ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কেন ট্রাম্পকে সরিয়ে নেওয়া হলো ওয়াশিংটনের নৈশভোজ থেকে

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৮:১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫৫৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। ছবি: সংগৃহীত

ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-এর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বিকট শব্দ শোনার পর। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন হিলটন হোটেলে এই ঘটনা ঘটে। সেখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পএবং ফার্স্ট লেডিমেলানিয়া ট্রাম্প।

নৈশভোজ চলাকালে হঠাৎ কয়েকটি বিকট শব্দ শোনা যায়। এ সময় নিরাপত্তা সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন।ঘটনাস্থলে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা কয়েকটি শব্দ শুনে ধারণা করেন এটি গুলির শব্দ হতে পারে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আগঁস ফ্রাঁস-প্রেস (এএফপি) জানায়, উপস্থিত অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

আরেকটি প্রতিবেদনে বিবিসি নিউজ এক নিরাপত্তাকর্মীর বরাতে জানায়, সেখানে সাত থেকে আটটি গুলি ছোড়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিকট শব্দ শোনার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তা দায়িত্বে থাকা ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত পদক্ষেপ নেন। তারা প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন।

হোয়াইট হাউসের একজন সহকারী জানিয়েছেন, ঘটনার সময় প্রেসিডেন্ট নিরাপদ ছিলেন এবং নিরাপত্তা ব্যবস্থা দ্রুত কার্যকর করা হয়। সেই সময় নৈশভোজে প্রায় ২ হাজার ৬০০ অতিথি উপস্থিত ছিলেন। বিকট শব্দ শোনার পর অনেক অতিথিকে টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়।

উপস্থিত সাংবাদিকদের অনেকেই দ্রুত নিরাপদ স্থানে চলে যান। পরিস্থিতি সামাল দিতে হোটেলের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।ঘটনার পর সন্দেহভাজন বন্দুকধারীর বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তিনি নিহত হয়েছেন নাকি হেফাজতে নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

সংবাদ সংস্থা রয়টার্স-এর এক আলোকচিত্রী জানান, তিনি হোটেলের ভেতরে কয়েকটি বিকট শব্দ শুনেছেন। তবে সেগুলো নৈশভোজের কক্ষের একেবারে কাছাকাছি ছিল না বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

রুয়েটে শিক্ষকতার সুযোগ ,১০ পদে নিয়োগ

কেন ট্রাম্পকে সরিয়ে নেওয়া হলো ওয়াশিংটনের নৈশভোজ থেকে

Update Time : ০৮:১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-এর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বিকট শব্দ শোনার পর। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন হিলটন হোটেলে এই ঘটনা ঘটে। সেখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পএবং ফার্স্ট লেডিমেলানিয়া ট্রাম্প।

নৈশভোজ চলাকালে হঠাৎ কয়েকটি বিকট শব্দ শোনা যায়। এ সময় নিরাপত্তা সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন।ঘটনাস্থলে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা কয়েকটি শব্দ শুনে ধারণা করেন এটি গুলির শব্দ হতে পারে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আগঁস ফ্রাঁস-প্রেস (এএফপি) জানায়, উপস্থিত অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন  ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ: নতুন হামলায় মধ্যপ্রাচ্যে বড় উত্তেজনা

আরেকটি প্রতিবেদনে বিবিসি নিউজ এক নিরাপত্তাকর্মীর বরাতে জানায়, সেখানে সাত থেকে আটটি গুলি ছোড়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিকট শব্দ শোনার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তা দায়িত্বে থাকা ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত পদক্ষেপ নেন। তারা প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন।

হোয়াইট হাউসের একজন সহকারী জানিয়েছেন, ঘটনার সময় প্রেসিডেন্ট নিরাপদ ছিলেন এবং নিরাপত্তা ব্যবস্থা দ্রুত কার্যকর করা হয়। সেই সময় নৈশভোজে প্রায় ২ হাজার ৬০০ অতিথি উপস্থিত ছিলেন। বিকট শব্দ শোনার পর অনেক অতিথিকে টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়।

আরও পড়ুন  শেষ বিশ্বকাপে লিওনেল মেসির সামনে যেসব ঐতিহাসিক রেকর্ড

উপস্থিত সাংবাদিকদের অনেকেই দ্রুত নিরাপদ স্থানে চলে যান। পরিস্থিতি সামাল দিতে হোটেলের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।ঘটনার পর সন্দেহভাজন বন্দুকধারীর বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তিনি নিহত হয়েছেন নাকি হেফাজতে নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

সংবাদ সংস্থা রয়টার্স-এর এক আলোকচিত্রী জানান, তিনি হোটেলের ভেতরে কয়েকটি বিকট শব্দ শুনেছেন। তবে সেগুলো নৈশভোজের কক্ষের একেবারে কাছাকাছি ছিল না বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন?