ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ লেনদেন ও অপমানের অভিযোগে আইনি চাপে সংগীত পরিচালক পলাশ

নতুন মামলার অভিযোগে আলোচনায় সংগীত পরিচালক পলাশ মুচ্ছল

ভারতের পরিচিত সংগীত পরিচালক পলাশ মুচ্ছলকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আর্থিক লেনদেন ও জাতিগত মন্তব্যের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

অভিযোগকারী দাবি করেছেন, চলচ্চিত্র নির্মাণের কাজের কথা বলে তার কাছ থেকে বড় অঙ্কের অর্থ নেওয়া হয়েছিল। নির্ধারিত সময় পার হলেও কাজ শেষ না হওয়ায় টাকা ফেরত চাইলে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলায় আরও বলা হয়েছে, অর্থ ফেরতের বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্ত ব্যক্তি আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারায় অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার পর আবারও আলোচনায় এসেছে পলাশ মুচ্ছলের ব্যক্তিগত জীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সম্পর্ক ও বিয়ে নিয়ে পুরোনো গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়েছে।

এদিকে, পলাশ আগেও সামাজিক মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেছিলেন, প্রমাণ ছাড়া কাউকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা উচিত নয়। তবে সাম্প্রতিক অভিযোগ তার বিরুদ্ধে আইনি চাপ আরও বাড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

জনপ্রিয় সংবাদ

অর্থ লেনদেন ও অপমানের অভিযোগে আইনি চাপে সংগীত পরিচালক পলাশ

Update Time : ১১:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

ভারতের পরিচিত সংগীত পরিচালক পলাশ মুচ্ছলকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আর্থিক লেনদেন ও জাতিগত মন্তব্যের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

অভিযোগকারী দাবি করেছেন, চলচ্চিত্র নির্মাণের কাজের কথা বলে তার কাছ থেকে বড় অঙ্কের অর্থ নেওয়া হয়েছিল। নির্ধারিত সময় পার হলেও কাজ শেষ না হওয়ায় টাকা ফেরত চাইলে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুন  আদনান আল রাজীবের প্রথম সিনেমা, নায়ক সিয়াম

মামলায় আরও বলা হয়েছে, অর্থ ফেরতের বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্ত ব্যক্তি আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারায় অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার পর আবারও আলোচনায় এসেছে পলাশ মুচ্ছলের ব্যক্তিগত জীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সম্পর্ক ও বিয়ে নিয়ে পুরোনো গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন  ফ্যাশন-ব্যবসা থেকে আইনি লড়াই, ব্লেক লাইভলির অন্য গল্প