ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা Logo গ্যাস-বিদ্যুৎ সংকট: চুরি-লুটপাট বন্ধে সময় লাগার কথা নয় Logo শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার সোনা উদ্ধার, তোলপাড় Logo গুনাহ ও ঋণের দোয়া: পাপ ও ঋণ থেকে বাঁচার গুরুত্বপূর্ণ আমল Logo ওবায়দুল কাদেরের রায়: আগামী সপ্তাহেই আসতে পারে সিদ্ধান্ত Logo প্লাস্টিকের চাপে কেশবপুরের মৃৎশিল্প, টিকে থাকার লড়াইয়ে কুমাররা Logo চেলসি খেলোয়াড় বিক্রি: বিশ্বরেকর্ড গড়ল ইংলিশ ক্লাবটি Logo দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে বলে বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সংসদে ১০ স্থায়ী কমিটি, দায়িত্ব পেলেন যারা Logo নেপাল-তিব্বতে বন্যা: প্রাণহানি ছাড়াল হাজার

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারের মাঝে সৌদি কিংয়ের অর্থায়নে সহায়তা

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করছে আইএসডিই বাংলাদেশ।ছবি: সংগৃহীত

বন্যার্তদের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ। সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (KSrelief)-এর অর্থায়নে এ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক খাদ্যসংকট মোকাবিলা এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হচ্ছে—

  1. ১০ কেজি চাল
  2. ৭ কেজি ডাল
  3. ৩ লিটার সয়াবিন তেল
  4. ১ কেজি চিনি
  5. ১ কেজি লবণ

এই খাদ্যসামগ্রী কয়েক দিনের জন্য একটি পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যচাহিদা পূরণে সহায়ক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আইএসডিই বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম জানান, সহায়তা কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, প্রথম ধাপে চকরিয়া পৌরসভার ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে রবিবার (১৯ জুলাই) ফাঁসিয়াখালী ও কৈয়ারবিল ইউনিয়নের আরও ১ হাজার পরিবার এই সহায়তা পেয়েছে।

পরবর্তী ধাপে অবশিষ্ট ৩ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকেও পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী দেওয়া হবে।

জাহাঙ্গীর আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। অনেক পরিবার এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। তাই তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই করে প্রকৃত সুবিধাভোগীদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।

আইএসডিই বাংলাদেশ জানায়, এটি তাদের প্রথম মানবিক উদ্যোগ নয়। এর আগে কক্সবাজারের হোস্ট কমিউনিটির বিভিন্ন প্রত্যন্ত এলাকা এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে প্রায় ৫৬ হাজার সুবিধাভোগীর মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

সংস্থাটির দাবি, দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় এবং মানবিক সংকটে থাকা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ পাওয়া অনেক পরিবার জানান, বন্যায় ঘরবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা কঠিন সময় পার করছেন। এমন পরিস্থিতিতে খাদ্য সহায়তা তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।

স্থানীয়দের আশা, জরুরি খাদ্য সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক, জেলে ও দিনমজুরদের পুনর্বাসনেও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হবে।

দুর্যোগ বিশেষজ্ঞদের মতে, বন্যার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। সরকারি উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত সহযোগিতা দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারের মাঝে সৌদি কিংয়ের অর্থায়নে সহায়তা

Update Time : ০৯:৫২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

বন্যার্তদের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ। সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (KSrelief)-এর অর্থায়নে এ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক খাদ্যসংকট মোকাবিলা এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হচ্ছে—

  1. ১০ কেজি চাল
  2. ৭ কেজি ডাল
  3. ৩ লিটার সয়াবিন তেল
  4. ১ কেজি চিনি
  5. ১ কেজি লবণ
আরও পড়ুন  ট্রাম্পের বড় ইউটার্ন! ইরান যুদ্ধ থামাতে কেন চাপে যুক্তরাষ্ট্র?

এই খাদ্যসামগ্রী কয়েক দিনের জন্য একটি পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যচাহিদা পূরণে সহায়ক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আইএসডিই বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম জানান, সহায়তা কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, প্রথম ধাপে চকরিয়া পৌরসভার ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে রবিবার (১৯ জুলাই) ফাঁসিয়াখালী ও কৈয়ারবিল ইউনিয়নের আরও ১ হাজার পরিবার এই সহায়তা পেয়েছে।

পরবর্তী ধাপে অবশিষ্ট ৩ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকেও পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী দেওয়া হবে।

জাহাঙ্গীর আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। অনেক পরিবার এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। তাই তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন  চকরিয়া থানায় চাঞ্চল্যকর ডাকাতি সহ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার, এলজি বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই করে প্রকৃত সুবিধাভোগীদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।

আইএসডিই বাংলাদেশ জানায়, এটি তাদের প্রথম মানবিক উদ্যোগ নয়। এর আগে কক্সবাজারের হোস্ট কমিউনিটির বিভিন্ন প্রত্যন্ত এলাকা এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে প্রায় ৫৬ হাজার সুবিধাভোগীর মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

সংস্থাটির দাবি, দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় এবং মানবিক সংকটে থাকা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন  কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস