ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনাকে যুক্ত করে তৈরি হবে ‘ওয়াই সিস্টেম’ সেতু : শিমুল বিশ্বাস

পাবনাকে যুক্ত করে ‘ওয়াই সিস্টেম’ সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানালেন শিমুল বিশ্বাস।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানিয়েছেন, পাবনাকে যুক্ত করে ‘ওয়াই সিস্টেম’ বা ‘ওয়াই-প্যাটার্ন’ সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, এই সেতু বাস্তবায়িত হলে পাবনাসহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এর আগে জাতীয় সংসদে ওয়াই-প্যাটার্ন সেতু ও দ্বিতীয় পদ্মা ব্যারেজ নির্মাণের প্রস্তাবও উত্থাপন করা হয়েছিল।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এসব কথা বলেন। তিনি জানান, পাবনার জেলা প্রশাসকের একটি প্রতিবেদনের ভিত্তিতে যোগাযোগব্যবস্থার এই পরিবর্তনের উদ্যোগ বাস্তবায়নের পথ তৈরি হয়েছে।

শিমুল বিশ্বাস আরও বলেন, শিগগিরই পাবনায় পুরোদমে ট্রেন চলাচল শুরু করার উদ্যোগ নেওয়া হবে এবং পাবনা বিমানবন্দরও চালু করার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে যোগাযোগের ক্ষেত্রে পাবনার যে সীমাবদ্ধতা রয়েছে, তা অনেকটাই দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, প্রস্তাবিত ওয়াই সেতু ও দ্বিতীয় পদ্মা ব্যারেজ—এই দুটি বড় প্রকল্প বাস্তবায়িত হলে পাবনার যোগাযোগ, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে বড় পরিবর্তন আসতে পারে। সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াই-প্যাটার্ন সেতুর প্রস্তাবের লক্ষ্য শুধু পাবনার যোগাযোগ উন্নয়ন নয়; উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করা এবং কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে নতুন সুযোগ তৈরি করাও এর অন্যতম উদ্দেশ্য।

প্রস্তাবিত সেতুটি নিয়ে এরই মধ্যে প্রশাসনিক পর্যায়েও আলোচনা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস ৬ এপ্রিল জাতীয় সংসদে ওয়াই-প্যাটার্ন সেতু ও দ্বিতীয় পদ্মা ব্যারেজের প্রস্তাব উত্থাপন করেন। পরে ১৩ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি ডিও চিঠিও দেন। তবে এখনো আনুষ্ঠানিক সম্ভাব্যতা সমীক্ষা শুরু হয়নি বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিমুল বিশ্বাসের মতে, এসব যোগাযোগ অবকাঠামো বাস্তবায়িত হলে পাবনার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমবে। একই সঙ্গে পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। দ্বিতীয় পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে নদীভাঙন নিয়ন্ত্রণ, সেচব্যবস্থা ও পানিসম্পদ ব্যবস্থাপনাতেও সুবিধা পাওয়ার সম্ভাবনার কথা তিনি তুলে ধরেছেন।

আলোচনা সভায় পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় আরও বক্তব্য দেন জেলার পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, এনএসআই পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল এবং পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

জনপ্রিয় সংবাদ

পাবনাকে যুক্ত করে তৈরি হবে ‘ওয়াই সিস্টেম’ সেতু : শিমুল বিশ্বাস

Update Time : ০৮:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানিয়েছেন, পাবনাকে যুক্ত করে ‘ওয়াই সিস্টেম’ বা ‘ওয়াই-প্যাটার্ন’ সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, এই সেতু বাস্তবায়িত হলে পাবনাসহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এর আগে জাতীয় সংসদে ওয়াই-প্যাটার্ন সেতু ও দ্বিতীয় পদ্মা ব্যারেজ নির্মাণের প্রস্তাবও উত্থাপন করা হয়েছিল।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এসব কথা বলেন। তিনি জানান, পাবনার জেলা প্রশাসকের একটি প্রতিবেদনের ভিত্তিতে যোগাযোগব্যবস্থার এই পরিবর্তনের উদ্যোগ বাস্তবায়নের পথ তৈরি হয়েছে।

আরও পড়ুন  তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন

শিমুল বিশ্বাস আরও বলেন, শিগগিরই পাবনায় পুরোদমে ট্রেন চলাচল শুরু করার উদ্যোগ নেওয়া হবে এবং পাবনা বিমানবন্দরও চালু করার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে যোগাযোগের ক্ষেত্রে পাবনার যে সীমাবদ্ধতা রয়েছে, তা অনেকটাই দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, প্রস্তাবিত ওয়াই সেতু ও দ্বিতীয় পদ্মা ব্যারেজ—এই দুটি বড় প্রকল্প বাস্তবায়িত হলে পাবনার যোগাযোগ, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে বড় পরিবর্তন আসতে পারে। সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াই-প্যাটার্ন সেতুর প্রস্তাবের লক্ষ্য শুধু পাবনার যোগাযোগ উন্নয়ন নয়; উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করা এবং কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে নতুন সুযোগ তৈরি করাও এর অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুন  দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী

প্রস্তাবিত সেতুটি নিয়ে এরই মধ্যে প্রশাসনিক পর্যায়েও আলোচনা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস ৬ এপ্রিল জাতীয় সংসদে ওয়াই-প্যাটার্ন সেতু ও দ্বিতীয় পদ্মা ব্যারেজের প্রস্তাব উত্থাপন করেন। পরে ১৩ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি ডিও চিঠিও দেন। তবে এখনো আনুষ্ঠানিক সম্ভাব্যতা সমীক্ষা শুরু হয়নি বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  টিপিএস বাতিলের পথে যুক্তরাষ্ট্র, কী হবে হাজারো অভিবাসীর?