ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহস্পতিবার স্থায়ী বিচারপতি হিসেবে শপথ দেবেন দেবাশীষ রায় চৌধুরী Logo ৭১১ কোটি রুপিতে পুরো আবাসিক টাওয়ার কিনলেন দীনেশ ঠক্কর Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বাড়ানোর সুপারিশ Logo ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা Logo কাজিপুরে আফজাল হোসেন স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল গাজীপুর Logo উত্তরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা Logo ইউপি নির্বাচনের নতুন বিধিমালা চূড়ান্ত, হুমকি দিলে শাস্তি Logo আসিয়ান কাপের প্রতিপক্ষ নিয়ে হামজা বললেন, ‘কাউকে ভয় পেতে আসিনি’ Logo নার্সিং কর্মীদের পদোন্নতির প্রস্তুতি শুরু, কাগজ জমার শেষ সময় জানাল অধিদপ্তর

৭১১ কোটি রুপিতে পুরো আবাসিক টাওয়ার কিনলেন দীনেশ ঠক্কর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৯

মুম্বাইয়ে পুরো আবাসিক টাওয়ার কিনেছেন দীনেশ ঠক্কর (ছবি: সংগৃহীত)

ভারতের শেয়ারবাজার ও আর্থিক সেবা প্রতিষ্ঠান অ্যাঞ্জেল ওয়ান-এর প্রতিষ্ঠাতা দীনেশ ঠক্কর মুম্বাইয়ের জুহু এলাকায় প্রায় ৭১১ কোটি রুপিতে একটি সম্পূর্ণ বিলাসবহুল আবাসিক টাওয়ার কিনেছেন। অ্যামবেসি ডেভেলপমেন্টসের তথ্য অনুযায়ী, একক আবাসিক সম্পত্তি কেনার ক্ষেত্রে এটি ভারতের অন্যতম বড় চুক্তি। তবে এই বিপুল অর্থ ব্যয় করা ব্যবসায়ী দীনেশ ঠক্কর সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছে অনেকের মধ্যে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, দীনেশ ঠক্করের কেনা টাওয়ারটি মুম্বাইয়ের জুহু তারা রোডের অ্যামবেসি টেরাজ্জা প্রকল্পে অবস্থিত। আটতলা এই ভবনের রেরা কার্পেট এরিয়া প্রায় ৬৩ হাজার বর্গফুট। দুই একরের বেশি জমির ওপর নির্মিত পাঁচটি টাওয়ারের সমন্বিত প্রকল্পের অংশ এটি। প্রতি বর্গফুটের জন্য প্রায় ১ লাখ ১৩ হাজার রুপি খরচ হয়েছে।

অ্যামবেসি ডেভেলপমেন্টস জানিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা, বড় পরিসর এবং সমুদ্রের দৃশ্যের কারণে এই সম্পত্তি কেনার সিদ্ধান্ত নিয়েছেন দীনেশ ঠক্কর। তিনি ভবনটিকে পরিবারের দীর্ঘমেয়াদি আবাসস্থল এবং ব্যক্তিগত বিলাসবহুল আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে চান বলে জানা গেছে।

দীনেশ ঠক্করের জন্ম মুম্বাইয়ের মুলুন্দ এলাকায় একটি বস্ত্র ব্যবসায়ী পরিবারে। তিনি থানের সেন্ট জন দ্য ব্যাপটিস্ট হাই স্কুলে পড়াশোনা করেন। পরে মুম্বাইয়ের কেসি কলেজে ভর্তি হলেও দ্বাদশ শ্রেণির পর পড়াশোনা ছেড়ে শেয়ারবাজারের সঙ্গে যুক্ত হন।

১৯৯৬ সালে দীনেশ ঠক্কর অ্যাঞ্জেল ওয়ান প্রতিষ্ঠা করেন। শুরুতে প্রতিষ্ঠানটি প্রচলিত ব্রোকারেজ ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তী সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের কার্যক্রম বিস্তৃত করে। ২০১৯ সালে অ্যাঞ্জেল ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ নেয় এবং ২০২০ সালে বোম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বিলাসবহুল জীবনযাপনের জন্য আলোচনায় থাকেন দীনেশ ঠক্কর। ফিটনেস, ওয়েট ট্রেনিং এবং দামি স্পোর্টস কারের প্রতি তার আগ্রহ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে তার গাড়ির সংগ্রহে ল্যাম্বরগিনি হুরাকান পারফর্মেন্তে, ফেরারি ৪৮৮ পিস্তা ও পোরশে জিটি৩ আরএস থাকার কথা উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে ভ্রমণ ও অবকাশযাপনের বিভিন্ন মুহূর্তও শেয়ার করেন তিনি। ব্যবসা থেকে অর্জিত সম্পদ ও বিলাসবহুল জীবনযাপনের কারণে ভারতের ধনী ব্যবসায়ীদের মধ্যে দীনেশ ঠক্করকে নিয়ে আগ্রহ বাড়ছে।

জনপ্রিয় সংবাদ

বৃহস্পতিবার স্থায়ী বিচারপতি হিসেবে শপথ দেবেন দেবাশীষ রায় চৌধুরী

৭১১ কোটি রুপিতে পুরো আবাসিক টাওয়ার কিনলেন দীনেশ ঠক্কর

Update Time : ১১:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ভারতের শেয়ারবাজার ও আর্থিক সেবা প্রতিষ্ঠান অ্যাঞ্জেল ওয়ান-এর প্রতিষ্ঠাতা দীনেশ ঠক্কর মুম্বাইয়ের জুহু এলাকায় প্রায় ৭১১ কোটি রুপিতে একটি সম্পূর্ণ বিলাসবহুল আবাসিক টাওয়ার কিনেছেন। অ্যামবেসি ডেভেলপমেন্টসের তথ্য অনুযায়ী, একক আবাসিক সম্পত্তি কেনার ক্ষেত্রে এটি ভারতের অন্যতম বড় চুক্তি। তবে এই বিপুল অর্থ ব্যয় করা ব্যবসায়ী দীনেশ ঠক্কর সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছে অনেকের মধ্যে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, দীনেশ ঠক্করের কেনা টাওয়ারটি মুম্বাইয়ের জুহু তারা রোডের অ্যামবেসি টেরাজ্জা প্রকল্পে অবস্থিত। আটতলা এই ভবনের রেরা কার্পেট এরিয়া প্রায় ৬৩ হাজার বর্গফুট। দুই একরের বেশি জমির ওপর নির্মিত পাঁচটি টাওয়ারের সমন্বিত প্রকল্পের অংশ এটি। প্রতি বর্গফুটের জন্য প্রায় ১ লাখ ১৩ হাজার রুপি খরচ হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: নেতানিয়াহুর বড় রাজনৈতিক সংকট ও ট্রাম্প দ্বন্দ্ব

অ্যামবেসি ডেভেলপমেন্টস জানিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা, বড় পরিসর এবং সমুদ্রের দৃশ্যের কারণে এই সম্পত্তি কেনার সিদ্ধান্ত নিয়েছেন দীনেশ ঠক্কর। তিনি ভবনটিকে পরিবারের দীর্ঘমেয়াদি আবাসস্থল এবং ব্যক্তিগত বিলাসবহুল আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে চান বলে জানা গেছে।

দীনেশ ঠক্করের জন্ম মুম্বাইয়ের মুলুন্দ এলাকায় একটি বস্ত্র ব্যবসায়ী পরিবারে। তিনি থানের সেন্ট জন দ্য ব্যাপটিস্ট হাই স্কুলে পড়াশোনা করেন। পরে মুম্বাইয়ের কেসি কলেজে ভর্তি হলেও দ্বাদশ শ্রেণির পর পড়াশোনা ছেড়ে শেয়ারবাজারের সঙ্গে যুক্ত হন।

আরও পড়ুন  বেলুচিস্তানে পৃথক সেনা অভিযানে নিহত ৮

১৯৯৬ সালে দীনেশ ঠক্কর অ্যাঞ্জেল ওয়ান প্রতিষ্ঠা করেন। শুরুতে প্রতিষ্ঠানটি প্রচলিত ব্রোকারেজ ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তী সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের কার্যক্রম বিস্তৃত করে। ২০১৯ সালে অ্যাঞ্জেল ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ নেয় এবং ২০২০ সালে বোম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বিলাসবহুল জীবনযাপনের জন্য আলোচনায় থাকেন দীনেশ ঠক্কর। ফিটনেস, ওয়েট ট্রেনিং এবং দামি স্পোর্টস কারের প্রতি তার আগ্রহ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে তার গাড়ির সংগ্রহে ল্যাম্বরগিনি হুরাকান পারফর্মেন্তে, ফেরারি ৪৮৮ পিস্তা ও পোরশে জিটি৩ আরএস থাকার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  প্রলয়ংকরী টাইফুনে কাঁপছে চীন, নিহত ৩৮, লাখো মানুষ নিরাপদে