ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

১২শ কেজির ‘কালা মানিক’ কিনলেই মিলবে ফ্রি খাসি

নরসিংদীর রায়পুরায় কোরবানির ঈদ উপলক্ষে আলোচনায় এসেছে প্রায় ১২শ কেজি ওজনের গরু ‘কালা মানিক’।ছবি- সংগ্রহীত

কোরবানির ঈদকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা এলাকায় ব্যাপক আলোচনায় এসেছে বিশাল আকৃতির একটি গরু। ‘কালা মানিক’ নামের এই গরুর ওজন প্রায় ১২শ কেজি। গরুটি কিনলে একটি খাসি সম্পূর্ণ ফ্রি দেয়ার ঘোষণাও দিয়েছেন খামারের মালিক।

খামার সূত্রে জানা গেছে, ‘কালা মানিক’-কে সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে লালন-পালন করা হচ্ছে। প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে কাঁচা ঘাস, সাইলেজ, ভুট্টার গুঁড়া, খইল এবং প্রায় ২৫ ধরনের উপাদানে তৈরি বিশেষ খাদ্য। এছাড়া নিয়মিত গোসল ও পরিচর্যার মাধ্যমে গরুটিকে সুস্থ রাখা হচ্ছে।

খামারের মালিক আহসান শিকদার জানান, তিন বছর আগে একটি হাট থেকে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে গরুটি কেনা হয়েছিল। বর্তমানে এর ওজন দাঁড়িয়েছে প্রায় ১২শ কেজি। গরুটির দাম ধরা হয়েছে ১২ লাখ টাকা। তিনি বলেন, “যে ক্রেতা গরুটি কিনবেন, তাকে একটি খাসি ফ্রি উপহার দেয়া হবে।”

তিনি আরও বলেন, ঢাকার বড় কোনো খামারে থাকলে একই গরুর দাম আরও বেশি হতে পারত। তবে সাধারণ ক্রেতাদের কথা বিবেচনা করেই তুলনামূলক কম দাম নির্ধারণ করা হয়েছে।

গরুটি দেখতে আসা দর্শনার্থীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক আগ্রহ। অনেকেই বলছেন, সামনে থেকে দেখলে গরুটিকে আরও বড় ও আকর্ষণীয় মনে হয়। শান্ত স্বভাবের কারণে দর্শনার্থীদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘কালা মানিক’।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছাইফুল ইসলাম জানিয়েছেন, জেলার খামারগুলোতে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু পালন নিশ্চিত করতে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। তিনি বলেন, চলতি বছর নরসিংদীতে কোরবানির জন্য পর্যাপ্ত গবাদিপশু প্রস্তুত রয়েছে এবং অতিরিক্ত পশু পার্শ্ববর্তী জেলাগুলোতেও সরবরাহ করা হবে।

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরিজীবীরা প্রথমবার যে ভাতা পাবেন

১২শ কেজির ‘কালা মানিক’ কিনলেই মিলবে ফ্রি খাসি

Update Time : ১১:৪০:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

কোরবানির ঈদকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা এলাকায় ব্যাপক আলোচনায় এসেছে বিশাল আকৃতির একটি গরু। ‘কালা মানিক’ নামের এই গরুর ওজন প্রায় ১২শ কেজি। গরুটি কিনলে একটি খাসি সম্পূর্ণ ফ্রি দেয়ার ঘোষণাও দিয়েছেন খামারের মালিক।

খামার সূত্রে জানা গেছে, ‘কালা মানিক’-কে সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে লালন-পালন করা হচ্ছে। প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে কাঁচা ঘাস, সাইলেজ, ভুট্টার গুঁড়া, খইল এবং প্রায় ২৫ ধরনের উপাদানে তৈরি বিশেষ খাদ্য। এছাড়া নিয়মিত গোসল ও পরিচর্যার মাধ্যমে গরুটিকে সুস্থ রাখা হচ্ছে।

আরও পড়ুন  রোদে ত্বক পুড়ে গেলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

খামারের মালিক আহসান শিকদার জানান, তিন বছর আগে একটি হাট থেকে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে গরুটি কেনা হয়েছিল। বর্তমানে এর ওজন দাঁড়িয়েছে প্রায় ১২শ কেজি। গরুটির দাম ধরা হয়েছে ১২ লাখ টাকা। তিনি বলেন, “যে ক্রেতা গরুটি কিনবেন, তাকে একটি খাসি ফ্রি উপহার দেয়া হবে।”

তিনি আরও বলেন, ঢাকার বড় কোনো খামারে থাকলে একই গরুর দাম আরও বেশি হতে পারত। তবে সাধারণ ক্রেতাদের কথা বিবেচনা করেই তুলনামূলক কম দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  একাকিত্ব কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? জানুন গবেষণার তথ্য

গরুটি দেখতে আসা দর্শনার্থীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক আগ্রহ। অনেকেই বলছেন, সামনে থেকে দেখলে গরুটিকে আরও বড় ও আকর্ষণীয় মনে হয়। শান্ত স্বভাবের কারণে দর্শনার্থীদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘কালা মানিক’।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছাইফুল ইসলাম জানিয়েছেন, জেলার খামারগুলোতে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু পালন নিশ্চিত করতে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। তিনি বলেন, চলতি বছর নরসিংদীতে কোরবানির জন্য পর্যাপ্ত গবাদিপশু প্রস্তুত রয়েছে এবং অতিরিক্ত পশু পার্শ্ববর্তী জেলাগুলোতেও সরবরাহ করা হবে।

আরও পড়ুন  ঈদের শিশুদের নতুন জামা বাছাই ও কেনার পরামর্শ