ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ধূমপান ও রান্নার ধোঁয়ায় নীরবে ক্ষতিগ্রস্ত ফুসফুস Logo ই-পেমেন্ট ক্রেডিটে ১০ হাজার টাকা পর্যন্ত সুবিধা Logo ভিসাবিহীন বাংলাদেশিদের দেশে ফেরার বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন Logo সবুজবাগে কাতার প্রবাসী যুবক হত্যা, বান্ধবীর বাসায় কী ঘটেছিল Logo সন্তানকে সম্পত্তি দান করলেও থাকবে বাবা-মায়ের ভোগাধিকার Logo চন্দনাইশে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২য় বর্ষপূতি উপলক্ষ্যে দোয়া মাহফিল এবং আলোচনা সভা Logo পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্পের দুই দূত Logo জসীম উদ্দীন আহমেদ এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য Logo হজের নিবন্ধন করবেন যেভাবে Logo প্রায় ৮ হাজার কোটি টাকা ফেরত চেয়ে দেড় লাখ আমানতকারীর আবেদন

পল্লবীতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:১৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৫৩৫

পল্লবীতে চাঁদা দাবির অভিযোগে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা।

রাজধানীর মিরপুরের পল্লবীতে এক চুল ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী লিটনের করা মামলায় অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বুধবার পল্লবী থানায় দায়ের করা মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী লিটন পল্লবীর ১১ নম্বর বাউনিয়াবাঁধ মসজিদ মার্কেটে ‘সুমাইয়া হেয়ার ফ্যাশন’ নামে একটি পাইকারি চুল ও খেলনার ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। কয়েক দিন ধরে বিদেশি নম্বর থেকে তাকে ফোন করে এককালীন ৫০ লাখ টাকা এবং মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, চাঁদা না দিলে তাকে হত্যা এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। পরে বুধবার বিকেল ৫টার দিকে ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তি দোকানে হামলা চালায়।

হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি কর্মচারী সবুজ ও মহিকে লোহার রড দিয়ে মারধর করে আহত করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন মালামালও ক্ষতিগ্রস্ত হয়।

ব্যবসায়ী লিটন বলেন, হামলাকারীরা দোকানে ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রথমে তার ওপর হামলা চালানো হয়। পরে তাকে রক্ষা করতে এগিয়ে এলে দোকানের দুই কর্মচারীকেও মারধর করা হয়। হামলায় প্রায় ৫০ হাজার টাকার মালামাল নষ্ট হয়েছে বলেও দাবি করেন তিনি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা না গেলেও তদন্তে হামলায় জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জনপ্রিয় সংবাদ

ধূমপান ও রান্নার ধোঁয়ায় নীরবে ক্ষতিগ্রস্ত ফুসফুস

পল্লবীতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

Update Time : ১২:১৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাজধানীর মিরপুরের পল্লবীতে এক চুল ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী লিটনের করা মামলায় অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বুধবার পল্লবী থানায় দায়ের করা মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী লিটন পল্লবীর ১১ নম্বর বাউনিয়াবাঁধ মসজিদ মার্কেটে ‘সুমাইয়া হেয়ার ফ্যাশন’ নামে একটি পাইকারি চুল ও খেলনার ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। কয়েক দিন ধরে বিদেশি নম্বর থেকে তাকে ফোন করে এককালীন ৫০ লাখ টাকা এবং মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

আরও পড়ুন  এআই ক্যামেরায় মহাসড়কে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মামলায় উল্লেখ করা হয়, চাঁদা না দিলে তাকে হত্যা এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। পরে বুধবার বিকেল ৫টার দিকে ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তি দোকানে হামলা চালায়।

হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি কর্মচারী সবুজ ও মহিকে লোহার রড দিয়ে মারধর করে আহত করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন মালামালও ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন  চন্দনাইশে স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ: খুনিয়া পাড়ায় ভেঙে পড়া রিটেইনিং ওয়াল, বর্ষায় পথ যেন জলাভূমি

ব্যবসায়ী লিটন বলেন, হামলাকারীরা দোকানে ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রথমে তার ওপর হামলা চালানো হয়। পরে তাকে রক্ষা করতে এগিয়ে এলে দোকানের দুই কর্মচারীকেও মারধর করা হয়। হামলায় প্রায় ৫০ হাজার টাকার মালামাল নষ্ট হয়েছে বলেও দাবি করেন তিনি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা না গেলেও তদন্তে হামলায় জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন  গণপরিবহন জিপিএস বাধ্যতামূলক: নতুন নির্দেশনা জানালো বিআরটিএ