ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার: হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপিকে গ্রেপ্তার দেখানোর আদেশ

সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার মামলায় আদালতের নির্দেশ। ছবি: সংগৃহীত

সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার মামলায় নতুন আদেশ দিয়েছেন ঢাকার আদালত। মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পৃথক দুটি আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে কাফরুল থানা মহিলা লীগের সভাপতি রোকেয়া জামালকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সোহেল সৌরভ আদালতে সাবিনা আক্তার তুহিনকে হাজির করে গ্রেপ্তারের আবেদন জানান। অন্যদিকে উপপরিদর্শক মো. কবির হোসেন রোকেয়া জামালকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আবেদনের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন চেয়ে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট মিরপুর-১৪ এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. শাকিল। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মূল আসামিসহ অজ্ঞাতপরিচয় প্রায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

তদন্ত কর্মকর্তারা আদালতকে জানান, মামলার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের স্বার্থে উভয় আসামিকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।

জনপ্রিয় সংবাদ

সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার: হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপিকে গ্রেপ্তার দেখানোর আদেশ

Update Time : ০২:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার মামলায় নতুন আদেশ দিয়েছেন ঢাকার আদালত। মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পৃথক দুটি আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে কাফরুল থানা মহিলা লীগের সভাপতি রোকেয়া জামালকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন  বাংলাদেশ ব্যাংক ডলার কিনছে, রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সোহেল সৌরভ আদালতে সাবিনা আক্তার তুহিনকে হাজির করে গ্রেপ্তারের আবেদন জানান। অন্যদিকে উপপরিদর্শক মো. কবির হোসেন রোকেয়া জামালকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আবেদনের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন চেয়ে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট মিরপুর-১৪ এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন  সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার, মিরপুর হামলা মামলায় সাবেক নারী এমপি ফের আটক

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. শাকিল। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মূল আসামিসহ অজ্ঞাতপরিচয় প্রায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

তদন্ত কর্মকর্তারা আদালতকে জানান, মামলার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের স্বার্থে উভয় আসামিকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন  নুসরাত তাবাসসুম শপথ গ্রহণ | সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে শপথ