ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৭১১ কোটি রুপিতে পুরো আবাসিক টাওয়ার কিনলেন দীনেশ ঠক্কর Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বাড়ানোর সুপারিশ Logo ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা Logo কাজিপুরে আফজাল হোসেন স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল গাজীপুর Logo উত্তরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা Logo ইউপি নির্বাচনের নতুন বিধিমালা চূড়ান্ত, হুমকি দিলে শাস্তি Logo আসিয়ান কাপের প্রতিপক্ষ নিয়ে হামজা বললেন, ‘কাউকে ভয় পেতে আসিনি’ Logo নার্সিং কর্মীদের পদোন্নতির প্রস্তুতি শুরু, কাগজ জমার শেষ সময় জানাল অধিদপ্তর Logo বখাটের হামলায় দাঁত ভেঙে হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে স্কুলছাত্রী

ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস। ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

যেসব অঞ্চলের জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে, সেগুলো হলো—রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ফলে নদীপথে চলাচলকারী নৌযান ও সংশ্লিষ্টদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সময় নদীপথে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

৭১১ কোটি রুপিতে পুরো আবাসিক টাওয়ার কিনলেন দীনেশ ঠক্কর

ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

Update Time : ১০:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন  আবহাওয়ার পূর্বাভাস: ৮ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

যেসব অঞ্চলের জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে, সেগুলো হলো—রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ফলে নদীপথে চলাচলকারী নৌযান ও সংশ্লিষ্টদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  সকাল ৯টার মধ্যে ৮ জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা