ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পুলিশের পোশাকে বড় পরিবর্তন, ফিরছে পরিচিত নীল-খাকি রং

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে ফিরছে গাঢ় নীল ও খাকি রঙের সমন্বয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আনছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ পুলিশ সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের এবং প্যান্ট হবে খাকি রঙের। অন্যদিকে মহানগর পুলিশের শার্ট ও জ্যাকেট হবে হালকা জলপাই রঙের। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার জারি করেছে পুলিশ সদর দপ্তর।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ অধ্যাদেশ, ১৮৬১-এর ১২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহাপরিদর্শক (আইজিপি) সরকারের অনুমোদনক্রমে পুলিশ ড্রেস রুলস, ২০২৫ সংশোধন করেছেন। সংশোধিত বিধিমালার মাধ্যমে পুলিশের পোশাকের কাপড় ও রঙের বিষয়ে আগের বিধান পরিবর্তন করা হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর অতিরিক্ত বলপ্রয়োগ এবং হতাহতের ঘটনার পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার পুলিশ, র‍্যাব ও আনসারের ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেয়।

গত বছরের জানুয়ারিতে তিন বাহিনীর জন্য নতুন পোশাক নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তীতে র‍্যাব ও আনসারের পোশাকে কোনো পরিবর্তন আনা হয়নি। কেবল পুলিশের ইউনিফর্মে পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

নতুন প্রজ্ঞাপনে শুধু শার্ট ও প্যান্ট নয়, জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী পুলিশের পোশাক এবং মাথার আবরণের রং সম্পর্কেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে পুরো ইউনিফর্ম ব্যবস্থায় এসেছে বড় ধরনের পরিবর্তন।

আগের বিধান অনুযায়ী পুলিশের শার্টের রং ছিল লোহা-ধূসর এবং প্যান্টের রং ছিল কফি-বাদামি ধূসর। নতুন নিয়মে সেই রঙের পরিবর্তে গাঢ় নীল ও খাকি রঙকে বেছে নেওয়া হয়েছে।

শীতকালীন পোশাকেও পরিবর্তন এসেছে। আগে ধূসর শার্টের ওপর ধূসর রঙের জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহারের নিয়ম ছিল। এখন গাঢ় নীল শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহার করা হবে।

জ্যাকেটের ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত হয়েছে। সাধারণ পুলিশ সদস্যদের জ্যাকেট হবে গাঢ় নীল রঙের। আর মহানগর পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই রঙের জ্যাকেট।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ ও বেশিরভাগ ইউনিটের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। শার্ট হবে গাঢ় নীল টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টের সামনে চারটি পকেট এবং সমদূরত্বে সাতটি বোতাম থাকবে।

নারী পুলিশ সদস্যদের জন্যও আলাদা নির্দেশনা রয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরা যাবে।

এ ছাড়া নারী সদস্যরা অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন এবং গর্ভাবস্থায় প্রয়োজন অনুযায়ী অনুমোদন সাপেক্ষে সাধারণ পোশাক ব্যবহার করতে পারবেন।

মৌসুমভিত্তিক শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট ব্যবহার করতে হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ইউনিফর্ম পুলিশের পেশাদার ভাবমূর্তি আরও শক্তিশালী করার পাশাপাশি বাহিনীর পরিচয়ে নতুন মাত্রা যোগ করবে।

জনপ্রিয় সংবাদ

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে অমলিন সালমান শাহ

পুলিশের পোশাকে বড় পরিবর্তন, ফিরছে পরিচিত নীল-খাকি রং

Update Time : ১০:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আনছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ পুলিশ সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের এবং প্যান্ট হবে খাকি রঙের। অন্যদিকে মহানগর পুলিশের শার্ট ও জ্যাকেট হবে হালকা জলপাই রঙের। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার জারি করেছে পুলিশ সদর দপ্তর।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ অধ্যাদেশ, ১৮৬১-এর ১২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহাপরিদর্শক (আইজিপি) সরকারের অনুমোদনক্রমে পুলিশ ড্রেস রুলস, ২০২৫ সংশোধন করেছেন। সংশোধিত বিধিমালার মাধ্যমে পুলিশের পোশাকের কাপড় ও রঙের বিষয়ে আগের বিধান পরিবর্তন করা হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর অতিরিক্ত বলপ্রয়োগ এবং হতাহতের ঘটনার পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার পুলিশ, র‍্যাব ও আনসারের ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেয়।

আরও পড়ুন  চাঞ্চল্যকর কিশোরগঞ্জ বিএনপি নেতা হত্যা: পদ স্থগিত সভাপতিকে কুপিয়ে হত্যা

গত বছরের জানুয়ারিতে তিন বাহিনীর জন্য নতুন পোশাক নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তীতে র‍্যাব ও আনসারের পোশাকে কোনো পরিবর্তন আনা হয়নি। কেবল পুলিশের ইউনিফর্মে পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

নতুন প্রজ্ঞাপনে শুধু শার্ট ও প্যান্ট নয়, জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী পুলিশের পোশাক এবং মাথার আবরণের রং সম্পর্কেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে পুরো ইউনিফর্ম ব্যবস্থায় এসেছে বড় ধরনের পরিবর্তন।

আগের বিধান অনুযায়ী পুলিশের শার্টের রং ছিল লোহা-ধূসর এবং প্যান্টের রং ছিল কফি-বাদামি ধূসর। নতুন নিয়মে সেই রঙের পরিবর্তে গাঢ় নীল ও খাকি রঙকে বেছে নেওয়া হয়েছে।

শীতকালীন পোশাকেও পরিবর্তন এসেছে। আগে ধূসর শার্টের ওপর ধূসর রঙের জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহারের নিয়ম ছিল। এখন গাঢ় নীল শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহার করা হবে।

আরও পড়ুন  ডেঙ্গু জ্বরের তাণ্ডব: হাসপাতালে নতুন ১৩৫ রোগীর চাঞ্চল্যকর তথ্য

জ্যাকেটের ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত হয়েছে। সাধারণ পুলিশ সদস্যদের জ্যাকেট হবে গাঢ় নীল রঙের। আর মহানগর পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই রঙের জ্যাকেট।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ ও বেশিরভাগ ইউনিটের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। শার্ট হবে গাঢ় নীল টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টের সামনে চারটি পকেট এবং সমদূরত্বে সাতটি বোতাম থাকবে।

নারী পুলিশ সদস্যদের জন্যও আলাদা নির্দেশনা রয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরা যাবে।

আরও পড়ুন  সরোয়ারের প্রার্থিতা মামলা: ২৭ জুলাই শুনানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত