ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ উইক জাপান: দারুণ আয়োজনে APU-তে উজ্জ্বল বাংলাদেশের সংস্কৃতি Logo দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি ও ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা Logo ২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে Logo রুনা লায়লার কনসার্ট: বন্যার্তদের সহায়তায় বিশেষ আয়োজন জানুন Logo বিজিবিতে অসামরিক পদে ১৭৪ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ Logo নাক ডাকা কমানোর ১০ কার্যকর ঘরোয়া উপায় Logo মেসির সামনে ডাবল মুকুট, ইতিহাসের দ্বারপ্রান্তে এই মহাতারকা Logo বোয়িং-এয়ারবাস দুটোই কিনছে বাংলাদেশ, জানালেন শামা ওবায়েদ Logo ফাইনালের আগে আর্জেন্টিনায় নতুন ঝড়, ফুটবলার নিষিদ্ধের দাবিতে ফিফাকে চিঠি Logo আন্তোনেলা রোকুজ্জো: মেসির স্ত্রী থেকে বিশ্বজুড়ে ফিটনেস আইকন

২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা লড়াই দেখতে দর্শকদের গুনতে হচ্ছে বিপুল অর্থ। টিকিট বিক্রয় প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, ফাইনালের একটি টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা।

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে সবসময়ই থাকে ব্যাপক উন্মাদনা। তবে ২০২৬ সালের আসরে সেই উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টিকিটের দামও। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচের টিকিট এখন দেশটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, বর্তমানে ফাইনালের সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে ৬ হাজার ৯৪৩ ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা। আর্জেন্টিনা ফাইনালে ওঠার আগে এই টিকিটের দাম ছিল প্রায় ৭ হাজার ২০০ ডলার।

অন্যদিকে, সবচেয়ে দামি টিকিটের মূল্য উঠেছে ২৮ হাজার ৪৭৯ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫ লাখ টাকার সমান। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ১১৫এ সেকশনের দুটি আসনের টিকিট এই দামে বিক্রি হয়েছে। দুটি টিকিটের জন্য খরচ হয়েছে প্রায় ৫৬ হাজার ৯৫৮ ডলার।

২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম যুক্তরাষ্ট্রের বড় ক্রীড়া ইভেন্টগুলোর রেকর্ডও ছাড়িয়ে গেছে। এর আগে সবচেয়ে বেশি গড় টিকিট মূল্যের রেকর্ড ছিল ২০২৪ সালের সুপার বোল এলভিআইআইআই-এর, যেখানে গড় মূল্য ছিল ৯ হাজার ৪১১ ডলার।

এদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের দাম তুলনামূলক কম। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটির সবচেয়ে সস্তা টিকিটের দাম প্রায় ৯০০ ডলার। ইংল্যান্ড ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর এই ম্যাচের টিকিটের দাম কিছুটা কমেছে।

টিকিট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিটপিক জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ ফিফার ৯৬ বছরের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপে পরিণত হয়েছে। টুর্নামেন্ট শুরুর সময় গড় টিকিট মূল্য ছিল ১ হাজার ৬২২ ডলার, যা সেমিফাইনাল পর্যায়ে এসে বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৬২ ডলারে।

বিশ্বকাপের টিকিট বিক্রির শুরুতেই ফিফা ফাইনাল ম্যাচের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছিল ১০ হাজার ৯৯০ ডলার। তবে পুনর্বিক্রয় বাজারে সেই দাম কয়েক গুণ বেড়ে গেছে। পরিবর্তনশীল মূল্যব্যবস্থা বা ডায়নামিক প্রাইসিংয়ের কারণে অনেক সমর্থককে বেশি অর্থ দিয়ে টিকিট কিনতে হচ্ছে।

অনেক ফুটবলপ্রেমী অভিযোগ করেছেন, অতিরিক্ত টিকিট মূল্য সাধারণ দর্শকদের জন্য বিশ্বকাপ ফাইনালকে কঠিন করে তুলেছে। তাদের মতে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসর ধীরে ধীরে সাধারণ সমর্থকদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উইক জাপান: দারুণ আয়োজনে APU-তে উজ্জ্বল বাংলাদেশের সংস্কৃতি

২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

Update Time : ০৯:৫৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা লড়াই দেখতে দর্শকদের গুনতে হচ্ছে বিপুল অর্থ। টিকিট বিক্রয় প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, ফাইনালের একটি টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা।

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে সবসময়ই থাকে ব্যাপক উন্মাদনা। তবে ২০২৬ সালের আসরে সেই উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টিকিটের দামও। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচের টিকিট এখন দেশটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

আরও পড়ুন  মেসির সামনে ডাবল মুকুট, ইতিহাসের দ্বারপ্রান্তে এই মহাতারকা

টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, বর্তমানে ফাইনালের সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে ৬ হাজার ৯৪৩ ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা। আর্জেন্টিনা ফাইনালে ওঠার আগে এই টিকিটের দাম ছিল প্রায় ৭ হাজার ২০০ ডলার।

অন্যদিকে, সবচেয়ে দামি টিকিটের মূল্য উঠেছে ২৮ হাজার ৪৭৯ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫ লাখ টাকার সমান। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ১১৫এ সেকশনের দুটি আসনের টিকিট এই দামে বিক্রি হয়েছে। দুটি টিকিটের জন্য খরচ হয়েছে প্রায় ৫৬ হাজার ৯৫৮ ডলার।

২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম যুক্তরাষ্ট্রের বড় ক্রীড়া ইভেন্টগুলোর রেকর্ডও ছাড়িয়ে গেছে। এর আগে সবচেয়ে বেশি গড় টিকিট মূল্যের রেকর্ড ছিল ২০২৪ সালের সুপার বোল এলভিআইআইআই-এর, যেখানে গড় মূল্য ছিল ৯ হাজার ৪১১ ডলার।

আরও পড়ুন  ম্যাচের আগেই মেসিকে হারিয়ে দিলেন এক প্রেসিডেন্ট! কী বললেন তিনি?

এদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের দাম তুলনামূলক কম। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটির সবচেয়ে সস্তা টিকিটের দাম প্রায় ৯০০ ডলার। ইংল্যান্ড ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর এই ম্যাচের টিকিটের দাম কিছুটা কমেছে।

টিকিট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিটপিক জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ ফিফার ৯৬ বছরের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপে পরিণত হয়েছে। টুর্নামেন্ট শুরুর সময় গড় টিকিট মূল্য ছিল ১ হাজার ৬২২ ডলার, যা সেমিফাইনাল পর্যায়ে এসে বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৬২ ডলারে।

আরও পড়ুন  প্যারাগুয়ের কাছে তুরস্কের হার, ১০ জন নিয়েও জয়