ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

৪০১৭৭ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৫৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৫৯৬

হজ ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন বাংলাদেশি হজযাত্রীরা। ছবি: সংগৃহীত

৪০১৭৭ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে। এখন পর্যন্ত মোট ১০০টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার (১ মে) প্রকাশিত ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ১০৬ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

হজযাত্রীদের পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৫টি, সৌদি এয়ারলাইনসের ৩৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইট সৌদি আরবে গেছে।

হজ পালনে গিয়ে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৃতদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুইজন মদিনায় মারা গেছেন। তাদের সবাই পুরুষ এবং বিভিন্ন জেলার বাসিন্দা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের মিরসরাইয়ে দরজার তালা কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

৪০১৭৭ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন

Update Time : ১১:৫৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

৪০১৭৭ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে। এখন পর্যন্ত মোট ১০০টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার (১ মে) প্রকাশিত ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ১০৬ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

আরও পড়ুন  মিসৌরি বিমান দুর্ঘটনা: ১১ স্কাইডাইভারসহ পাইলট নিহত

হজযাত্রীদের পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৫টি, সৌদি এয়ারলাইনসের ৩৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইট সৌদি আরবে গেছে।

হজ পালনে গিয়ে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৃতদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুইজন মদিনায় মারা গেছেন। তাদের সবাই পুরুষ এবং বিভিন্ন জেলার বাসিন্দা।

আরও পড়ুন  সৌদি হজ কার্যক্রম ২০২৬ ধর্মমন্ত্রী কায়কোবাদের প্রথম দিনের গুরুত্বপূর্ণ কার্যক্রম