমীন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৪

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বিএনপিকে ‘ব্যর্থ সংগঠন’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, বিএনপি আগে বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছে, এখন সরকার গঠন করেও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সরকার সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আতাউল্লাহ আমীন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

আতাউল্লাহ আমীন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল বলে তারা মনে করছেন। দাম বাড়ানোর পর সেই সংকট স্বাভাবিক হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সংকট তৈরির পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল, সরকারকে জনগণের কাছে তার ব্যাখ্যা দিতে হবে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন, কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যে ব্যয় বাড়বে। এর প্রভাব সামগ্রিকভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

গ্যাস সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন খেলাফত মজলিসের এই নেতা। তার আশঙ্কা, গ্যাসের সংকটকে কাজে লাগিয়ে দাম বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হতে পারে। মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার আগে এর যৌক্তিকতা ও প্রয়োজনীয় তথ্য জনগণের সামনে প্রকাশের দাবি জানান তিনি।

কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে আতাউল্লাহ আমীন বলেন, সরকার চার কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু সাধারণ মানুষের কর্মসংস্থান ও আয় নিশ্চিত করার পরিবর্তে যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মীকে সুবিধা দেওয়ার দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি প্রশ্ন তুলে বলেন, মানুষের আয় ও কর্মসংস্থান না বাড়িয়ে একের পর এক মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে। এটিই কি সরকারের ঘোষিত পরিকল্পনার বাস্তবায়ন—এমন প্রশ্নও তোলেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমীনী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এতে বক্তব্য দেন।

সমাবেশ শেষে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জনপ্রিয় সংবাদ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার

বিএনপি আগে ব্যর্থ বিরোধী দল, এখন ব্যর্থ সরকার: আতাউল্লাহ আমীন

Update Time : ১১:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বিএনপিকে ‘ব্যর্থ সংগঠন’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, বিএনপি আগে বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছে, এখন সরকার গঠন করেও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সরকার সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আতাউল্লাহ আমীন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

আরও পড়ুন  জুলাই আন্দোলনের গোপন অধ্যায়: রিফাত রশিদের বিস্ফোরক স্মৃতিচারণ | ২০২৪ আন্দোলন

আতাউল্লাহ আমীন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল বলে তারা মনে করছেন। দাম বাড়ানোর পর সেই সংকট স্বাভাবিক হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সংকট তৈরির পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল, সরকারকে জনগণের কাছে তার ব্যাখ্যা দিতে হবে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন, কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যে ব্যয় বাড়বে। এর প্রভাব সামগ্রিকভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  মাদকবিরোধী পোস্টের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা

গ্যাস সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন খেলাফত মজলিসের এই নেতা। তার আশঙ্কা, গ্যাসের সংকটকে কাজে লাগিয়ে দাম বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হতে পারে। মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার আগে এর যৌক্তিকতা ও প্রয়োজনীয় তথ্য জনগণের সামনে প্রকাশের দাবি জানান তিনি।

কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে আতাউল্লাহ আমীন বলেন, সরকার চার কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু সাধারণ মানুষের কর্মসংস্থান ও আয় নিশ্চিত করার পরিবর্তে যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মীকে সুবিধা দেওয়ার দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন  কওমি শিক্ষা ব্যবস্থার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয় : ইফা ডিজি