ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষক বদলির একধাপ অগ্রগতি, সুযোগ ৩ এলাকায়

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হচ্ছে ২১ আগস্ট, চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত শিক্ষকদের কাছ থেকে বদলির আবেদন গ্রহণ করা হতে পারে। এ জন্য আবেদনকারীদের মোট সাত দিন সময় দেওয়া হবে।

বদলি কার্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির মধ্যে আলোচনা চলছে। ১৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে চলতি সপ্তাহেই বদলি সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

মাউশির পরিকল্পনা অনুযায়ী, ১৭ আগস্ট বদলি বিজ্ঞপ্তির আনুষ্ঠানিক খসড়া শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নির্ধারিত সময় অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২১ আগস্ট আবেদন শুরু হয়ে ২৭ আগস্ট শেষ হবে। আবেদন শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনগুলো যাচাই-বাছাই করবে। এ জন্য আনুমানিক ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে। যাচাই-বাছাই শেষ হওয়ার পর যোগ্য শিক্ষকদের বদলি কার্যকর করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তবে বদলির ক্ষেত্রে শিক্ষকদের জন্য নির্দিষ্ট কিছু শর্ত থাকছে। নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষক ইচ্ছা করলেই যেকোনো এলাকায় বদলির আবেদন করতে পারবেন না। নির্ধারিত তিনটি এলাকার মধ্যেই বদলির আবেদন করার সুযোগ থাকবে।

সফটওয়্যারেও এ বিষয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা রাখা হচ্ছে। কোনো শিক্ষক নির্ধারিত এলাকার বাইরে বদলির আবেদন করার চেষ্টা করলে সফটওয়্যার থেকে আবেদন যোগ্য নন ধরনের নোটিফিকেশন দেখানো হবে। ফলে নীতিমালার বাইরে গিয়ে আবেদন করার সুযোগ থাকবে না।

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বদলি কার্যক্রম চালু হলে কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আবেদন করার আগে শিক্ষকদের সংশ্লিষ্ট নীতিমালা ও নির্ধারিত এলাকার তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ। চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন করার নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, যোগ্যতার শর্ত এবং অন্যান্য নির্দেশনা বিস্তারিতভাবে জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

এমপিওভুক্ত শিক্ষক বদলির একধাপ অগ্রগতি, সুযোগ ৩ এলাকায়

Update Time : ০৭:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত শিক্ষকদের কাছ থেকে বদলির আবেদন গ্রহণ করা হতে পারে। এ জন্য আবেদনকারীদের মোট সাত দিন সময় দেওয়া হবে।

বদলি কার্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির মধ্যে আলোচনা চলছে। ১৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে চলতি সপ্তাহেই বদলি সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

আরও পড়ুন  উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনে সরকারের উদ্যোগ

মাউশির পরিকল্পনা অনুযায়ী, ১৭ আগস্ট বদলি বিজ্ঞপ্তির আনুষ্ঠানিক খসড়া শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নির্ধারিত সময় অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২১ আগস্ট আবেদন শুরু হয়ে ২৭ আগস্ট শেষ হবে। আবেদন শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনগুলো যাচাই-বাছাই করবে। এ জন্য আনুমানিক ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে। যাচাই-বাছাই শেষ হওয়ার পর যোগ্য শিক্ষকদের বদলি কার্যকর করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আরও পড়ুন  ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আজ

তবে বদলির ক্ষেত্রে শিক্ষকদের জন্য নির্দিষ্ট কিছু শর্ত থাকছে। নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষক ইচ্ছা করলেই যেকোনো এলাকায় বদলির আবেদন করতে পারবেন না। নির্ধারিত তিনটি এলাকার মধ্যেই বদলির আবেদন করার সুযোগ থাকবে।

সফটওয়্যারেও এ বিষয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা রাখা হচ্ছে। কোনো শিক্ষক নির্ধারিত এলাকার বাইরে বদলির আবেদন করার চেষ্টা করলে সফটওয়্যার থেকে আবেদন যোগ্য নন ধরনের নোটিফিকেশন দেখানো হবে। ফলে নীতিমালার বাইরে গিয়ে আবেদন করার সুযোগ থাকবে না।

আরও পড়ুন  অনার্স কোর্স: উচ্চশিক্ষায় নতুন সংস্কার পরিকল্পনা