ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিগত দুই সরকার শিশুদের টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব নিয়ে বক্তব্য

  • Kamrun Nahar Sumi
  • Update Time : ০৪:২৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫০২

টিকাদান কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

বিগত দুই সরকার শিশুদের টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব দেশে বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, দীর্ঘ সময় ধরে টিকাদান কার্যক্রম না হওয়ায় শিশুদের মধ্যে হামের ঝুঁকি বাড়ছে।শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, ২০২০ সালের ডিসেম্বরের পর দেশে হামের টিকা নিয়ে কোনো বড় ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন হয়নি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ছয় বছরে দেশে হামের টিকাদান ক্যাম্পেইন হয়নি। এর ফলে অনেক শিশু নিয়মিত টিকা থেকে বঞ্চিত হয়েছে। এই পরিস্থিতিই বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন তিনি। তিনি আরও বলেন, শিশুদের সুরক্ষার জন্য নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান বন্ধ থাকলে সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়।

আরও পড়ুন  নুসুক কার্ড ছাড়া মক্কা ও হারামে প্রবেশ নয়, হাজিদের নির্দেশনা

পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে নতুন করে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছে। প্রথমে ৩০টি উপজেলায় এই কার্যক্রম চালু করা হয়।পরবর্তীতে গত ২০ তারিখ থেকে সারাদেশে পূর্ণাঙ্গভাবে টিকাদান কার্যক্রম চালু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাসপাতালের সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বে অবহেলার অভিযোগের বিষয়েও কথা বলেন। এ সময় তিনি দায়িত্বে অবহেলা, ভুল তথ্য উপস্থাপন এবং দুর্নীতির অভিযোগে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

আরও পড়ুন  শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়, জানাল তিতাস গ্যাস

মন্ত্রী জানান, মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর এবং স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানকে প্রত্যাহার করা হবে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হবে। এ সময় মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  হামের সংক্রমণ বেড়েছে ,বিগত দুই সরকারের ব্যর্থতায় পরিস্থিতি ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী
জনপ্রিয় সংবাদ

বিগত দুই সরকার শিশুদের টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব নিয়ে বক্তব্য

Update Time : ০৪:২৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিগত দুই সরকার শিশুদের টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব দেশে বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, দীর্ঘ সময় ধরে টিকাদান কার্যক্রম না হওয়ায় শিশুদের মধ্যে হামের ঝুঁকি বাড়ছে।শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, ২০২০ সালের ডিসেম্বরের পর দেশে হামের টিকা নিয়ে কোনো বড় ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন হয়নি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ছয় বছরে দেশে হামের টিকাদান ক্যাম্পেইন হয়নি। এর ফলে অনেক শিশু নিয়মিত টিকা থেকে বঞ্চিত হয়েছে। এই পরিস্থিতিই বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন তিনি। তিনি আরও বলেন, শিশুদের সুরক্ষার জন্য নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান বন্ধ থাকলে সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়।

আরও পড়ুন  গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কতটা? লক্ষণ ও প্রতিরোধের উপায়

পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে নতুন করে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছে। প্রথমে ৩০টি উপজেলায় এই কার্যক্রম চালু করা হয়।পরবর্তীতে গত ২০ তারিখ থেকে সারাদেশে পূর্ণাঙ্গভাবে টিকাদান কার্যক্রম চালু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাসপাতালের সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বে অবহেলার অভিযোগের বিষয়েও কথা বলেন। এ সময় তিনি দায়িত্বে অবহেলা, ভুল তথ্য উপস্থাপন এবং দুর্নীতির অভিযোগে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

আরও পড়ুন  হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু বাংলাদেশে | বরিশাল-ময়মনসিংহ-সিলেট আপডেট

মন্ত্রী জানান, মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর এবং স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানকে প্রত্যাহার করা হবে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হবে। এ সময় মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, জেনে নিন