ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫ শর্ট ফিল্মে ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৫০৬

পাঁচটি শর্ট ফিল্ম নির্মাণে ২৫ লাখ টাকা প্রোডাকশন ফান্ড দেবে অ্যাডফা। | ছবি: সংগৃহীত

দেশের নতুন ও সম্ভাবনাময় নির্মাতাদের জন্য এসেছে দারুণ সুযোগ। পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মোট ২৫ লাখ টাকা প্রোডাকশন ফান্ড দিতে যাচ্ছে বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশন (অ্যাডফা)। অ্যাসেন কমিউনিকেশনের সঙ্গে যৌথভাবে ‘অ্যাডফা শর্ট ফেস্ট-সিজন-১’ আয়োজন করছে সংগঠনটি। ‘This is your shot’ ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই উদ্যোগে নির্বাচিত পাঁচটি প্রকল্পের প্রতিটিই পাবে নির্মাণের সুযোগ ও প্রয়োজনীয় সহায়তা।

অ্যাডফা জানিয়েছে, তাদের কমিউনিটির যোগ্য নির্মাতারা এককভাবে অথবা দলগতভাবে একটি প্রকল্প জমা দিতে পারবেন। তবে প্রস্তাবিত চলচ্চিত্র অবশ্যই ফিকশন হতে হবে। ছবির দৈর্ঘ্য ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে রাখতে হবে। গল্প হতে পারে বাংলা, ইংরেজি কিংবা বাংলাদেশের যেকোনো আঞ্চলিক ভাষায়। বিষয় বা জনর নিয়ে নেই কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা। ফলে নির্মাতারা নিজেদের পছন্দ ও সৃজনশীলতার জায়গা থেকেই গল্প বেছে নেওয়ার সুযোগ পাবেন।

আবেদনের জন্য একটি PDF ফাইলে কয়েকটি বিষয় জমা দিতে হবে। এর মধ্যে থাকতে হবে চলচ্চিত্রের নাম, সর্বোচ্চ ৫০ শব্দের লগলাইন, ১ হাজার শব্দের মধ্যে গল্প বা সিনপসিস, সর্বোচ্চ ৩০০ শব্দের ডিরেক্টরস নোট, জনর ও সম্ভাব্য দৈর্ঘ্য। পাশাপাশি আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যও দিতে হবে। চাইলে ভিজ্যুয়াল রেফারেন্স কিংবা আগে নির্মিত কাজের লিংক যুক্ত করা যাবে। আয়োজকদের কাছে আবেদনটি যতটা পরিষ্কার ও সৃজনশীলভাবে উপস্থাপন করা যাবে, ততই প্রকল্পের সম্ভাবনা তুলে ধরা সহজ হবে।

নির্বাচনের ক্ষেত্রে শুধু গল্পের ধারণাই নয়, নির্মাতার নিজস্ব দৃষ্টিভঙ্গিকেও গুরুত্ব দেওয়া হবে। গল্পের মৌলিকতা, গল্প বলার শক্তি, সিনেমাটিক সম্ভাবনা এবং নির্ধারিত বাজেট ও সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব কি না—এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে। অর্থাৎ শুধু ভালো গল্প থাকলেই হবে না, সেটিকে সীমিত সময় ও বাজেটের মধ্যে পর্দায় কতটা কার্যকরভাবে তুলে ধরা সম্ভব, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

অ্যাডফার ম্যানেজিং কমিটির সদস্য ও চলচ্চিত্র নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য কমিউনিটির নির্মাতাদের মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সুযোগ তৈরি করা। তার মতে, নতুন গল্প ও প্রতিভার অভাব নেই; প্রয়োজন সুযোগ ও সহযোগিতা। সেই জায়গা থেকেই নতুন কণ্ঠ ও নতুন গল্প খুঁজে বের করে পাঁচটি চলচ্চিত্রকে পর্দায় আনার লক্ষ্য নিয়েছে অ্যাডফা ও অ্যাসেন কমিউনিকেশন।

নির্বাচিত পাঁচ নির্মাতা শুধু ২৫ লাখ টাকা প্রোডাকশন ফান্ডই পাবেন না, অ্যাডফার মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট প্রক্রিয়াতেও অংশ নেওয়ার সুযোগ থাকবে। ফলে প্রকল্প নির্বাচনের পর গল্প ও নির্মাণের বিভিন্ন ধাপে অভিজ্ঞদের কাছ থেকে দিকনির্দেশনা পাওয়ার সুযোগ তৈরি হবে। আগ্রহী নির্মাতাদের জন্য আবেদনের শেষ সময় ৩ সেপ্টেম্বর ২০২৬। তাই যারা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে নিজেদের গল্প ও নির্মাণশৈলী তুলে ধরতে চান, তাদের জন্য এটি হতে পারে নিজের ‘শট’ নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ।

জনপ্রিয় সংবাদ

৫ শর্ট ফিল্মে ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

Update Time : ০৪:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

দেশের নতুন ও সম্ভাবনাময় নির্মাতাদের জন্য এসেছে দারুণ সুযোগ। পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মোট ২৫ লাখ টাকা প্রোডাকশন ফান্ড দিতে যাচ্ছে বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশন (অ্যাডফা)। অ্যাসেন কমিউনিকেশনের সঙ্গে যৌথভাবে ‘অ্যাডফা শর্ট ফেস্ট-সিজন-১’ আয়োজন করছে সংগঠনটি। ‘This is your shot’ ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই উদ্যোগে নির্বাচিত পাঁচটি প্রকল্পের প্রতিটিই পাবে নির্মাণের সুযোগ ও প্রয়োজনীয় সহায়তা।

অ্যাডফা জানিয়েছে, তাদের কমিউনিটির যোগ্য নির্মাতারা এককভাবে অথবা দলগতভাবে একটি প্রকল্প জমা দিতে পারবেন। তবে প্রস্তাবিত চলচ্চিত্র অবশ্যই ফিকশন হতে হবে। ছবির দৈর্ঘ্য ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে রাখতে হবে। গল্প হতে পারে বাংলা, ইংরেজি কিংবা বাংলাদেশের যেকোনো আঞ্চলিক ভাষায়। বিষয় বা জনর নিয়ে নেই কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা। ফলে নির্মাতারা নিজেদের পছন্দ ও সৃজনশীলতার জায়গা থেকেই গল্প বেছে নেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন  আদনান আল রাজীবের প্রথম সিনেমা, নায়ক সিয়াম

আবেদনের জন্য একটি PDF ফাইলে কয়েকটি বিষয় জমা দিতে হবে। এর মধ্যে থাকতে হবে চলচ্চিত্রের নাম, সর্বোচ্চ ৫০ শব্দের লগলাইন, ১ হাজার শব্দের মধ্যে গল্প বা সিনপসিস, সর্বোচ্চ ৩০০ শব্দের ডিরেক্টরস নোট, জনর ও সম্ভাব্য দৈর্ঘ্য। পাশাপাশি আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যও দিতে হবে। চাইলে ভিজ্যুয়াল রেফারেন্স কিংবা আগে নির্মিত কাজের লিংক যুক্ত করা যাবে। আয়োজকদের কাছে আবেদনটি যতটা পরিষ্কার ও সৃজনশীলভাবে উপস্থাপন করা যাবে, ততই প্রকল্পের সম্ভাবনা তুলে ধরা সহজ হবে।

আরও পড়ুন  মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন? ফের আলোচনায় অভিযোগ

নির্বাচনের ক্ষেত্রে শুধু গল্পের ধারণাই নয়, নির্মাতার নিজস্ব দৃষ্টিভঙ্গিকেও গুরুত্ব দেওয়া হবে। গল্পের মৌলিকতা, গল্প বলার শক্তি, সিনেমাটিক সম্ভাবনা এবং নির্ধারিত বাজেট ও সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব কি না—এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে। অর্থাৎ শুধু ভালো গল্প থাকলেই হবে না, সেটিকে সীমিত সময় ও বাজেটের মধ্যে পর্দায় কতটা কার্যকরভাবে তুলে ধরা সম্ভব, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

অ্যাডফার ম্যানেজিং কমিটির সদস্য ও চলচ্চিত্র নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য কমিউনিটির নির্মাতাদের মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সুযোগ তৈরি করা। তার মতে, নতুন গল্প ও প্রতিভার অভাব নেই; প্রয়োজন সুযোগ ও সহযোগিতা। সেই জায়গা থেকেই নতুন কণ্ঠ ও নতুন গল্প খুঁজে বের করে পাঁচটি চলচ্চিত্রকে পর্দায় আনার লক্ষ্য নিয়েছে অ্যাডফা ও অ্যাসেন কমিউনিকেশন।

আরও পড়ুন  সালমান খান কেন একের পর এক ফ্ল্যাট বিক্রি করছেন?