ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আ স ম ফিরোজ: নতুন দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ Logo থাইল্যান্ডের এআইটি পরিদর্শনে মাভাবিপ্রবি উপাচার্য, গবেষণায় যৌথ কাজের পরিকল্পনা Logo সাহাদুল হকের মৃত্যু: চার বছর আগের হলফনামায় কী ছিল Logo কাঁঠালের দাম: মৌসুম শেষে সর্বোচ্চ ১ হাজার টাকা Logo কানাডায় গায়কের গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি! Logo বাল্যবিবাহের অপরাধে কেরানীগঞ্জে বরসহ ৩ জনের কারাদণ্ড Logo চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ Logo এমবাপ্পের রেকর্ডের রাতে ইন্টারকে হারাল রিয়াল Logo হালান্ডের জোড়া গোল, পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির দাপুটে জয় Logo আরব আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ, শেষ চারে ভারতের মুখোমুখি

৯৬ বছরে বিশ্ব রেকর্ড! ইন্টারনেটে ঝড় তুললেন এই দাদি

৯৬ বছর বয়সে বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুকে নাম লেখালেন ফুড ইউটিউবার আইলিন চিন। ছবি:সংগৃহীত

৯৬ বছর ৮৯ দিন বয়সে বিশ্ব রেকর্ড গড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন আইলিন চিন। বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত নারী ফুড ইউটিউবার হিসেবে তাঁর নাম উঠেছে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এর পাতায়।

নাতি লুকাস ওংয়ের বুদ্ধিতে গত তিন বছর ধরে নিজের শত বছরের পুরোনো পারিবারিক রেসিপিগুলো ক্যামেরার সামনে তৈরি করছেন এই জ্যামাইকান বংশোদ্ভূত প্রবীণ নারী। আর নাতি সেই রান্নার চমৎকার সব ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দিতেই ঘটে যায় ম্যাজিক।

কখনো নিখুঁত চকলেট চিপ কুকি, আবার কখনো জ্যামাইকার ঐতিহ্যবাহী সব মুখরোচক খাবার তৈরি করে তিনি জয় করে নিয়েছেন লাখো মানুষের মন। বর্তমানে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ও ফেসবুক মিলিয়ে এই দাদি-নাতির অনুসারীর সংখ্যা প্রায় ৩০ লাখ।

আইলিনের রান্নার যাত্রা শুরু হয়েছিল মাত্র পাঁচ বছর বয়সে, যা পরবর্তীতে ১৯৫০-এর দশকে জ্যামাইকায় একটি সফল বেকারিতে রূপ নেয়। ২০০৮ সালে বেকারিটি বন্ধ হওয়ার পর তিনি পরিবারের সঙ্গে থাকতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে চলে আসেন।

দেশ বদলে ফ্লোরিডায় এলেও নিজের শিকড়ের স্বাদ ও ঐতিহ্যবাহী রান্নার কথা মোটেও ভুলে যাননি আইলিন চিন। সুস্বাদু খাবারে কামড় দিয়ে জ্যামাইকান কথ্য ভাষায় যখন তিনি বলেন, ‘মি রাহটিড!’, তখন স্ক্রিনের ওপাশের দর্শকরাও আনন্দে মেতে ওঠেন।

রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত আইলিন জানান, পরবর্তী প্রজন্মের কাছে রান্নার এই জ্ঞান পৌঁছে দিতে পারাই তাঁর সবচেয়ে বড় পাওয়া। মানুষ যখন তাঁর পারিবারিক রেসিপিগুলো দেখে আনন্দ পায়, তখন তাঁর বুকটা গর্বে ও শান্তিতে ভরে যায়।

জনপ্রিয় সংবাদ

আ স ম ফিরোজ: নতুন দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

৯৬ বছরে বিশ্ব রেকর্ড! ইন্টারনেটে ঝড় তুললেন এই দাদি

Update Time : ০১:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

৯৬ বছর ৮৯ দিন বয়সে বিশ্ব রেকর্ড গড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন আইলিন চিন। বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত নারী ফুড ইউটিউবার হিসেবে তাঁর নাম উঠেছে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এর পাতায়।

নাতি লুকাস ওংয়ের বুদ্ধিতে গত তিন বছর ধরে নিজের শত বছরের পুরোনো পারিবারিক রেসিপিগুলো ক্যামেরার সামনে তৈরি করছেন এই জ্যামাইকান বংশোদ্ভূত প্রবীণ নারী। আর নাতি সেই রান্নার চমৎকার সব ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দিতেই ঘটে যায় ম্যাজিক।

আরও পড়ুন  ফেসবুক বিভ্রাট: ধীরে ধীরে ফিরছে সেবা

কখনো নিখুঁত চকলেট চিপ কুকি, আবার কখনো জ্যামাইকার ঐতিহ্যবাহী সব মুখরোচক খাবার তৈরি করে তিনি জয় করে নিয়েছেন লাখো মানুষের মন। বর্তমানে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ও ফেসবুক মিলিয়ে এই দাদি-নাতির অনুসারীর সংখ্যা প্রায় ৩০ লাখ।

আইলিনের রান্নার যাত্রা শুরু হয়েছিল মাত্র পাঁচ বছর বয়সে, যা পরবর্তীতে ১৯৫০-এর দশকে জ্যামাইকায় একটি সফল বেকারিতে রূপ নেয়। ২০০৮ সালে বেকারিটি বন্ধ হওয়ার পর তিনি পরিবারের সঙ্গে থাকতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে চলে আসেন।

আরও পড়ুন  বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব

দেশ বদলে ফ্লোরিডায় এলেও নিজের শিকড়ের স্বাদ ও ঐতিহ্যবাহী রান্নার কথা মোটেও ভুলে যাননি আইলিন চিন। সুস্বাদু খাবারে কামড় দিয়ে জ্যামাইকান কথ্য ভাষায় যখন তিনি বলেন, ‘মি রাহটিড!’, তখন স্ক্রিনের ওপাশের দর্শকরাও আনন্দে মেতে ওঠেন।

রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত আইলিন জানান, পরবর্তী প্রজন্মের কাছে রান্নার এই জ্ঞান পৌঁছে দিতে পারাই তাঁর সবচেয়ে বড় পাওয়া। মানুষ যখন তাঁর পারিবারিক রেসিপিগুলো দেখে আনন্দ পায়, তখন তাঁর বুকটা গর্বে ও শান্তিতে ভরে যায়।

আরও পড়ুন  ফোনের কভারে তেজপাতা: সৌভাগ্যের গোপন রহস্য নাকি ট্রেন্ড?