ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তেলের দাম আরও কমল বিশ্ববাজারে Logo সন্ধ্যার মধ্যে দেশের ১৬টি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস Logo শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ, গ্রেফতার গুদাম মালিক Logo ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সংসদ সদস্য হারুন-আল-রশীদের ইন্তেকাল। Logo উত্তরা ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন Logo শিপিং খাতে বড় সুযোগ ,বাংলাদেশ ব্যাংক জাহাজ ইজারার ভাড়া পরিশোধ সহজ করল Logo ডিবি সদস্যদের ওপর হামলা: নারায়ণগঞ্জে ৩ পুলিশ সদস্যকে পিটুনি, এসআই গুরুতর আহত Logo হাঁটু প্রতিস্থাপনের সুবিধা ও ঝুঁকি, যা জানা জরুরি Logo হারুন অর রশীদ মারা গেছেন: বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের এমপি আর নেই Logo পাস্তা সালাদ: স্বাস্থ্যকর ও সুস্বাদু ঘরোয়া সালাদ

টিটন হত্যাকাণ্ড নিয়ে রাজধানীতে চাঞ্চল্যের সৃষ্টি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৮:৫৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫৫৪

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত খন্দকার নাঈম আহমেদ টিটন। ছবি: সংগৃহীত

টিটন হত্যাকাণ্ড নিয়ে রাজধানীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে ঢাকার নিউমার্কেট এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর নিউমার্কেটের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদপুরের বসিলা পশুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে টিটনের সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলালের বিরোধ তৈরি হয়। সেই বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত।

তদন্তে জানা গেছে, বিরোধ মীমাংসার কথা বলে টিটনকে নিউমার্কেটের বটতলা এলাকায় ডেকে নেওয়া হয়। কিন্তু সেখানে আগে থেকেই অস্ত্রধারী শুটাররা ওত পেতে ছিল। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, টিটন হত্যাকাণ্ড কোনো আকস্মিক ঘটনা নয়। মোট চারজন হামলাকারী এই কিলিং মিশনে অংশ নেয়। দুইজন গুলি চালায় এবং অন্য দুইজন মোটরসাইকেল ও অস্ত্র নিয়ে সহযোগিতা করে।

এই হামলার সমন্বয় করেন কাইলা বাদল। এছাড়া ভাঙ্গাড়ি রনি, শাহজাহান ও পিচ্চি হেলালের আরও কয়েকজন সহযোগীর নাম উঠে এসেছে তদন্তে। গুলির পর স্থানীয় লোকজন ধাওয়া দিলে হামলাকারীদের পালিয়ে যেতে সহায়তা করে শাহজাহান। বিডিআর ৩ নম্বর গেটের কাছে মোটরসাইকেলের মাধ্যমে তাদের বের করে নেওয়া হয়।

এ ঘটনায় নিহত টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ৮ থেকে ৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টিটন হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

তেলের দাম আরও কমল বিশ্ববাজারে

টিটন হত্যাকাণ্ড নিয়ে রাজধানীতে চাঞ্চল্যের সৃষ্টি

Update Time : ০৮:৫৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

টিটন হত্যাকাণ্ড নিয়ে রাজধানীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে ঢাকার নিউমার্কেট এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর নিউমার্কেটের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদপুরের বসিলা পশুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে টিটনের সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলালের বিরোধ তৈরি হয়। সেই বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত।

আরও পড়ুন  রামিসা হত্যা মামলার বিচার ১ জুন থেকে শুরু , আইনমন্ত্রীর ঘোষণা

তদন্তে জানা গেছে, বিরোধ মীমাংসার কথা বলে টিটনকে নিউমার্কেটের বটতলা এলাকায় ডেকে নেওয়া হয়। কিন্তু সেখানে আগে থেকেই অস্ত্রধারী শুটাররা ওত পেতে ছিল। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, টিটন হত্যাকাণ্ড কোনো আকস্মিক ঘটনা নয়। মোট চারজন হামলাকারী এই কিলিং মিশনে অংশ নেয়। দুইজন গুলি চালায় এবং অন্য দুইজন মোটরসাইকেল ও অস্ত্র নিয়ে সহযোগিতা করে।

আরও পড়ুন  ধর্ষণ মামলা পল্লবীতে রামিসার বাসায় গিয়ে পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

এই হামলার সমন্বয় করেন কাইলা বাদল। এছাড়া ভাঙ্গাড়ি রনি, শাহজাহান ও পিচ্চি হেলালের আরও কয়েকজন সহযোগীর নাম উঠে এসেছে তদন্তে। গুলির পর স্থানীয় লোকজন ধাওয়া দিলে হামলাকারীদের পালিয়ে যেতে সহায়তা করে শাহজাহান। বিডিআর ৩ নম্বর গেটের কাছে মোটরসাইকেলের মাধ্যমে তাদের বের করে নেওয়া হয়।

এ ঘটনায় নিহত টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ৮ থেকে ৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টিটন হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন  নান্দাইলে নারীর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ, সন্তানসহ উদ্ধার