ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সালমান খান কেন একের পর এক ফ্ল্যাট বিক্রি করছেন?

মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট বিক্রি করেছেন সালমান খান। ছবি: সংগৃহীত

সালমান খান ফ্ল্যাট বিক্রি করে আবারও আলোচনায় এসেছেন। বলিউডের এই সুপারস্টার সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত নিজের একটি আবাসিক ফ্ল্যাট ৩ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি করেছেন। সম্পত্তি কেনাবেচার নথি অনুযায়ী, প্রায় ১০ বছর আগে কেনা এই ফ্ল্যাট বিক্রি করে তিনি প্রায় ৬২ লাখ রুপি মূলধনী লাভ করেছেন। রিয়েল এস্টেট তথ্যপ্রতিষ্ঠান সিআরই ম্যাট্রিক্সের তথ্য প্রকাশের পর বিষয়টি সামনে আসে।

নথি অনুযায়ী, বান্দ্রার শিব-আস্থান হাইটস আবাসিক ভবনে অবস্থিত ফ্ল্যাটটি সালমান খান ২০১৫ সালে ২ কোটি ৮৮ লাখ রুপিতে কিনেছিলেন। চলতি মাসের ৯ জুলাই বিক্রির নিবন্ধন সম্পন্ন হয়। বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য হিসাব করলে দেখা যায়, এই সম্পত্তি থেকে তিনি প্রায় ৬২ লাখ রুপি লাভ করেছেন। তবে এতে অন্যান্য কর বা লেনদেন ব্যয় অন্তর্ভুক্ত নয়।

ফ্ল্যাটটির ব্যবহারযোগ্য আয়তন ৭৫৮ বর্গফুট। এর সঙ্গে দুটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও ছিল। নিবন্ধন সংক্রান্ত নথিতে উল্লেখ করা হয়েছে, সম্পত্তির নতুন মালিকেরা স্ট্যাম্প শুল্ক হিসেবে ২১ লাখ রুপি এবং নিবন্ধন ফি বাবদ ৩০ হাজার রুপি পরিশোধ করেছেন। মুম্বাইয়ের অভিজাত এলাকায় হওয়ায় এই সম্পত্তির বাজারমূল্য দীর্ঘ সময় ধরে স্থিতিশীলভাবে বেড়েছে।

এটি অবশ্য সাম্প্রতিক সময়ে সালমান খানের একমাত্র সম্পত্তি বিক্রি নয়। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে একই ভবনের ১ হাজার ৩১৮ বর্গফুট আয়তনের আরেকটি ফ্ল্যাট ৫ কোটি ৩৫ লাখ রুপিতে বিক্রি করেছিলেন তিনি। ফলে ধারণা করা হচ্ছে, তিনি ধীরে ধীরে নিজের সম্পত্তির বিন্যাসে পরিবর্তন আনছেন এবং নতুন পরিকল্পনার দিকে এগোচ্ছেন।

দীর্ঘদিন ধরে বান্দ্রা ওয়েস্টের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে বসবাস করছেন সালমান খান। তবে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি শিগগিরই সেই ঠিকানা পরিবর্তন করতে পারেন। জানা গেছে, বান্দ্রাতেই সমুদ্রের কাছাকাছি নতুন একটি ছয়তলা বাড়িতে পরিবারের সঙ্গে ওঠার পরিকল্পনা করছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভবনটি নির্মিত হবে সালমান খানের মা সালমা খানের মালিকানাধীন জমিতে। ইতোমধ্যে ভবন নির্মাণের প্রয়োজনীয় অনুমোদনও পাওয়া গেছে। যদিও এ বিষয়ে সালমান খান বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবুও নতুন বাসভবনে স্থানান্তরের সম্ভাবনা এবং ধারাবাহিক সম্পত্তি বিক্রির কারণে বিষয়টি এখন বলিউড অঙ্গনে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীকে দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন : সেই শিক্ষক ও শিক্ষার্থী গ্রেপ্তার

সালমান খান কেন একের পর এক ফ্ল্যাট বিক্রি করছেন?

Update Time : ০৯:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

সালমান খান ফ্ল্যাট বিক্রি করে আবারও আলোচনায় এসেছেন। বলিউডের এই সুপারস্টার সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত নিজের একটি আবাসিক ফ্ল্যাট ৩ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি করেছেন। সম্পত্তি কেনাবেচার নথি অনুযায়ী, প্রায় ১০ বছর আগে কেনা এই ফ্ল্যাট বিক্রি করে তিনি প্রায় ৬২ লাখ রুপি মূলধনী লাভ করেছেন। রিয়েল এস্টেট তথ্যপ্রতিষ্ঠান সিআরই ম্যাট্রিক্সের তথ্য প্রকাশের পর বিষয়টি সামনে আসে।

নথি অনুযায়ী, বান্দ্রার শিব-আস্থান হাইটস আবাসিক ভবনে অবস্থিত ফ্ল্যাটটি সালমান খান ২০১৫ সালে ২ কোটি ৮৮ লাখ রুপিতে কিনেছিলেন। চলতি মাসের ৯ জুলাই বিক্রির নিবন্ধন সম্পন্ন হয়। বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য হিসাব করলে দেখা যায়, এই সম্পত্তি থেকে তিনি প্রায় ৬২ লাখ রুপি লাভ করেছেন। তবে এতে অন্যান্য কর বা লেনদেন ব্যয় অন্তর্ভুক্ত নয়।

আরও পড়ুন  অংশুলা কাপুরের বিয়েতে চমক, গান গেয়ে মাতালেন বর

ফ্ল্যাটটির ব্যবহারযোগ্য আয়তন ৭৫৮ বর্গফুট। এর সঙ্গে দুটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও ছিল। নিবন্ধন সংক্রান্ত নথিতে উল্লেখ করা হয়েছে, সম্পত্তির নতুন মালিকেরা স্ট্যাম্প শুল্ক হিসেবে ২১ লাখ রুপি এবং নিবন্ধন ফি বাবদ ৩০ হাজার রুপি পরিশোধ করেছেন। মুম্বাইয়ের অভিজাত এলাকায় হওয়ায় এই সম্পত্তির বাজারমূল্য দীর্ঘ সময় ধরে স্থিতিশীলভাবে বেড়েছে।

এটি অবশ্য সাম্প্রতিক সময়ে সালমান খানের একমাত্র সম্পত্তি বিক্রি নয়। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে একই ভবনের ১ হাজার ৩১৮ বর্গফুট আয়তনের আরেকটি ফ্ল্যাট ৫ কোটি ৩৫ লাখ রুপিতে বিক্রি করেছিলেন তিনি। ফলে ধারণা করা হচ্ছে, তিনি ধীরে ধীরে নিজের সম্পত্তির বিন্যাসে পরিবর্তন আনছেন এবং নতুন পরিকল্পনার দিকে এগোচ্ছেন।

আরও পড়ুন  কানের প্রচারণায় দেখা গেল না ঐশ্বরিয়াকে, ভক্তদের মাঝে শুরু আলোচনা

দীর্ঘদিন ধরে বান্দ্রা ওয়েস্টের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে বসবাস করছেন সালমান খান। তবে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি শিগগিরই সেই ঠিকানা পরিবর্তন করতে পারেন। জানা গেছে, বান্দ্রাতেই সমুদ্রের কাছাকাছি নতুন একটি ছয়তলা বাড়িতে পরিবারের সঙ্গে ওঠার পরিকল্পনা করছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভবনটি নির্মিত হবে সালমান খানের মা সালমা খানের মালিকানাধীন জমিতে। ইতোমধ্যে ভবন নির্মাণের প্রয়োজনীয় অনুমোদনও পাওয়া গেছে। যদিও এ বিষয়ে সালমান খান বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবুও নতুন বাসভবনে স্থানান্তরের সম্ভাবনা এবং ধারাবাহিক সম্পত্তি বিক্রির কারণে বিষয়টি এখন বলিউড অঙ্গনে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন  আমিরের তৃতীয় স্ত্রী গৌরীর সম্পদের পরিমাণ নিয়ে কৌতুহল