ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চন্দনাইশে পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৯

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৬:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৬

চন্দনাইশ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৯ জন গ্রেপ্তার।

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে তিনজন বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, যাদের একজন ইতোমধ্যে দুই বছরের সাজাপ্রাপ্ত। বাকি ছয়জনকে মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে শুক্রবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টা ১০ মিনিট থেকে শনিবার বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে বান্দরবান সদর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ইদ্রিস মিয়াকে (পিতা মৃত সাহাব উদ্দিন, গ্রাম বরকল সর্দার পাড়া, চন্দনাইশ) গ্রেপ্তার করা হয়। এছাড়া চন্দনাইশ থানার একটি মামলায় মারামারি, চুরি ও প্রাণনাশের হুমকিসহ একাধিক ধারায় পরোয়ানাভুক্ত আসামি ফারুককে (পিতা মোসলেম মিয়া, গ্রাম পশ্চিম বৈলতলী) এবং চুরি ও চোরাই মালামাল রাখার অভিযোগে পরোয়ানাভুক্ত আসামি মো. লোকমানকে (পিতা মৃত আলী আহমদ, গ্রাম সাতবাড়িয়া) গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে মাদক সেবনজনিত অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে ছয়জনকে ২০০ টাকা করে অর্থদণ্ড এবং একমাস থেকে তিন মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এই ছয়জন হলেন মো. জিয়াউল হক (২৮), মো. সোহেল (৪৮), মারজান উদ্দীন (২৫), আসিফুর রহমান (১৯), মো. রিফাত (২৮) এবং মো. সাকিব (২২)। তারা সবাই চন্দনাইশ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশি প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ।

জনপ্রিয় সংবাদ

রিচার্লিসনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, নতুন ক্লাব পাচ্ছেন না ব্রাজিল তারকা

চন্দনাইশে পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৯

Update Time : ০৬:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে তিনজন বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, যাদের একজন ইতোমধ্যে দুই বছরের সাজাপ্রাপ্ত। বাকি ছয়জনকে মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে শুক্রবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টা ১০ মিনিট থেকে শনিবার বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন  জ্বালানি নিরাপত্তা: শক্তিশালী পরিকল্পনায় শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের আশ্বাস

পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে বান্দরবান সদর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ইদ্রিস মিয়াকে (পিতা মৃত সাহাব উদ্দিন, গ্রাম বরকল সর্দার পাড়া, চন্দনাইশ) গ্রেপ্তার করা হয়। এছাড়া চন্দনাইশ থানার একটি মামলায় মারামারি, চুরি ও প্রাণনাশের হুমকিসহ একাধিক ধারায় পরোয়ানাভুক্ত আসামি ফারুককে (পিতা মোসলেম মিয়া, গ্রাম পশ্চিম বৈলতলী) এবং চুরি ও চোরাই মালামাল রাখার অভিযোগে পরোয়ানাভুক্ত আসামি মো. লোকমানকে (পিতা মৃত আলী আহমদ, গ্রাম সাতবাড়িয়া) গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  চন্দনাইশে আগুনে পুড়ল ৬ বসতঘর

অন্যদিকে মাদক সেবনজনিত অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে ছয়জনকে ২০০ টাকা করে অর্থদণ্ড এবং একমাস থেকে তিন মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এই ছয়জন হলেন মো. জিয়াউল হক (২৮), মো. সোহেল (৪৮), মারজান উদ্দীন (২৫), আসিফুর রহমান (১৯), মো. রিফাত (২৮) এবং মো. সাকিব (২২)। তারা সবাই চন্দনাইশ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আরও পড়ুন  রাজশাহীতে শেখ মুজিবসহ আ.লীগ নেতাদের বই জব্দ