ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা Logo গ্যাস-বিদ্যুৎ সংকট: চুরি-লুটপাট বন্ধে সময় লাগার কথা নয় Logo শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার সোনা উদ্ধার, তোলপাড় Logo গুনাহ ও ঋণের দোয়া: পাপ ও ঋণ থেকে বাঁচার গুরুত্বপূর্ণ আমল Logo ওবায়দুল কাদেরের রায়: আগামী সপ্তাহেই আসতে পারে সিদ্ধান্ত Logo প্লাস্টিকের চাপে কেশবপুরের মৃৎশিল্প, টিকে থাকার লড়াইয়ে কুমাররা Logo চেলসি খেলোয়াড় বিক্রি: বিশ্বরেকর্ড গড়ল ইংলিশ ক্লাবটি Logo দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে বলে বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সংসদে ১০ স্থায়ী কমিটি, দায়িত্ব পেলেন যারা Logo নেপাল-তিব্বতে বন্যা: প্রাণহানি ছাড়াল হাজার

বহরে ২১ নতুন বিমান, ২০ দেশে উড়তে চায় ইউএস–বাংলা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:২৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫৩৮

নতুন বিমান যুক্ত করছে ইউএস–বাংলা। ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস–বাংলা এয়ারলাইন্স ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে বহরে ২১টি নতুন বিমান যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে ২০টি দেশের ৩০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। রোববার (১৯ জুলাই) কক্সবাজারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানান ইউএস–বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

বর্তমানে ইউএস–বাংলা দেশের ছয়টি অভ্যন্তরীণ এবং ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির দাবি, স্বাধীনতার পর দেশের কোনো বেসরকারি এয়ারলাইনস প্রথমবার নতুন বিমান দিয়ে অভ্যন্তরীণ রুটে কার্যক্রম শুরু করেছে। সম্প্রসারণ পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা আগামী ২৯ জুলাই রাজধানীর একটি অনুষ্ঠানে দেওয়া হবে।

ইউএস–বাংলা জানিয়েছে, ভবিষ্যতে তাদের গ্রুপের অধীনে দুটি পৃথক এয়ারলাইনস পরিচালনা করা হবে। একটি হবে পূর্ণাঙ্গ সেবাভিত্তিক (ফুল সার্ভিস) এবং অন্যটি স্বল্প ব্যয়ভিত্তিক (লো-কস্ট) এয়ারলাইনস। এর মাধ্যমে বিভিন্ন ধরনের যাত্রীর জন্য আলাদা সেবা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি।

আগামী বছর বহরে যুক্ত হওয়া নতুন বিমানগুলোতে আধুনিক প্রযুক্তির বিভিন্ন সুবিধা থাকবে। এর মধ্যে রয়েছে তারবিহীন স্ট্রিমিং, উড়োজাহাজে ইন্টারনেট ব্যবহার এবং প্রতিটি আসনে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা। ভবিষ্যতে যাত্রীদের বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

বর্তমানে দেশের অভ্যন্তরীণ বাজারে ইউএস–বাংলা ও এয়ার অ্যাস্ট্রা মিলিয়ে প্রায় ৭৫ শতাংশ বাজার হিস্যা রয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। প্রতিদিন তারা প্রায় ৯৪টি অভ্যন্তরীণ ও ৩০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে। মাসে মোট ফ্লাইটের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার।

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পাশাপাশি আগামী বছর ফুকেট, ব্রুনাই, দাম্মাম ও মদিনায় নতুন রুট চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়া ও জাপানে ফ্লাইট পরিচালনার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে ইউএস–বাংলা।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

বহরে ২১ নতুন বিমান, ২০ দেশে উড়তে চায় ইউএস–বাংলা

Update Time : ১০:২৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস–বাংলা এয়ারলাইন্স ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে বহরে ২১টি নতুন বিমান যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে ২০টি দেশের ৩০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। রোববার (১৯ জুলাই) কক্সবাজারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানান ইউএস–বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

বর্তমানে ইউএস–বাংলা দেশের ছয়টি অভ্যন্তরীণ এবং ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির দাবি, স্বাধীনতার পর দেশের কোনো বেসরকারি এয়ারলাইনস প্রথমবার নতুন বিমান দিয়ে অভ্যন্তরীণ রুটে কার্যক্রম শুরু করেছে। সম্প্রসারণ পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা আগামী ২৯ জুলাই রাজধানীর একটি অনুষ্ঠানে দেওয়া হবে।

আরও পড়ুন  গ্রিনল্যান্ড হাঙর: অবিশ্বাস্য ৪০০ বছরের জীবনের রহস্য জানুন

ইউএস–বাংলা জানিয়েছে, ভবিষ্যতে তাদের গ্রুপের অধীনে দুটি পৃথক এয়ারলাইনস পরিচালনা করা হবে। একটি হবে পূর্ণাঙ্গ সেবাভিত্তিক (ফুল সার্ভিস) এবং অন্যটি স্বল্প ব্যয়ভিত্তিক (লো-কস্ট) এয়ারলাইনস। এর মাধ্যমে বিভিন্ন ধরনের যাত্রীর জন্য আলাদা সেবা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি।

আগামী বছর বহরে যুক্ত হওয়া নতুন বিমানগুলোতে আধুনিক প্রযুক্তির বিভিন্ন সুবিধা থাকবে। এর মধ্যে রয়েছে তারবিহীন স্ট্রিমিং, উড়োজাহাজে ইন্টারনেট ব্যবহার এবং প্রতিটি আসনে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা। ভবিষ্যতে যাত্রীদের বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন  বোয়িং ও এয়ারবাস কিনবে বিমান বাংলাদেশ

বর্তমানে দেশের অভ্যন্তরীণ বাজারে ইউএস–বাংলা ও এয়ার অ্যাস্ট্রা মিলিয়ে প্রায় ৭৫ শতাংশ বাজার হিস্যা রয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। প্রতিদিন তারা প্রায় ৯৪টি অভ্যন্তরীণ ও ৩০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে। মাসে মোট ফ্লাইটের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার।

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পাশাপাশি আগামী বছর ফুকেট, ব্রুনাই, দাম্মাম ও মদিনায় নতুন রুট চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়া ও জাপানে ফ্লাইট পরিচালনার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে ইউএস–বাংলা।

আরও পড়ুন  নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু