ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা কয়েক দফা দাম বাড়ার পর অবশেষে কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ২ হাজার টাকার বেশি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৫২৯

দেশের বাজারে ভরিতে ২,১৫৮ টাকা কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। টানা কয়েক দফা দাম বাড়ার পর অবশেষে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে আসায় নতুন করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদান

টানা কয়েক দফা দাম বাড়ার পর অবশেষে কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ২ হাজার টাকার বেশি

Update Time : ১১:০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। টানা কয়েক দফা দাম বাড়ার পর অবশেষে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

আরও পড়ুন  নতুন শিক্ষার কারিকুলাম বাস্তবায়ন নিয়ে যা বললেন ববি হাজ্জাজ