ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সকালের মধ্যেই ৫ জেলায় ঝড়ের আশঙ্কা, সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশের ৫ জেলায় সকালেই ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা । ছবি- সংগ্রহীত

দেশজুড়ে তাপমাত্রা উচ্চ অবস্থানে থাকলেও বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে। এর মধ্যেই শনিবার (১৮ এপ্রিল) সকালের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, সকাল ৯টার মধ্যে রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে, যার পরিমাণ ৮ মিলিমিটার। এছাড়া নীলফামারীর ডিমলায় ৪ মিলিমিটার, সিলেটে ২ মিলিমিটার এবং নারায়ণগঞ্জে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে তাপমাত্রাও এখনও বেশ উঁচুতে অবস্থান করছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। একই সময়ে ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি প্রথম তিন দিনের মধ্যে কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সকালের মধ্যেই ৫ জেলায় ঝড়ের আশঙ্কা, সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস

Update Time : ১১:২৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

দেশজুড়ে তাপমাত্রা উচ্চ অবস্থানে থাকলেও বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে। এর মধ্যেই শনিবার (১৮ এপ্রিল) সকালের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, সকাল ৯টার মধ্যে রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন  বৈজ্ঞানিক হিসাব বলছে ঈদুল আজহার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করল আমিরাত

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে, যার পরিমাণ ৮ মিলিমিটার। এছাড়া নীলফামারীর ডিমলায় ৪ মিলিমিটার, সিলেটে ২ মিলিমিটার এবং নারায়ণগঞ্জে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে তাপমাত্রাও এখনও বেশ উঁচুতে অবস্থান করছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। একই সময়ে ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন  টানা বৃষ্টিতে মিরসরাইয়ের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি শতশত পরিবার