কাজিপুর আফজাল হোসেন স্মৃতি মাইজবাড়ি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃগ্রাম ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে ঢেকুরিয়া ইকোপার্ক মাঠে যমুনা নদীর পাশে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে।
টুর্নামেন্টের খেলাগুলো দেখতে মাঠে অনেক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
আজকের খেলায় মাইজবাড়ি অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বেলতৈলকে ৪-০ গোলে পরাজিত করেছে। এই জয়ের মধ্য দিয়ে মাইজবাড়ি গ্রুপ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে।
মাইজবাড়ি ও বেলতৈলের মধ্যকার ম্যাচে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ ছিল। তবে মাইজবাড়ির খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে একে একে চারটি গোল করে। শেষ পর্যন্ত ৪-০ গোলের ব্যবধানে জয় পায় মাইজবাড়ি।
আফজাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বান—
“ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল
হাতে নয়, পায়ে বল
এরই নাম ফুটবল।
মাদক ছেড়ে খেলায় চল।”
খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করার পাশাপাশি মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা অব্যাহত রয়েছে।


























