ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইমরান খান নিয়ে আশরাফুলের বিস্ফোরক মন্তব্য Logo আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি : কাভান সুলিভান Logo বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপালের পাশে বাংলাদেশ, দিল ১০ লাখ ডলার Logo ১০০ কিলোমিটার দৌড়ে বোলিং, অবিশ্বাস্য কীর্তি স্যামের Logo পুরোনো মালিকানায় ফেরার সুযোগ বন্ধে ব্যাংক আইন সংশোধনের প্রস্তাব Logo ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব’, হাসপাতালের বাথরুম দেখে কৃষিমন্ত্রী Logo এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের মৃত্যুবার্ষিকী ৫ সেপ্টেম্বর Logo মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প Logo সাইবার বুলিংয়ের মামলায় কথিত সাংবাদিক মাসুদ রানা গ্রেপ্তার Logo লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

স্বর্ণের দাম ভরিতে কমেছে ২,২১৬ টাকা, নতুন দাম কত?

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৫৪২

ভরিতে ২,২১৬ টাকা কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম কমল। দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। নতুন মূল্য সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম প্রকাশ করা হয়। আন্তর্জাতিক বাজারের প্রবণতা এবং স্থানীয় তেজাবী স্বর্ণের (পাকাসোনা) দামের পরিবর্তনের ভিত্তিতে এই সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

এর আগে রোববার ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। অর্থাৎ একদিনের ব্যবধানে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে। একইভাবে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামেও হ্রাস আনা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য কার্যকর থাকবে। তবে গয়নার ডিজাইন ও কারুকাজ অনুযায়ী মজুরি যুক্ত হবে। এছাড়া বিক্রয় মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

নতুন দাম কার্যকর হওয়ায় স্বর্ণ কিনতে আগ্রহীদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার ওপর নির্ভর করে ভবিষ্যতে আবারও স্বর্ণের দাম পরিবর্তন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

ইমরান খান নিয়ে আশরাফুলের বিস্ফোরক মন্তব্য

স্বর্ণের দাম ভরিতে কমেছে ২,২১৬ টাকা, নতুন দাম কত?

Update Time : ১২:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

স্বর্ণের দাম কমল। দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। নতুন মূল্য সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম প্রকাশ করা হয়। আন্তর্জাতিক বাজারের প্রবণতা এবং স্থানীয় তেজাবী স্বর্ণের (পাকাসোনা) দামের পরিবর্তনের ভিত্তিতে এই সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন  দেশীয় বাজারে স্বর্ণের দামে বড় ধস

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

আরও পড়ুন  বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি, বাংলাদেশে ভরি কত?

এর আগে রোববার ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। অর্থাৎ একদিনের ব্যবধানে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে। একইভাবে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামেও হ্রাস আনা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য কার্যকর থাকবে। তবে গয়নার ডিজাইন ও কারুকাজ অনুযায়ী মজুরি যুক্ত হবে। এছাড়া বিক্রয় মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

আরও পড়ুন  আজ দেশের বাজারে স্বর্ণের দাম কত, জেনে নিন