ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চন্দনাইশে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বৈলতলী’ ক্যাম্পেইন উদ্বোধন Logo চন্দনাইশে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রওশনহাট’ ক্যাম্পেইন উদ্বোধন Logo বাংলাদেশের এলএনজি বাজারে এবার রাশিয়ার আগ্রহ, সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন Logo তিন মাসেও বোর্ড নেই, কমছে আমানত, ইসলামী ব্যাংকের সামনে বড় সংকট Logo জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের Logo ট্রাম্প-শির বৈঠকে বাণিজ্য, এআই ও বিরল খনিজ নিয়ে আলোচনা Logo ঢাবিতে অপ্রতিম-আজমুল হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল Logo চন্দনাইশে বসতভিটার বিরোধ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo চন্দনাইশে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo ওয়ান হেলথ: পরিবেশ-জনস্বাস্থ্য সমন্বয়ে মন্ত্রীর বার্তা

থিয়াগো কি বার্সায় যাচ্ছেন? গুঞ্জনে এক কথায় জবাব মেসির

লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি নাকি ইন্টার মায়ামির যুব দল ছেড়ে বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় যোগ দিতে যাচ্ছেন। তবে সেই গুঞ্জন এক কথায় উড়িয়ে দিয়েছেন স্বয়ং মেসি। অ্যাটলেটিকো সান লুইসের বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, ‘না’

গুঞ্জনের সূত্রপাত হয় কয়েকটি অনলাইন প্রতিবেদনের মাধ্যমে। সেখানে দাবি করা হয়, ১৩ বছর বয়সী থিয়াগো খুব শিগগিরই কাতালান ক্লাব বার্সেলোনার যুব অ্যাকাডেমিতে যোগ দেবে। খবরটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

তবে মাঠের পারফরম্যান্সেই যেন সব আলো নিজের দিকে টেনে নেন মেসি। লিগস কাপে অ্যাটলেটিকো সান লুইসের বিপক্ষে ইন্টার মায়ামির ৪-২ গোলের জয়ে জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। ম্যাচ শেষে স্টেডিয়ামে প্রবেশের সময় সাংবাদিক ব্রুনো ভেইন সরাসরি জানতে চান, থিয়াগো কি বার্সেলোনায় চলে যাচ্ছে?

প্রশ্নটি শুনে কোনো ধরনের দ্বিধা বা বিস্ময় প্রকাশ করেননি আর্জেন্টাইন অধিনায়ক। সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে হাঁটতে হাঁটতেই শান্ত কণ্ঠে মাত্র একটি শব্দ উচ্চারণ করেন, ‘না’। মেসির এই সংক্ষিপ্ত অথচ দৃঢ় জবাবেই থিয়াগোকে ঘিরে ছড়িয়ে পড়া সব জল্পনার ইতি ঘটে।

মেসির বক্তব্যের পর এখন নিশ্চিত হওয়া গেছে, থিয়াগো আপাতত ইন্টার মায়ামির যুব দলেই নিজের ফুটবল ক্যারিয়ার গড়ে তুলছে। ২০২৩ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে সে নিয়মিত ইন্টার মায়ামির একাডেমিতে অনুশীলন করছে এবং মূলত মিডফিল্ডার হিসেবেই খেলছে।

এর আগে বাবার ক্লাব বদলের সঙ্গে তাল মিলিয়ে থিয়াগো বিভিন্ন একাডেমিতে খেলেছে। স্পেনে থাকার সময় সে বার্সেলোনার ‘বার্সা এসকোলা’য় প্রশিক্ষণ নিয়েছে। পরে ফ্রান্সে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) থাকাকালেও সেখানকার যুব পর্যায়ে খেলার অভিজ্ঞতা অর্জন করে।

থিয়াগোর খেলার ধরন নিয়ে আগেও কথা বলেছেন মেসি। এক সাক্ষাৎকারে তিনি জানান, বড় ছেলে আক্রমণাত্মক ফুটবলের চেয়ে বল নিয়ন্ত্রণ ও খেলা গড়ে তোলার দিকেই বেশি মনোযোগী। তাঁর ভাষায়, থিয়াগো শান্ত স্বভাবের একজন মিডফিল্ডার, যে খেলা সাজিয়ে খেলতে ভালোবাসে।

মেসির এই মন্তব্য থেকেই বোঝা যায়, থিয়াগোর ফুটবল দর্শন তার ছোট দুই ভাইয়ের তুলনায় কিছুটা আলাদা। তাই বার্সেলোনায় ফেরার গুঞ্জন যতই আলোচনার জন্ম দিক না কেন, আপাতত থিয়াগোর ভবিষ্যৎ ইন্টার মায়ামির সঙ্গেই জড়িয়ে আছে। মেসির এক শব্দের জবাবই স্পষ্ট করে দিয়েছে, এই মুহূর্তে বার্সেলোনায় যোগ দেওয়ার খবরের কোনো সত্যতা নেই।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বৈলতলী’ ক্যাম্পেইন উদ্বোধন

থিয়াগো কি বার্সায় যাচ্ছেন? গুঞ্জনে এক কথায় জবাব মেসির

Update Time : ০৮:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি নাকি ইন্টার মায়ামির যুব দল ছেড়ে বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় যোগ দিতে যাচ্ছেন। তবে সেই গুঞ্জন এক কথায় উড়িয়ে দিয়েছেন স্বয়ং মেসি। অ্যাটলেটিকো সান লুইসের বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, ‘না’

গুঞ্জনের সূত্রপাত হয় কয়েকটি অনলাইন প্রতিবেদনের মাধ্যমে। সেখানে দাবি করা হয়, ১৩ বছর বয়সী থিয়াগো খুব শিগগিরই কাতালান ক্লাব বার্সেলোনার যুব অ্যাকাডেমিতে যোগ দেবে। খবরটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

আরও পড়ুন  মেসি যেভাবে ফুটবল খেলেন, কাফকা সেভাবে গল্প লিখতেন

তবে মাঠের পারফরম্যান্সেই যেন সব আলো নিজের দিকে টেনে নেন মেসি। লিগস কাপে অ্যাটলেটিকো সান লুইসের বিপক্ষে ইন্টার মায়ামির ৪-২ গোলের জয়ে জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। ম্যাচ শেষে স্টেডিয়ামে প্রবেশের সময় সাংবাদিক ব্রুনো ভেইন সরাসরি জানতে চান, থিয়াগো কি বার্সেলোনায় চলে যাচ্ছে?

প্রশ্নটি শুনে কোনো ধরনের দ্বিধা বা বিস্ময় প্রকাশ করেননি আর্জেন্টাইন অধিনায়ক। সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে হাঁটতে হাঁটতেই শান্ত কণ্ঠে মাত্র একটি শব্দ উচ্চারণ করেন, ‘না’। মেসির এই সংক্ষিপ্ত অথচ দৃঢ় জবাবেই থিয়াগোকে ঘিরে ছড়িয়ে পড়া সব জল্পনার ইতি ঘটে।

আরও পড়ুন  মেসিকে আর বিশ্বকাপ জিততে দেখতে চান না ইংল্যান্ডের ড্যান বার্ন

মেসির বক্তব্যের পর এখন নিশ্চিত হওয়া গেছে, থিয়াগো আপাতত ইন্টার মায়ামির যুব দলেই নিজের ফুটবল ক্যারিয়ার গড়ে তুলছে। ২০২৩ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে সে নিয়মিত ইন্টার মায়ামির একাডেমিতে অনুশীলন করছে এবং মূলত মিডফিল্ডার হিসেবেই খেলছে।

এর আগে বাবার ক্লাব বদলের সঙ্গে তাল মিলিয়ে থিয়াগো বিভিন্ন একাডেমিতে খেলেছে। স্পেনে থাকার সময় সে বার্সেলোনার ‘বার্সা এসকোলা’য় প্রশিক্ষণ নিয়েছে। পরে ফ্রান্সে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) থাকাকালেও সেখানকার যুব পর্যায়ে খেলার অভিজ্ঞতা অর্জন করে।

থিয়াগোর খেলার ধরন নিয়ে আগেও কথা বলেছেন মেসি। এক সাক্ষাৎকারে তিনি জানান, বড় ছেলে আক্রমণাত্মক ফুটবলের চেয়ে বল নিয়ন্ত্রণ ও খেলা গড়ে তোলার দিকেই বেশি মনোযোগী। তাঁর ভাষায়, থিয়াগো শান্ত স্বভাবের একজন মিডফিল্ডার, যে খেলা সাজিয়ে খেলতে ভালোবাসে।

আরও পড়ুন  অশ্বিন: মাঞ্জরেকারের সমালোচনায় বদলে গেল যে জীবন