ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বর্ষায় ত্বকের যত্নে যে ভুলগুলো এড়িয়ে চলবেন Logo পারমাণবিক জাহাজে উত্তর মেরু ঘুরল রাজশাহীর প্রত্যয় Logo রায়গঞ্জে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন যুবসমাজ Logo বিশ্বের শীর্ষ বন্দর তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৮তম Logo মন ও শরীরের যত্নে প্রতিদিন ২০ মিনিট সময় দিন প্রকৃতিকে Logo কচু খেলে গলা ধরে কেন জানুন পুষ্টিগুণ ও সতর্কতার কারণ Logo অপ্রয়োজনীয় ভেবে ফেলে দিচ্ছেন রূপচর্চায় কাজে লাগা এই উপাদানগুলো Logo দামি স্কিনকেয়ার ছাড়াই সুন্দর ত্বক আর ঝলমলে চুলের সহজ উপায় Logo ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ , সদস্য সচিব মোর্শেদুর রহমান আনিস Logo ওজন নিয়ন্ত্রণে স্ন্যাকস খাওয়ার সেরা সময় জানুন

জাপানের পাঁচ টহল বোট বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত, সামুদ্রিক নিরাপত্তায় নতুন শক্তি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:১৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৫৩৯

জাপানের পাঁচ টহল বোট বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি: সংগৃহীত

জাপানের পাঁচ টহল বোট বাংলাদেশ নৌবাহিনীর বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় নজরদারি বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতেই জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) কর্মসূচির আওতায় এসব আধুনিক টহল বোট হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাপানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ ও জাপানের মধ্যে পাঁচটি উচ্চগতির টহল বোট সংগ্রহের চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বোটগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর জাপানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নৌবাহিনীর সদস্যদের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রতিটি টহল বোট ১৬.১৫ মিটার দীর্ঘ, ১৩.৫ টন ধারণক্ষমতাসম্পন্ন এবং ঘণ্টায় সর্বোচ্চ ৩২ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। কম গভীরতার নদী, মোহনা ও উপকূলীয় এলাকায় দ্রুত চলাচলের উপযোগী এসব বোট ভবিষ্যতে সামুদ্রিক নিরাপত্তা, নজরদারি, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং দেশের সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ

বর্ষায় ত্বকের যত্নে যে ভুলগুলো এড়িয়ে চলবেন

জাপানের পাঁচ টহল বোট বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত, সামুদ্রিক নিরাপত্তায় নতুন শক্তি

Update Time : ০১:১৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

জাপানের পাঁচ টহল বোট বাংলাদেশ নৌবাহিনীর বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় নজরদারি বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতেই জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) কর্মসূচির আওতায় এসব আধুনিক টহল বোট হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাপানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন  নতুন নৌপ্রধান খোন্দকার মিসবাহ উল আজীম: শক্তিশালী নেতৃত্বে শুরু নতুন অধ্যায়

আইএসপিআরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ ও জাপানের মধ্যে পাঁচটি উচ্চগতির টহল বোট সংগ্রহের চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বোটগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর জাপানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নৌবাহিনীর সদস্যদের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রতিটি টহল বোট ১৬.১৫ মিটার দীর্ঘ, ১৩.৫ টন ধারণক্ষমতাসম্পন্ন এবং ঘণ্টায় সর্বোচ্চ ৩২ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। কম গভীরতার নদী, মোহনা ও উপকূলীয় এলাকায় দ্রুত চলাচলের উপযোগী এসব বোট ভবিষ্যতে সামুদ্রিক নিরাপত্তা, নজরদারি, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং দেশের সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন  ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল