ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এআই দিয়ে নিত্যপণ্যের সংকট আগেই শনাক্ত করবে সরকার: বড় ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৫৪৫

এআই প্রযুক্তির মাধ্যমে নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি বিশ্লেষণের উদ্যোগ। ছবি: সংগৃহীত

নিত্যপণ্যের সংকট মোকাবিলায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। বাজারে সরবরাহ ঘাটতি তৈরি হওয়ার আগেই সম্ভাব্য সংকট শনাক্ত করতে তথ্যনির্ভর একটি এআইভিত্তিক প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি বলেন, কৃষি, খাদ্য, শিল্পসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি ও আন্তর্জাতিক বাজারের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে আগাম সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি করা হবে। এর ফলে কোনো পণ্যের ঘাটতির সম্ভাবনা থাকলে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

মন্ত্রী জানান, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন, মৌসুমি চাহিদা এবং বিদেশি বাজারের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। কোন সময় কোন দেশে উৎপাদন কমতে পারে বা কোথা থেকে কম দামে আমদানি করা সম্ভব হবে, সে তথ্যও এআই বিশ্লেষণের মাধ্যমে দ্রুত পাওয়া যাবে।

তার মতে, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে দীর্ঘ সময় লাগে। তবে নতুন এআইভিত্তিক ব্যবস্থা চালু হলে গত ১০ বছরের তথ্য বিশ্লেষণ করে কয়েক মিনিটের মধ্যেই সম্ভাব্য সংকট, আমদানির উপযুক্ত সময় এবং বাজার পরিস্থিতি সম্পর্কে কার্যকর পূর্বাভাস পাওয়া যাবে।

সরকারের আশা, এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাস্তবায়িত হলে নিত্যপণ্যের সংকট মোকাবিলা সহজ হবে, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং মূল্য অস্থিরতা কমাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে নিত্যপণ্যের সংকট আগেই শনাক্ত করবে সরকার: বড় ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

Update Time : ০৭:০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নিত্যপণ্যের সংকট মোকাবিলায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। বাজারে সরবরাহ ঘাটতি তৈরি হওয়ার আগেই সম্ভাব্য সংকট শনাক্ত করতে তথ্যনির্ভর একটি এআইভিত্তিক প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি বলেন, কৃষি, খাদ্য, শিল্পসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি ও আন্তর্জাতিক বাজারের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে আগাম সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি করা হবে। এর ফলে কোনো পণ্যের ঘাটতির সম্ভাবনা থাকলে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন  Claude AI চ্যাট ফাঁস: ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অনলাইনে

মন্ত্রী জানান, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন, মৌসুমি চাহিদা এবং বিদেশি বাজারের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। কোন সময় কোন দেশে উৎপাদন কমতে পারে বা কোথা থেকে কম দামে আমদানি করা সম্ভব হবে, সে তথ্যও এআই বিশ্লেষণের মাধ্যমে দ্রুত পাওয়া যাবে।

তার মতে, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে দীর্ঘ সময় লাগে। তবে নতুন এআইভিত্তিক ব্যবস্থা চালু হলে গত ১০ বছরের তথ্য বিশ্লেষণ করে কয়েক মিনিটের মধ্যেই সম্ভাব্য সংকট, আমদানির উপযুক্ত সময় এবং বাজার পরিস্থিতি সম্পর্কে কার্যকর পূর্বাভাস পাওয়া যাবে।

আরও পড়ুন  এজিআই ও ডিজাইনারদের ভবিষ্যৎ: এআই কি চাকরি কেড়ে নেবে?