ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতি, ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে নতুন পরিকল্পনা Logo নেইমারকে পুরো ৯০ মিনিট খেলাবেন আনচেলত্তি, নরওয়ে ম্যাচে বড় সুখবর Logo তামিলনাড়ুর সি-ফুড কারখানায় বিষাক্ত গ্যাস অপসারণের কাজ শুরু Logo ‘বড় ভাই’ মোদি, ‘ছোট বোন’ তাকাইচি Logo আর্জেন্টিনাকেও কাঁপিয়েছি, এমন লড়াই আর কেউ পারত না: বুবিস্তা Logo মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল Logo প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর অর্থনীতি পুনরুদ্ধারের ‘গেম চেঞ্জার’ Logo কারিগরী শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদ মন্ত্রী Logo বিশ্বব্যাংকের আয়ের তালিকা: সুখবর, ৫ দেশ উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত Logo ৩-২ হারেও বিশ্ব জিতে নিল কেপ ভার্দে, আলোচনার কেন্দ্রে ৪০ বছরের এক প্রাচীর

আর্জেন্টিনাকেও কাঁপিয়েছি, এমন লড়াই আর কেউ পারত না: বুবিস্তা

আর্জেন্টিনার বিপক্ষে গোল করে আনন্দ উদযাপনে কেপ ভার্দের খেলোয়াড়রা

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হারলেও কেপ ভার্দের পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে। ম্যাচ শেষে দলের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেছেন কোচ বুবিস্তা। তার দাবি, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে এভাবে লড়ে ম্যাচকে অতিরিক্ত সময়ে নেওয়ার সামর্থ্য খুব কম দলেরই আছে।

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই কেপ ভার্দে নিজেদের পরিচয় নতুন করে তুলে ধরেছে। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬৭ নম্বরে থাকা দলটি গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দিয়ে আলোচনায় আসে। সেই আত্মবিশ্বাস নিয়েই তারা নকআউটে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে।

যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে শুরু থেকেই জমে ওঠে ম্যাচটি। প্রথমার্ধের ২৯ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে পিছিয়ে পড়েও ভেঙে পড়েনি কেপ ভার্দে। ৫৯ মিনিটে সমতা ফিরিয়ে তারা ম্যাচে নতুন উত্তেজনা যোগ করে।

নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শুরুতেই লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু কেপ ভার্দে আরও একবার জবাব দেয় এবং ১০৩ মিনিটে দ্বিতীয়বার সমতায় ফিরে বিশ্বচ্যাম্পিয়নদের ওপর চাপ সৃষ্টি করে।

ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ১১৩ মিনিটে। লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে আত্মঘাতী গোল হজম করে কেপ ভার্দে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে শেষ বাঁশি বাজা পর্যন্ত আলবিসেলেস্তেদের স্বস্তিতে থাকতে দেয়নি আফ্রিকার দলটি।

ম্যাচ শেষে হতাশার কথা জানিয়ে বুবিস্তা বলেন, ড্রেসিংরুমে এখন কেবলই বিষাদের আবহ। বিদায় নেওয়ার কষ্টের পাশাপাশি জয়ের এতটা কাছাকাছি গিয়েও সফল হতে না পারার আক্ষেপ খেলোয়াড়দের চোখে-মুখে স্পষ্ট ছিল।

তিনি জানান, ম্যাচ শেষে খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছেন। তবে এই অভিজ্ঞতাই দলকে আরও শক্তিশালী করবে বলে বিশ্বাস তার। বুবিস্তার মতে, এই আবেগই প্রমাণ করে কেপ ভার্দে দলের ভেতরে দারুণ ঐক্য ও লড়াই করার মানসিকতা রয়েছে।

নিজের খেলোয়াড়দের নিয়ে গর্ব প্রকাশ করে কেপ ভার্দে কোচ বলেন, তারা পুরো ম্যাচে অসাধারণ সাহসিকতা এবং আত্মবিশ্বাস দেখিয়েছে। আর্জেন্টিনা কেন বিশ্বচ্যাম্পিয়ন, সেটিও এই ম্যাচে প্রমাণ হয়েছে। একই সঙ্গে তার দলও শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে।

বুবিস্তা আরও বলেন, তার বিশ্বাস অন্য কোনো দল আর্জেন্টিনার বিপক্ষে দুইবার সমতায় ফিরে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পারত না। এই পারফরম্যান্সই কেপ ভার্দের চরিত্র, মানসিক দৃঢ়তা এবং ফুটবলীয় সামর্থ্যের সবচেয়ে বড় প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, খেলোয়াড়রা পুরো ম্যাচজুড়ে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলেছে। কোনো সময় ভয় পায়নি কিংবা নিজেদের কৌশল থেকে সরে আসেনি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও তারা সমান তালে লড়াই করেছে এবং নিজেদের সামর্থ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।

বিশ্বকাপে অংশ নেওয়ার আগে কেপ ভার্দেকে খুব কম মানুষ চিনত বলেও উল্লেখ করেন বুবিস্তা। তিনি বলেন, তাদের লক্ষ্য শুধু ভালো ফুটবল খেলা ছিল না, বরং বিশ্বের সামনে নিজেদের দেশকে নতুনভাবে পরিচিত করিয়ে দেওয়া। পুরো টুর্নামেন্টজুড়ে সেই লক্ষ্য নিয়েই তারা মাঠে নেমেছে।

শেষে নিজের দেশের মানুষকে খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান কেপ ভার্দের এই কোচ। তিনি বলেন, দল কোনো অন্যায় সুবিধা নেয়নি, বরং প্রতিটি ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে সমানভাবে লড়েছে। ছোট্ট দেশটির সামর্থ্য বিশ্বমঞ্চে তুলে ধরতে পারায় এই ফুটবলারদের ধন্যবাদ জানানো উচিত পুরো জাতির।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতি, ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে নতুন পরিকল্পনা

আর্জেন্টিনাকেও কাঁপিয়েছি, এমন লড়াই আর কেউ পারত না: বুবিস্তা

Update Time : ০৪:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হারলেও কেপ ভার্দের পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে। ম্যাচ শেষে দলের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেছেন কোচ বুবিস্তা। তার দাবি, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে এভাবে লড়ে ম্যাচকে অতিরিক্ত সময়ে নেওয়ার সামর্থ্য খুব কম দলেরই আছে।

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই কেপ ভার্দে নিজেদের পরিচয় নতুন করে তুলে ধরেছে। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬৭ নম্বরে থাকা দলটি গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দিয়ে আলোচনায় আসে। সেই আত্মবিশ্বাস নিয়েই তারা নকআউটে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে।

যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে শুরু থেকেই জমে ওঠে ম্যাচটি। প্রথমার্ধের ২৯ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে পিছিয়ে পড়েও ভেঙে পড়েনি কেপ ভার্দে। ৫৯ মিনিটে সমতা ফিরিয়ে তারা ম্যাচে নতুন উত্তেজনা যোগ করে।

আরও পড়ুন  কেপ ভার্দে কোচের চোখে আর্জেন্টিনা: সম্মান, ভয় নয়

নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শুরুতেই লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু কেপ ভার্দে আরও একবার জবাব দেয় এবং ১০৩ মিনিটে দ্বিতীয়বার সমতায় ফিরে বিশ্বচ্যাম্পিয়নদের ওপর চাপ সৃষ্টি করে।

ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ১১৩ মিনিটে। লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে আত্মঘাতী গোল হজম করে কেপ ভার্দে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে শেষ বাঁশি বাজা পর্যন্ত আলবিসেলেস্তেদের স্বস্তিতে থাকতে দেয়নি আফ্রিকার দলটি।

ম্যাচ শেষে হতাশার কথা জানিয়ে বুবিস্তা বলেন, ড্রেসিংরুমে এখন কেবলই বিষাদের আবহ। বিদায় নেওয়ার কষ্টের পাশাপাশি জয়ের এতটা কাছাকাছি গিয়েও সফল হতে না পারার আক্ষেপ খেলোয়াড়দের চোখে-মুখে স্পষ্ট ছিল।

তিনি জানান, ম্যাচ শেষে খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছেন। তবে এই অভিজ্ঞতাই দলকে আরও শক্তিশালী করবে বলে বিশ্বাস তার। বুবিস্তার মতে, এই আবেগই প্রমাণ করে কেপ ভার্দে দলের ভেতরে দারুণ ঐক্য ও লড়াই করার মানসিকতা রয়েছে।

আরও পড়ুন  উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু কলম্বিয়ার

নিজের খেলোয়াড়দের নিয়ে গর্ব প্রকাশ করে কেপ ভার্দে কোচ বলেন, তারা পুরো ম্যাচে অসাধারণ সাহসিকতা এবং আত্মবিশ্বাস দেখিয়েছে। আর্জেন্টিনা কেন বিশ্বচ্যাম্পিয়ন, সেটিও এই ম্যাচে প্রমাণ হয়েছে। একই সঙ্গে তার দলও শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে।

বুবিস্তা আরও বলেন, তার বিশ্বাস অন্য কোনো দল আর্জেন্টিনার বিপক্ষে দুইবার সমতায় ফিরে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পারত না। এই পারফরম্যান্সই কেপ ভার্দের চরিত্র, মানসিক দৃঢ়তা এবং ফুটবলীয় সামর্থ্যের সবচেয়ে বড় প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, খেলোয়াড়রা পুরো ম্যাচজুড়ে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলেছে। কোনো সময় ভয় পায়নি কিংবা নিজেদের কৌশল থেকে সরে আসেনি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও তারা সমান তালে লড়াই করেছে এবং নিজেদের সামর্থ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।

আরও পড়ুন  আর্জেন্টিনাকে হারানো রেনার্ড এবার তিউনিসিয়ার নতুন কোচ