ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাজিলের ঐতিহ্যবাহী মিষ্টি ব্রিগাদেইরো, সহজ রেসিপি জেনে নিন Logo ভারতে মুসলিমদের ওপর চাপ বাড়ছে, দেশজুড়ে আন্দোলনের ডাক Logo দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় Logo অর্ধগলিত মরদেহ দেখে চিনতে পারেননি স্বজনরা, গ্রেপ্তার ৬ জামালপুর প্রতিনিধি Logo তামান্না ভাটিয়া বিস্ফোরক মন্তব্য, দক্ষিণী সিনেমায় নারীদের অবস্থান নিয়ে প্রশ্ন Logo কুমিল্লায় বরাদ্দের ছড়াছড়ি:উন্নয়ন প্রকল্পে নতুন গতি Logo মৌনী রায়ের জবাব! বরুণ ধাওয়ানের ‘মা’ চরিত্র নিয়ে তুমুল বিতর্ক Logo তীব্র গরমে যুক্তরাজ্যে বন্ধ হাজারের বেশি স্কুল Logo ইসলামী ব্যাংকে দ্রুতই এমডি নিয়োগ দেওয়া হবে : অর্থমন্ত্রী Logo ভালোবাসার আরেক নাম মেসি: আর্জেন্টিনার অধিনায়ক মেসি

ভারতে মুসলিমদের ওপর চাপ বাড়ছে, দেশজুড়ে আন্দোলনের ডাক

ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর বাড়তে থাকা হামলা, ভাঙচুর ও উচ্ছেদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বৈঠকে নেতারা। ছবি: সংগৃহীত।

ভারতে মুসলিমদের ওপর হামলা, উচ্ছেদ ও ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা বাড়ছে বলে অভিযোগ তুলে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। মুসলিমদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রান্তিক করার বিরুদ্ধে আগামী জুলাইয়ের শেষ দিকে আন্দোলন শুরু করার পরিকল্পনা করেছে সংস্থাটি।

সম্প্রতি বোর্ডের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান মুখপাত্র এস কিউ আর ইলিয়াস। তিনি বলেন, দেশে মুসলিমদের পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য বোর্ড একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করবে।

বোর্ডের দাবি, বিশেষ করে বিজেপি–শাসিত বিভিন্ন রাজ্যে মুসলিমদের লক্ষ্য করে গণপিটুনি, ঘরবাড়ি উচ্ছেদ এবং মসজিদ-মাদ্রাসায় হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনার বিরুদ্ধে সাংগঠনিকভাবে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখপাত্র ইলিয়াস জানান, আন্দোলন পরিচালনার জন্য ৩০ সদস্যের একটি জাতীয় কর্মসমিতি গঠন করা হবে। পাশাপাশি রাজ্যভিত্তিক কমিটি ও মাঠপর্যায়ে কাজ করার জন্য বিভিন্ন অঙ্গসংগঠনও তৈরি করা হবে।

বোর্ডের অভিযোগ, অনেক এলাকায় বৃদ্ধ ও নাবালকদের ওপর হামলা চালিয়ে জোরপূর্বক ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

মসজিদ ও মাদ্রাসা ভাঙচুরের পাশাপাশি উন্নয়ন প্রকল্পের নামে মুসলিমপ্রধান এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার অভিযোগও তুলেছে সংস্থাটি। সম্প্রতি উত্তর প্রদেশের বেনারসে একটি প্রাচীন মসজিদ উচ্ছেদের নোটিশ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সংখ্যালঘু উন্নয়ন খাতে বাজেট কমানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে পার্সোনাল ল বোর্ড। তাদের মতে, মুসলিমদের জীবন, সম্পত্তি, সম্মান ও ধর্মীয় স্বাধীনতা বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে।

রাজনৈতিক দলগুলোর ভূমিকায় হতাশা প্রকাশ করে ইলিয়াস বলেন, মুসলিমদের সমস্যা নিয়ে এখন আর কোনো বড় রাজনৈতিক দল কার্যকরভাবে কথা বলছে না। কংগ্রেসসহ প্রায় সব রাজনৈতিক দলের প্রতিই তাদের অসন্তোষ রয়েছে বলে জানান তিনি।

বৈঠকে মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা-কামাল মাওলা মসজিদ সংক্রান্ত আদালতের রায় নিয়েও আলোচনা হয়। বোর্ডের দাবি, ঐতিহাসিক ও সরকারি নথি উপস্থাপন করা হলেও মসজিদটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা মুসলিম সমাজে উদ্বেগ সৃষ্টি করেছে।

এ ছাড়া অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালুর উদ্যোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড। তাদের মতে, এ আইন কার্যকর হলে মুসলিমদের বিয়ে, বিবাহবিচ্ছেদ ও উত্তরাধিকারসংক্রান্ত ব্যক্তিগত আইনে বড় ধরনের পরিবর্তন আসবে।

মুসলিম পার্সোনাল ল বোর্ড মনে করে, ইউসিসি সংবিধানের বাধ্যতামূলক বিষয় নয় এবং ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে এটি নতুন বিতর্ক তৈরি করতে পারে। পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ ‘অ্যাকশন কমিটি’ গঠনের পাশাপাশি দেশজুড়ে আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে সংস্থাটি।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের ঐতিহ্যবাহী মিষ্টি ব্রিগাদেইরো, সহজ রেসিপি জেনে নিন

ভারতে মুসলিমদের ওপর চাপ বাড়ছে, দেশজুড়ে আন্দোলনের ডাক

Update Time : ১০:৩৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ভারতে মুসলিমদের ওপর হামলা, উচ্ছেদ ও ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা বাড়ছে বলে অভিযোগ তুলে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। মুসলিমদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রান্তিক করার বিরুদ্ধে আগামী জুলাইয়ের শেষ দিকে আন্দোলন শুরু করার পরিকল্পনা করেছে সংস্থাটি।

সম্প্রতি বোর্ডের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান মুখপাত্র এস কিউ আর ইলিয়াস। তিনি বলেন, দেশে মুসলিমদের পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য বোর্ড একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করবে।

বোর্ডের দাবি, বিশেষ করে বিজেপি–শাসিত বিভিন্ন রাজ্যে মুসলিমদের লক্ষ্য করে গণপিটুনি, ঘরবাড়ি উচ্ছেদ এবং মসজিদ-মাদ্রাসায় হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনার বিরুদ্ধে সাংগঠনিকভাবে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  তেলের দাম আরও কমল বিশ্ববাজারে

মুখপাত্র ইলিয়াস জানান, আন্দোলন পরিচালনার জন্য ৩০ সদস্যের একটি জাতীয় কর্মসমিতি গঠন করা হবে। পাশাপাশি রাজ্যভিত্তিক কমিটি ও মাঠপর্যায়ে কাজ করার জন্য বিভিন্ন অঙ্গসংগঠনও তৈরি করা হবে।

বোর্ডের অভিযোগ, অনেক এলাকায় বৃদ্ধ ও নাবালকদের ওপর হামলা চালিয়ে জোরপূর্বক ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

মসজিদ ও মাদ্রাসা ভাঙচুরের পাশাপাশি উন্নয়ন প্রকল্পের নামে মুসলিমপ্রধান এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার অভিযোগও তুলেছে সংস্থাটি। সম্প্রতি উত্তর প্রদেশের বেনারসে একটি প্রাচীন মসজিদ উচ্ছেদের নোটিশ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন  হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত ইরান!

সংখ্যালঘু উন্নয়ন খাতে বাজেট কমানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে পার্সোনাল ল বোর্ড। তাদের মতে, মুসলিমদের জীবন, সম্পত্তি, সম্মান ও ধর্মীয় স্বাধীনতা বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে।

রাজনৈতিক দলগুলোর ভূমিকায় হতাশা প্রকাশ করে ইলিয়াস বলেন, মুসলিমদের সমস্যা নিয়ে এখন আর কোনো বড় রাজনৈতিক দল কার্যকরভাবে কথা বলছে না। কংগ্রেসসহ প্রায় সব রাজনৈতিক দলের প্রতিই তাদের অসন্তোষ রয়েছে বলে জানান তিনি।

বৈঠকে মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা-কামাল মাওলা মসজিদ সংক্রান্ত আদালতের রায় নিয়েও আলোচনা হয়। বোর্ডের দাবি, ঐতিহাসিক ও সরকারি নথি উপস্থাপন করা হলেও মসজিদটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা মুসলিম সমাজে উদ্বেগ সৃষ্টি করেছে।

আরও পড়ুন  গুলি ও অপহরণের অভিযোগে গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকার টিভি তারকা