ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আ স ম ফিরোজ: নতুন দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ Logo থাইল্যান্ডের এআইটি পরিদর্শনে মাভাবিপ্রবি উপাচার্য, গবেষণায় যৌথ কাজের পরিকল্পনা Logo সাহাদুল হকের মৃত্যু: চার বছর আগের হলফনামায় কী ছিল Logo কাঁঠালের দাম: মৌসুম শেষে সর্বোচ্চ ১ হাজার টাকা Logo কানাডায় গায়কের গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি! Logo বাল্যবিবাহের অপরাধে কেরানীগঞ্জে বরসহ ৩ জনের কারাদণ্ড Logo চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ Logo এমবাপ্পের রেকর্ডের রাতে ইন্টারকে হারাল রিয়াল Logo হালান্ডের জোড়া গোল, পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির দাপুটে জয় Logo আরব আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ, শেষ চারে ভারতের মুখোমুখি

জুলাইয়ের আহতদের পাশে প্রশাসন, পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসকের

জুলাই আন্দোলনে আহত এক যুবকের হাতে আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন ঢাকা জেলা প্রশাসক। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে গুরুতর আহত হয়ে জীবনযুদ্ধে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া এক যুবকের পাশে দাঁড়িয়েছে ঢাকা জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের বর্তমান সংকটের কথা তুলে ধরলে তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আন্দোলনে প্রাণ হারানো ও আহত ব্যক্তিদের প্রতি রাষ্ট্রের নৈতিক ও মানবিক দায়বদ্ধতা রয়েছে। তাদের জীবনমান উন্নয়নে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছে।

আহত যুবক জানান, শারীরিক অক্ষমতার কারণে বর্তমানে তিনি কোনো কাজ করতে পারছেন না। পরিবারের প্রধান উপার্জনকারী হওয়ায় তার কর্মহীনতা পুরো পরিবারকে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

পারিবারিকভাবে নানা সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন বলেও জানান তিনি। অসুস্থ বাবা, পরিবারের অন্যান্য সদস্যের দায়িত্ব এবং আসন্ন সন্তান জন্মের ব্যয় তার জন্য অতিরিক্ত চাপ তৈরি করেছে।

তার আবেদন ও প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আ স ম ফিরোজ: নতুন দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

জুলাইয়ের আহতদের পাশে প্রশাসন, পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসকের

Update Time : ১২:০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

জুলাই আন্দোলনে গুরুতর আহত হয়ে জীবনযুদ্ধে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া এক যুবকের পাশে দাঁড়িয়েছে ঢাকা জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের বর্তমান সংকটের কথা তুলে ধরলে তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আন্দোলনে প্রাণ হারানো ও আহত ব্যক্তিদের প্রতি রাষ্ট্রের নৈতিক ও মানবিক দায়বদ্ধতা রয়েছে। তাদের জীবনমান উন্নয়নে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছে।

আরও পড়ুন  শিশুদের গড়ে তুললেই গড়বে দেশ: প্রধানমন্ত্রী

আহত যুবক জানান, শারীরিক অক্ষমতার কারণে বর্তমানে তিনি কোনো কাজ করতে পারছেন না। পরিবারের প্রধান উপার্জনকারী হওয়ায় তার কর্মহীনতা পুরো পরিবারকে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

পারিবারিকভাবে নানা সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন বলেও জানান তিনি। অসুস্থ বাবা, পরিবারের অন্যান্য সদস্যের দায়িত্ব এবং আসন্ন সন্তান জন্মের ব্যয় তার জন্য অতিরিক্ত চাপ তৈরি করেছে।

আরও পড়ুন  অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, সতর্ক করল এনবিআর