ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির নবগঠিত উপদেষ্টা ও কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৩৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫৫০

জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির নবগঠিত উপদেষ্টা ও কার্যকরী কমিটির পরিচিতি সভার দৃশ্য

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগর কমিটির নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির পরিচিতি সভা বুধবার নগরীর আগ্রাবাদস্থ সৌদি বাংলা হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে।

মহানগর কমিটির সভাপতি এস. এম. আহসানুল কবির টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শাহীনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী মো. আতিকুর রহমান (আজাদ)।

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, যুগ্ম মহাসচিব এম. এ. আকাশ, যুগ্ম মহাসচিব মাসুদ আলম সাগর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার এবং জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল কবির।

বক্তারা বলেন, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, নৈতিকতা বজায় রাখা, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ, অপসাংবাদিকতা পরিহার এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিকল্প নেই। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, কল্যাণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, সংগঠনের গঠনতন্ত্র, শৃঙ্খলা ও নীতিমালার প্রতি সকল সদস্যকে শ্রদ্ধাশীল থাকতে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থকে প্রাধান্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য, জবাবদিহিতা, সততা ও ঐক্যের ভিত্তিতে কাজ করার মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থাকে দেশের অন্যতম শক্তিশালী ও মর্যাদাপূর্ণ সাংবাদিক সংগঠনে পরিণত করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতা চর্চার ওপরও গুরুত্বারোপ করা হয়।সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা এস, এম,আজিজ,সিনিয়র সহ সভাপতি যথাক্রমে কামরুল ইসলাম,ইন্জিনিয়ার মাজেদুল আলম,মোঃ জাফর ইসলাম জাহিদ, মোঃ বিল্লাল হোসেন, আমিনুল ইসলাম রিপন, যুগ্ন সাধারণ সম্পাদক সফিকুর রহমান ,জাহাঙ্গীর আলম আপন, সুমন সেন, ইন্জনিয়ার মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক লায়ন ফরহাদুল হাসান মোস্তফা,সহ – সাংগঠনিক সম্পাদক, মোঃ রিয়াজ, মোঃ ইব্রাহিম মিন্টু, অর্থ সম্পাদক, এইচ এম, মিজানুর রহমান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, লিটন,দপ্তর সম্পাদক মোঃ নুরুল আবসার কায়সার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, গবেষনা বিষয়ক সম্পাদক, বিধান ঘোষ,সহ মহিলা বিষয়ক সম্পাদক, মেহরুন নিপা,প্রমূখ।

সভাপতির সমাপনী বক্তব্যে এস. এম. আহসানুল কবির টিটু নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে চট্টগ্রাম মহানগর কমিটিকে একটি আদর্শ, সক্রিয় ও কার্যকর ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। তিনি সকল সদস্যকে সংগঠনের নীতিমালা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয়, বিভাগীয়, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরিচিতি পর্ব শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির নবগঠিত উপদেষ্টা ও কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Update Time : ১০:৩৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগর কমিটির নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির পরিচিতি সভা বুধবার নগরীর আগ্রাবাদস্থ সৌদি বাংলা হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে।

মহানগর কমিটির সভাপতি এস. এম. আহসানুল কবির টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শাহীনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী মো. আতিকুর রহমান (আজাদ)।

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, যুগ্ম মহাসচিব এম. এ. আকাশ, যুগ্ম মহাসচিব মাসুদ আলম সাগর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার এবং জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল কবির।

আরও পড়ুন  পীরগাছায় ২০ মিনিটের ব্যবধানে ট্রেন দুর্ঘটনায় দুই গৃহবধূ নিহত

বক্তারা বলেন, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, নৈতিকতা বজায় রাখা, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ, অপসাংবাদিকতা পরিহার এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিকল্প নেই। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, কল্যাণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, সংগঠনের গঠনতন্ত্র, শৃঙ্খলা ও নীতিমালার প্রতি সকল সদস্যকে শ্রদ্ধাশীল থাকতে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থকে প্রাধান্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য, জবাবদিহিতা, সততা ও ঐক্যের ভিত্তিতে কাজ করার মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থাকে দেশের অন্যতম শক্তিশালী ও মর্যাদাপূর্ণ সাংবাদিক সংগঠনে পরিণত করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতা চর্চার ওপরও গুরুত্বারোপ করা হয়।সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা এস, এম,আজিজ,সিনিয়র সহ সভাপতি যথাক্রমে কামরুল ইসলাম,ইন্জিনিয়ার মাজেদুল আলম,মোঃ জাফর ইসলাম জাহিদ, মোঃ বিল্লাল হোসেন, আমিনুল ইসলাম রিপন, যুগ্ন সাধারণ সম্পাদক সফিকুর রহমান ,জাহাঙ্গীর আলম আপন, সুমন সেন, ইন্জনিয়ার মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক লায়ন ফরহাদুল হাসান মোস্তফা,সহ – সাংগঠনিক সম্পাদক, মোঃ রিয়াজ, মোঃ ইব্রাহিম মিন্টু, অর্থ সম্পাদক, এইচ এম, মিজানুর রহমান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, লিটন,দপ্তর সম্পাদক মোঃ নুরুল আবসার কায়সার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, গবেষনা বিষয়ক সম্পাদক, বিধান ঘোষ,সহ মহিলা বিষয়ক সম্পাদক, মেহরুন নিপা,প্রমূখ।

আরও পড়ুন  মরিচের দাম: বাম্পার ফলনেও কেন লোকসানে কৃষক

সভাপতির সমাপনী বক্তব্যে এস. এম. আহসানুল কবির টিটু নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে চট্টগ্রাম মহানগর কমিটিকে একটি আদর্শ, সক্রিয় ও কার্যকর ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। তিনি সকল সদস্যকে সংগঠনের নীতিমালা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন  বন্ধ্যাত্বের লক্ষণ: নারীদের ৩ সংকেত জানুন সময় থাকতেই