ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণবাজারে নতুন চমক, আজ থেকেই কার্যকর বাড়তি দাম

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৫৪০

বাজুস ভরিতে ২,২১৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম বেড়েছে। দেশের বাজারে আবারও স্বর্ণের মূল্য বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাফে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। নতুন এ মূল্য সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায়।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি যোগ হবে। একই সঙ্গে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে গত ২৪ জুলাই স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের বাজারে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিশ্ববাজারের দামের পরিবর্তন এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের মূল্য ওঠানামার প্রভাবেই দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে স্বর্ণ কেনার পরিকল্পনা থাকা ক্রেতাদের নতুন মূল্য অনুযায়ী অতিরিক্ত খরচ গুনতে হবে।

জনপ্রিয় সংবাদ

স্বর্ণবাজারে নতুন চমক, আজ থেকেই কার্যকর বাড়তি দাম

Update Time : ০১:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

স্বর্ণের দাম বেড়েছে। দেশের বাজারে আবারও স্বর্ণের মূল্য বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাফে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। নতুন এ মূল্য সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

আরও পড়ুন  স্বর্ণের দাম বাড়ল, নতুন দামে চমক

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায়।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি যোগ হবে। একই সঙ্গে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

আরও পড়ুন  বিশ্ববাজারে বাড়ছে সোনা-রুপার দাম

এর আগে গত ২৪ জুলাই স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের বাজারে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিশ্ববাজারের দামের পরিবর্তন এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের মূল্য ওঠানামার প্রভাবেই দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে স্বর্ণ কেনার পরিকল্পনা থাকা ক্রেতাদের নতুন মূল্য অনুযায়ী অতিরিক্ত খরচ গুনতে হবে।

আরও পড়ুন  করমুক্ত আয় বাড়লেও বাড়ছে করের হার, উদ্বেগে চাকরিজীবী ও মধ্যবিত্ত