ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছাত্রাবাসে ধর্ষণ অভিযোগ: ৪ দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ Logo প্লাস্টিকের ব্যাগে বিশ্বকাপ ট্রফি? কুকুরেয়ার ভিডিওর আসল রহস্য Logo হুতিদের নৌ অবরোধ ঘোষণা: সৌদির জন্য বড় হুমকি, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা Logo ধূমপান ছাড়ার ৪ সহজ উপায়, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ Logo চরমোনাই পীরের কড়া বার্তা: ইসলামের নামে একাধিক দল নিয়ে প্রশ্ন Logo ইয়ামালের প্রেমিকা ইনেস, এক রাতেই ফলোয়ারে চমক Logo এআই প্রযুক্তিতে পোশাকশিল্পের ভবিষ্যৎ: ৭ পরিবর্তনে নতুন সম্ভাবনা Logo ঘুম না এলে রাতে করুন এই ৭ ব্যায়াম, মিলবে স্বস্তির ঘুম Logo ঘুমের অভাব কি ডায়াবেটিস ডেকে আনে? জানুন বিশেষজ্ঞদের মতামত Logo শিশুর লাশ উদ্ধার: আলমারিতে মরদেহ, গণপিটুনিতে নারী নিহত | চাঞ্চল্যকর ঘটনা

কসবা-আখাউড়ায় পেট্রোল পাম্প বন্ধ, তেল সংকটে চরম ভোগান্তিতে চালকরা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:৫৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৫২৯

কসবা-আখাউড়ায় পেট্রোল পাম্প বন্ধ থাকায় তেল সংকটে ভোগান্তিতে পড়েছেন চালকরা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার একমাত্র পেট্রোল পাম্প দুই দিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রয়েছে। এতে প্রতিদিন চলাচলকারী যানবাহন চালকরা বিপাকে পড়েছেন।

কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি এলাকায় অবস্থিত ‘মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশন’-এ গিয়ে দেখা যায়, তেল না পেয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ফিরে যাচ্ছে। ফলে জরুরি কাজে বের হওয়া মানুষদের ভোগান্তি আরও বেড়েছে।

ভুক্তভোগী মোটরসাইকেল চালক মো. নজরুল ইসলাম বলেন, গত দুই দিন ধরেই পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। সংসদে তেলের সংকট নেই বলা হলেও বাস্তবে চালকরা পাম্পে জ্বালানি পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

পাম্প কর্তৃপক্ষ জানায়, গত ৬ এপ্রিল পদ্মা ডিপো থেকে পাওয়া ৪ হাজার ৫০০ লিটার জ্বালানি ইতোমধ্যে শেষ হয়ে গেছে। নতুন সরবরাহ না আসায় পাম্প বন্ধ রয়েছে। তবে আগামী সোমবার তেল এলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ছাত্রাবাসে ধর্ষণ অভিযোগ: ৪ দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ

কসবা-আখাউড়ায় পেট্রোল পাম্প বন্ধ, তেল সংকটে চরম ভোগান্তিতে চালকরা

Update Time : ০৩:৫৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার একমাত্র পেট্রোল পাম্প দুই দিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রয়েছে। এতে প্রতিদিন চলাচলকারী যানবাহন চালকরা বিপাকে পড়েছেন।

কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি এলাকায় অবস্থিত ‘মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশন’-এ গিয়ে দেখা যায়, তেল না পেয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ফিরে যাচ্ছে। ফলে জরুরি কাজে বের হওয়া মানুষদের ভোগান্তি আরও বেড়েছে।

আরও পড়ুন  সুনামগঞ্জে পাহাড়ি ঢল, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ; বাড়ছে বন্যার শঙ্কা

ভুক্তভোগী মোটরসাইকেল চালক মো. নজরুল ইসলাম বলেন, গত দুই দিন ধরেই পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। সংসদে তেলের সংকট নেই বলা হলেও বাস্তবে চালকরা পাম্পে জ্বালানি পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

পাম্প কর্তৃপক্ষ জানায়, গত ৬ এপ্রিল পদ্মা ডিপো থেকে পাওয়া ৪ হাজার ৫০০ লিটার জ্বালানি ইতোমধ্যে শেষ হয়ে গেছে। নতুন সরবরাহ না আসায় পাম্প বন্ধ রয়েছে। তবে আগামী সোমবার তেল এলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন  এইচএসসি পরীক্ষা শুরু : গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সর্বশেষ প্রস্তুতি