ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে মুরগির খামার থেকে অজগর উদ্ধার, মিনি বান্দরবানে অবমুক্ত

চন্দনাইশে মুরগির খামার থেকে অজগর উদ্ধার, মিনি বান্দরবানে অবমুক্ত করছেন বন বিভাগের সদস্যরা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের উত্তর হাসিমপুর পূর্ব ছৈয়দাবাদ এলাকার বাপ্পি মুরগির খামার থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে খামারে অজগরটি দেখতে পেয়ে কর্মচারীরা বন বিভাগে খবর দেন। পরে বন বিভাগের সহায়তায় সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। জানা যায়, গত সপ্তাহেও একই খামার থেকে আরও ২টি অজগর সাপ উদ্ধার করা হয়েছিল।

পরে উদ্ধারকৃত অজগরটি উপজেলার মিনি বান্দরবান খ্যাত গভীর অরণ্যে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের বরগুনি বিট কর্মকর্তা মো. রহমত আলী বলেন, “খাদ্যের সন্ধান বা পরিবেশের পরিবর্তনের কারণে বন্যপ্রাণী মাঝে মাঝে লোকালয়ে চলে আসে। এ ধরনের প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে জানানোর অনুরোধ করছি।”

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় দ্রুত সাড়া দেওয়ায় বন বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে মুরগির খামার থেকে অজগর উদ্ধার, মিনি বান্দরবানে অবমুক্ত

Update Time : ০৫:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের উত্তর হাসিমপুর পূর্ব ছৈয়দাবাদ এলাকার বাপ্পি মুরগির খামার থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে খামারে অজগরটি দেখতে পেয়ে কর্মচারীরা বন বিভাগে খবর দেন। পরে বন বিভাগের সহায়তায় সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। জানা যায়, গত সপ্তাহেও একই খামার থেকে আরও ২টি অজগর সাপ উদ্ধার করা হয়েছিল।

আরও পড়ুন  সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরীর জানাজা

পরে উদ্ধারকৃত অজগরটি উপজেলার মিনি বান্দরবান খ্যাত গভীর অরণ্যে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের বরগুনি বিট কর্মকর্তা মো. রহমত আলী বলেন, “খাদ্যের সন্ধান বা পরিবেশের পরিবর্তনের কারণে বন্যপ্রাণী মাঝে মাঝে লোকালয়ে চলে আসে। এ ধরনের প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে জানানোর অনুরোধ করছি।”

আরও পড়ুন  চন্দনাইশে বন্যাদুর্গত রংমিস্ত্রিদের পাশে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাল ও নগদ অর্থ বিতরণ