দেশের ওটিটি দুনিয়ার অন্যতম মেগা আয়োজন চরকি কার্নিভ্যাল এর পর্দা উঠছে আজ, যা ঘিরে সকাল থেকেই মুখর থাকবে পুরো বিনোদন অঙ্গন।
দিনব্যাপী এই উৎসবের প্রথমভাগে থাকছে তারিক আনাম খানের অভিনয়ের বিশেষ মাস্টারক্লাস এবং দেশের শীর্ষ নির্মাতাদের উপস্থিতিতে সিনেমা ও ওটিটির ভবিষ্যৎ নিয়ে প্যানেল আলোচনা।
তবে দুপুরের পর থেকেই সবার মূল আকর্ষণ থাকবে কার্নিভ্যালের জমকালো রেড কার্পেট এবং বহুল প্রতীক্ষিত দ্বিতীয় ‘চরকি অ্যাওয়ার্ডস’ এর মূল আসরের দিকে।
এবারের আসরে ২০২৩ ও ২০২৪ সালের সেরা চলচ্চিত্র ও সিরিজের জন্য সাবস্ক্রাইবারস চয়েস এবং সমালোচক—এই দুই প্রধান বিভাগে মোট ২৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
মনোনয়নের তালিকায় ‘তুফান’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ চলচ্চিত্রের পাশাপাশি চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও মেহজাবীনের মতো জনপ্রিয় তারকাদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।



























