ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইন্টারভিউতে কেমন গেটআপে যাবেন? জেনে নিন টিপস Logo কনটেন্ট নির্মাতাদের বড় সুখবর, ফেসবুকের নতুন ‘ক্রিয়েটর স্টুডিও’ Logo লা লিগার রেকর্ড: যে অবিশ্বাস্য কীর্তি ভাঙা কঠিন Logo প্রিমিয়ার লিগের রেকর্ড: যে অবিশ্বাস্য কীর্তি ভাঙা কঠিন Logo সামিটের এলএনজি বন্ধ, বাড়ছে গ্যাস-বিদ্যুৎ সংকটের শঙ্কা Logo হরমুজে ইরানের নিয়ন্ত্রণ, অনুমতি ছাড়া জাহাজ পারাপারে নিষেধাজ্ঞা Logo মেডিকেল-ডেন্টালে ছাত্রদলের নতুন নেতৃত্ব, কমিটি ৩০ দিনে Logo পুরোনো সম্পর্ক নিয়ে মুখ খুললেন পূজা বেদী, ‘কেউ জানতে চাইলে গুগল করুক’ Logo বিজ্ঞানী থেকে মোদির একান্ত সচিব, কে এই নিধি তিওয়ারি? Logo বিহারের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

কনটেন্ট নির্মাতাদের বড় সুখবর, ফেসবুকের নতুন ‘ক্রিয়েটর স্টুডিও’

  • Mir Yeaz Mahmud
  • Update Time : ০৩:৩৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৫০৫

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের নতুন ক্রিয়েটর স্টুডিও অ্যাপ

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে ফেসবুক। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে আলাদা অ্যাপ চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। নতুন এই অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ, দর্শকের আচরণ বোঝা এবং কনটেন্টের পরিধি বাড়ানোর পরামর্শ পাওয়া যাবে।

ফেসবুক জানিয়েছে, কয়েক সপ্তাহ পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর বুধবার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এতে রয়েছে এআইভিত্তিক ‘ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’, যা নির্মাতার কনটেন্টের ধরন, দর্শকের আগ্রহ এবং আগের কনটেন্টের ফলাফল বিশ্লেষণ করে ব্যক্তিগতভাবে বিভিন্ন পরামর্শ দেবে।

পোস্টের সেরা সময় জানাবে এআই

নতুন অ্যাপ ব্যবহারে কনটেন্ট নির্মাতাদের আলাদাভাবে বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে না। সরাসরি জানা যাবে, দিনের কোন সময়ে পোস্ট করলে বেশি দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া কোন পোস্ট ভালো করছে, কোন ধরনের কনটেন্ট দর্শক বেশি পছন্দ করছে এবং দর্শকদের মন্তব্যের প্রবণতা কেমন—এসব তথ্যও পাওয়া যাবে। নির্মাতারা চাইলে এআই সহকারীকে সরাসরি প্রশ্ন করে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নিতে পারবেন।

মন্তব্য ব্যবস্থাপনাতেও এআই

নতুন অ্যাপটিতে মন্তব্য ব্যবস্থাপনার জন্যও এআই সুবিধা রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদা করে দেখানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মন্তব্যের সম্ভাব্য উত্তরও তৈরি করে দিতে পারবে এআই।

তবে প্রকাশের আগে নির্মাতারা চাইলে তৈরি করা উত্তর সম্পাদনা করে নিতে পারবেন। ফলে বিপুলসংখ্যক মন্তব্যের মধ্য থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত শনাক্ত ও ব্যবস্থাপনা করা সহজ হবে।

প্রতিদিনের কাজের অগ্রাধিকার দেখাবে অ্যাপ

প্রতিদিন অ্যাপ চালু করলে একটি অগ্রাধিকার তালিকা দেখা যাবে। সেখানে সর্বশেষ পোস্টের ফলাফল, নির্ধারিত লক্ষ্য পূরণের অগ্রগতি এবং কোন মন্তব্যের উত্তর দেওয়া প্রয়োজন—এসব তথ্য একসঙ্গে পাওয়া যাবে।

ফলে কনটেন্ট নির্মাতারা তাদের প্রতিদিনের কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন।

টিকটক-ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নতুন কৌশল

বিশ্লেষকদের মতে, ফেসবুকের এই উদ্যোগ কনটেন্ট নির্মাতাদের প্ল্যাটফর্মটিতে আরও সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতার মধ্যে নির্মাতাদের জন্য এআইনির্ভর বিশ্লেষণ ও সহায়তা যুক্ত করা ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

একই সঙ্গে কনটেন্ট তৈরি, দর্শক বিশ্লেষণ ও পারফরম্যান্স মূল্যায়নে নির্মাতাদের অন্য প্রতিষ্ঠানের এআই টুলের ওপর নির্ভরতা কমাতেও নতুন অ্যাপটি ভূমিকা রাখতে পারে।

আপাতত যুক্তরাষ্ট্র ও কানাডায়

বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় আইফোন ও আইপ্যাড ব্যবহারকারী নির্মাতাদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপটি চালু করা হয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য দেশ ও অঞ্চলেও এর ব্যবহার সম্প্রসারণ করা হতে পারে।

ফেসবুকের নতুন এই উদ্যোগের ফলে কনটেন্ট নির্মাতাদের জন্য কনটেন্ট বিশ্লেষণ, দর্শকের সঙ্গে যোগাযোগ এবং নিয়মিত কাজের অগ্রাধিকার নির্ধারণ আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ইন্টারভিউতে কেমন গেটআপে যাবেন? জেনে নিন টিপস

কনটেন্ট নির্মাতাদের বড় সুখবর, ফেসবুকের নতুন ‘ক্রিয়েটর স্টুডিও’

Update Time : ০৩:৩৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে ফেসবুক। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে আলাদা অ্যাপ চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। নতুন এই অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ, দর্শকের আচরণ বোঝা এবং কনটেন্টের পরিধি বাড়ানোর পরামর্শ পাওয়া যাবে।

ফেসবুক জানিয়েছে, কয়েক সপ্তাহ পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর বুধবার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এতে রয়েছে এআইভিত্তিক ‘ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’, যা নির্মাতার কনটেন্টের ধরন, দর্শকের আগ্রহ এবং আগের কনটেন্টের ফলাফল বিশ্লেষণ করে ব্যক্তিগতভাবে বিভিন্ন পরামর্শ দেবে।

পোস্টের সেরা সময় জানাবে এআই

নতুন অ্যাপ ব্যবহারে কনটেন্ট নির্মাতাদের আলাদাভাবে বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে না। সরাসরি জানা যাবে, দিনের কোন সময়ে পোস্ট করলে বেশি দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন  এআই মার্কেটিং আপডেট ২০২৬: নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ট্রেন্ড ও ডিজিটাল দুনিয়ার পরিবর্তন

এ ছাড়া কোন পোস্ট ভালো করছে, কোন ধরনের কনটেন্ট দর্শক বেশি পছন্দ করছে এবং দর্শকদের মন্তব্যের প্রবণতা কেমন—এসব তথ্যও পাওয়া যাবে। নির্মাতারা চাইলে এআই সহকারীকে সরাসরি প্রশ্ন করে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নিতে পারবেন।

মন্তব্য ব্যবস্থাপনাতেও এআই

নতুন অ্যাপটিতে মন্তব্য ব্যবস্থাপনার জন্যও এআই সুবিধা রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদা করে দেখানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মন্তব্যের সম্ভাব্য উত্তরও তৈরি করে দিতে পারবে এআই।

তবে প্রকাশের আগে নির্মাতারা চাইলে তৈরি করা উত্তর সম্পাদনা করে নিতে পারবেন। ফলে বিপুলসংখ্যক মন্তব্যের মধ্য থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত শনাক্ত ও ব্যবস্থাপনা করা সহজ হবে।

আরও পড়ুন  ইউটিউব মনিটাইজেশনে বড় পরিবর্তন, বাড়ছে যোগ্যতার শর্ত

প্রতিদিনের কাজের অগ্রাধিকার দেখাবে অ্যাপ

প্রতিদিন অ্যাপ চালু করলে একটি অগ্রাধিকার তালিকা দেখা যাবে। সেখানে সর্বশেষ পোস্টের ফলাফল, নির্ধারিত লক্ষ্য পূরণের অগ্রগতি এবং কোন মন্তব্যের উত্তর দেওয়া প্রয়োজন—এসব তথ্য একসঙ্গে পাওয়া যাবে।

ফলে কনটেন্ট নির্মাতারা তাদের প্রতিদিনের কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন।

টিকটক-ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নতুন কৌশল

বিশ্লেষকদের মতে, ফেসবুকের এই উদ্যোগ কনটেন্ট নির্মাতাদের প্ল্যাটফর্মটিতে আরও সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতার মধ্যে নির্মাতাদের জন্য এআইনির্ভর বিশ্লেষণ ও সহায়তা যুক্ত করা ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

আরও পড়ুন  এআইয়ে অগ্রগতি বিষয়ে ফাইভ আইজের ‘বড় সতর্কতা’