ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ দেশের বাজারে স্বর্ণের দাম কত, জেনে নিন

বর্তমান স্বর্ণের দাম: গ্রাফিক্সঃ মীরর বাংলা

দেশের বাজারে টানা দুই দফা স্বর্ণের দাম বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) নতুন কোনো ঘোষণা না আসায় আগের নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মঙ্গলবার ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়ায়। এর আগে গত শনিবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছিল। দুই দফায় স্বর্ণের দাম মোট ৫ হাজার ৪৮৬ টাকা বেড়েছে।

বাজুসের সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

এ ছাড়া এক ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকায়।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণের অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে।

এর আগে ৮ আগস্ট ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ওই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১০১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫০ বার দাম বাড়ানো হয়েছে, ৫০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

বর্তমান স্বর্ণের দাম:
২২ ক্যারেট: ২,৩৫,১৪৬ টাকা/ভরি
২১ ক্যারেট: ২,২৪,৫৯০ টাকা/ভরি
১৮ ক্যারেট: ১,৯২,৮৬৪ টাকা/ভরি
সনাতন পদ্ধতি: ১,৫৭,৫২২ টাকা/ভরি

জনপ্রিয় সংবাদ

আজ দেশের বাজারে স্বর্ণের দাম কত, জেনে নিন

Update Time : ১১:৩৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

দেশের বাজারে টানা দুই দফা স্বর্ণের দাম বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) নতুন কোনো ঘোষণা না আসায় আগের নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মঙ্গলবার ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়ায়। এর আগে গত শনিবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছিল। দুই দফায় স্বর্ণের দাম মোট ৫ হাজার ৪৮৬ টাকা বেড়েছে।

বাজুসের সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

আরও পড়ুন  স্বর্ণের দাম কমল: যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির অপেক্ষায় বাজার

এ ছাড়া এক ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকায়।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণের অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে।

আরও পড়ুন  স্বর্ণের দাম কমেছে, আজকের নতুন দর

এর আগে ৮ আগস্ট ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ওই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

আরও পড়ুন  স্বর্ণের দামে বড় ধস, এক ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি