ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টিস্যু কালচার চারা, দুর্দান্ত প্রযুক্তিতে বদলাচ্ছে বাণিজ্যিক কৃষি Logo রুনা লায়লার কনসার্ট এবার শুধু সংগীতের আসর নয়,একটি মানবিক উদ্যোগ। Logo ইরান যুদ্ধের খরচে চাপে পেন্টাগন, ৩ হাজার ৭৫০ কোটি ডলার ব্যয়ের দাবি Logo স্বর্ণের দাম বৃদ্ধি, আজ থেকে কার্যকর নতুন দর Logo ডলার রেট আজ: কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি? Logo ১৪ বছরের অভিনয় জীবনের সেরা স্বীকৃতি পেলেন ইয়ামি গৌতম Logo বিকালে বাবার দাফন শেষে রাতে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষার হলে শিক্ষার্থী Logo অলিভ অয়েল কেন স্বাস্থ্যকর? জেনে নিন ব্যবহার ও সংরক্ষণের নিয়ম Logo নিয়মিত তরমুজ খেলে কী হয়? জানুন শরীরের ৭টি উপকারিতা Logo ডিম সংরক্ষণের সঠিক নিয়ম: ফ্রিজে কতদিন নিরাপদ থাকে?

স্বর্ণের দাম বৃদ্ধি, আজ থেকে কার্যকর নতুন দর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫০৪

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে দেশের বাজারে নতুন দর কার্যকর হয়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। একই সঙ্গে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ (পাকাসোনা) এর দামও বেড়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। নতুন সিদ্ধান্তে একদিনের ব্যবধানে প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি পেয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই স্বর্ণের দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে এবং বিক্রয় মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

টিস্যু কালচার চারা, দুর্দান্ত প্রযুক্তিতে বদলাচ্ছে বাণিজ্যিক কৃষি

স্বর্ণের দাম বৃদ্ধি, আজ থেকে কার্যকর নতুন দর

Update Time : ১২:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে দেশের বাজারে নতুন দর কার্যকর হয়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। একই সঙ্গে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ (পাকাসোনা) এর দামও বেড়েছে বলে জানিয়েছে বাজুস।

আরও পড়ুন  খুচরা ব্যবসায়ীদের জন্য সুখবর আসছে

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। নতুন সিদ্ধান্তে একদিনের ব্যবধানে প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন  স্বর্ণের দাম বাড়ল, নতুন দামে চমক