ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বর্ষায় ত্বকের যত্নে যে ভুলগুলো এড়িয়ে চলবেন Logo পারমাণবিক জাহাজে উত্তর মেরু ঘুরল রাজশাহীর প্রত্যয় Logo রায়গঞ্জে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন যুবসমাজ Logo বিশ্বের শীর্ষ বন্দর তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৮তম Logo মন ও শরীরের যত্নে প্রতিদিন ২০ মিনিট সময় দিন প্রকৃতিকে Logo কচু খেলে গলা ধরে কেন জানুন পুষ্টিগুণ ও সতর্কতার কারণ Logo অপ্রয়োজনীয় ভেবে ফেলে দিচ্ছেন রূপচর্চায় কাজে লাগা এই উপাদানগুলো Logo দামি স্কিনকেয়ার ছাড়াই সুন্দর ত্বক আর ঝলমলে চুলের সহজ উপায় Logo ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ , সদস্য সচিব মোর্শেদুর রহমান আনিস Logo ওজন নিয়ন্ত্রণে স্ন্যাকস খাওয়ার সেরা সময় জানুন

আফগানিস্তান–পাকিস্তানে একই দিনে দুই ভূমিকম্প, আতঙ্ক ছড়াল

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের কম্পন আফগানিস্তান ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে। ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে একই দিনে দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান ও পাকিস্তান। এর মধ্যে ৬ মাত্রার ভূমিকম্পের কম্পন রাজধানী কাবুলসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। কয়েক ঘণ্টা আগে পাকিস্তানেও ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, শনিবারের ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় ১০০ কিলোমিটার গভীরে। গভীর ভূমিকম্প হওয়ায় এর কম্পন বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুভূত হলেও ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে সীমিত ছিল।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায় ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। জেলার ডেপুটি কমিশনার আবদুল রাজ্জাক খাজাক রয়টার্সকে জানান, কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেলুচিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১২৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তাঁদের সঙ্গে তাঁবু, খাদ্যসামগ্রী, সৌর প্যানেল, কম্বল ও অন্যান্য জরুরি সহায়তা সামগ্রী রয়েছে।

এদিকে খাইবার পাখতুনখাওয়ার সোয়াত জেলায় ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দা দানিয়াল আহমদ জানান, কম্পন ছিল বেশ শক্তিশালী এবং দীর্ঘ সময় ধরে অনুভূত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি নির্দেশ দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

বর্ষায় ত্বকের যত্নে যে ভুলগুলো এড়িয়ে চলবেন

আফগানিস্তান–পাকিস্তানে একই দিনে দুই ভূমিকম্প, আতঙ্ক ছড়াল

Update Time : ০৬:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে একই দিনে দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান ও পাকিস্তান। এর মধ্যে ৬ মাত্রার ভূমিকম্পের কম্পন রাজধানী কাবুলসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। কয়েক ঘণ্টা আগে পাকিস্তানেও ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, শনিবারের ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় ১০০ কিলোমিটার গভীরে। গভীর ভূমিকম্প হওয়ায় এর কম্পন বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুভূত হলেও ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে সীমিত ছিল।

আরও পড়ুন  বিশ্ব জ্বালানি বাজারে সুখবর, টোলমুক্ত থাকছে হরমুজ প্রণালি ৬০ দিন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায় ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। জেলার ডেপুটি কমিশনার আবদুল রাজ্জাক খাজাক রয়টার্সকে জানান, কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেলুচিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১২৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তাঁদের সঙ্গে তাঁবু, খাদ্যসামগ্রী, সৌর প্যানেল, কম্বল ও অন্যান্য জরুরি সহায়তা সামগ্রী রয়েছে।

আরও পড়ুন  পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, খাদে বাস পড়ে নিহত অন্তত ৪০

এদিকে খাইবার পাখতুনখাওয়ার সোয়াত জেলায় ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দা দানিয়াল আহমদ জানান, কম্পন ছিল বেশ শক্তিশালী এবং দীর্ঘ সময় ধরে অনুভূত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন  রেকর্ড ১৫ বিলিয়ন ডলার আয়: বিশ্বকাপে ফিফার বিশাল সাফল্য