ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এমপি জসীমের নেতৃত্বে চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নতুন উপজেলায় সাতকানিয়ার ৬ ইউনিয়নের সাথে দোহাজারীকে অন্তর্ভুক্ত করা হবে: এমপি জসীম উদ্দীন আহমেদ Logo চন্দনাইশে গাছবাড়ীয়া সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বাস উপহারের ঘোষণা এমপি জসীম উদ্দীন আহমেদের Logo ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার প্রতিষ্ঠান Logo সাবরেজিস্ট্রারের নির্দেশে ঘুষ, আদালতে দুই কর্মচারীর জবানবন্দি Logo মরিয়মের মৃত্যু মামলায় গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে Logo থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য Logo নেতানিয়াহুর নিউইয়র্ক সফর ঘিরে উত্তেজনা, মামদানির হুমকির পর কী হতে পারে Logo গাজার পুনর্গঠনে ২৪৫ কোটি ডলারের পরিকল্পনা ট্রাম্পের শান্তি পর্ষদের Logo শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই, ছয় দশকের সাহিত্যজীবনের অবসান

নতুন উপজেলায় সাতকানিয়ার ৬ ইউনিয়নের সাথে দোহাজারীকে অন্তর্ভুক্ত করা হবে: এমপি জসীম উদ্দীন আহমেদ

চন্দনাইশে দোহাজারী নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি এমপি জসীম উদ্দীন আহমেদ।

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম

চট্টগ্রামের সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত নতুন উপজেলায় চন্দনাইশের দোহাজারী পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দোহাজারী নাগরিক কমিটির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিএনপি সরকার উন্নয়নমুখী সরকার উল্লেখ করে এমপি বলেন, আগামী ৩০ দিনের মধ্যে দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯০টি সড়কের কাজ সম্পন্ন করা হবে।

দোহাজারী নাগরিক কমিটির মতবিনিময় সভা
দোহাজারী নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয়রা।

জানা যায়, সম্প্রতি ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সরকারি নথি পর্যালোচনায় জানা যায়, চট্টগ্রাম-১৪ আসনের এমপি জসীম উদ্দীন আহমেদের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। এতে সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৪ সালের অনুশাসন অনুযায়ী বিভাগীয় কমিশনারের সুপারিশসহ পাঠাতে বলা হয়। তবে ওই চিঠিতে দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্ত না থাকায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ প্রেক্ষিতে বক্তারা নতুন উপজেলায় ৬ ইউনিয়নের সাথে দোহাজারীকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

নাগরিক কমিটির সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, নাগরিক কমিটির সিনিয়র সহ-সভাপতি জয়নুল আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, যুগ্ম সম্পাদক ইফতেখার উদ্দিন সুমন, উপদেষ্টা আলী আজম খান, সাবেক ব্যাংকার কামাল উদ্দিন, আলহাজ্ব জামাল উদ্দিন সওদাগর, সহ-সভাপতি ওসমান আলী ভুট্টা, সাংগঠনিক সম্পাদক কাজী আবু তৈয়ব, সহ-সাধারণ সম্পাদক মুহিম বাদশাহসহ অনেকে।

জনপ্রিয় সংবাদ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এমপি জসীমের নেতৃত্বে চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নতুন উপজেলায় সাতকানিয়ার ৬ ইউনিয়নের সাথে দোহাজারীকে অন্তর্ভুক্ত করা হবে: এমপি জসীম উদ্দীন আহমেদ

Update Time : ০৮:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম

চট্টগ্রামের সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত নতুন উপজেলায় চন্দনাইশের দোহাজারী পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দোহাজারী নাগরিক কমিটির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিএনপি সরকার উন্নয়নমুখী সরকার উল্লেখ করে এমপি বলেন, আগামী ৩০ দিনের মধ্যে দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯০টি সড়কের কাজ সম্পন্ন করা হবে।

আরও পড়ুন  সিভিল এভিয়েশন মাস্টারপ্ল্যান: নতুন সম্ভাবনায় বাংলাদেশের বিমান খাত
দোহাজারী নাগরিক কমিটির মতবিনিময় সভা
দোহাজারী নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয়রা।

জানা যায়, সম্প্রতি ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সরকারি নথি পর্যালোচনায় জানা যায়, চট্টগ্রাম-১৪ আসনের এমপি জসীম উদ্দীন আহমেদের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। এতে সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৪ সালের অনুশাসন অনুযায়ী বিভাগীয় কমিশনারের সুপারিশসহ পাঠাতে বলা হয়। তবে ওই চিঠিতে দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্ত না থাকায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ প্রেক্ষিতে বক্তারা নতুন উপজেলায় ৬ ইউনিয়নের সাথে দোহাজারীকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

আরও পড়ুন  প্রবাসীর মরদেহ দেশে ফেরা: একদিনে ৩৪ জনের মরদেহ পৌঁছাল বাংলাদেশে

নাগরিক কমিটির সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, নাগরিক কমিটির সিনিয়র সহ-সভাপতি জয়নুল আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, যুগ্ম সম্পাদক ইফতেখার উদ্দিন সুমন, উপদেষ্টা আলী আজম খান, সাবেক ব্যাংকার কামাল উদ্দিন, আলহাজ্ব জামাল উদ্দিন সওদাগর, সহ-সভাপতি ওসমান আলী ভুট্টা, সাংগঠনিক সম্পাদক কাজী আবু তৈয়ব, সহ-সাধারণ সম্পাদক মুহিম বাদশাহসহ অনেকে।

আরও পড়ুন  চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের শাহসুফি সৈয়্যদ মুহাম্মদ মমতাজ আলী ১৭তম পবিত্র বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত