ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রিডমের ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইন: বিজয়ীদের হাতে উঠল পুরস্কার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৫৩৭

স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে ফ্রিডম। ছবি: সংগৃহীত

ফ্রিডম স্কুটি নাকি গোল্ড ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে এসিআই হাইজিন প্রোডাক্টসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ফ্রিডম। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ফ্রিডম ফিয়েস্তা’ অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে স্কুটি ও গোল্ড কয়েন হস্তান্তর করা হয়।

ভোক্তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর ক্যাম্পেইনের সময়সীমা আগামী আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে নতুন করে অংশগ্রহণকারীদের জন্য থাকছে পুরস্কার জয়ের আরও সুযোগ।

অনুষ্ঠানে ‘ফ্রিডম স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী, স্থপতি ও শিক্ষাবিদ অপি করিম। তিনি ফিমেল হাইজিন খাতে ফ্রিডমের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এমন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে এসিআই কনজ্যুমার বিজনেসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর নাহিদ নেওয়াজসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসিআই কনজ্যুমার বিজনেসের বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ বলেন, ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের মাধ্যমে শুধু পুরস্কার দেওয়া নয়, বরং ভোক্তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও আস্থাকে উদযাপন করা হচ্ছে। নারীদের নিরাপদ হাইজিন ও সুস্থতা নিশ্চিত করতে ফ্রিডম ভবিষ্যতেও নতুন উদ্যোগ নিয়ে কাজ করবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতমের লাইভ পারফরম্যান্স, ম্যাজিক শো এবং স্ট্যান্ড-আপ কমেডি উপভোগ করেন। ফ্রিডমের এই আয়োজন নারীদের স্বাস্থ্য সচেতনতা ও ব্র্যান্ডের সঙ্গে ভোক্তাদের সম্পৃক্ততা আরও বাড়াবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

জনপ্রিয় সংবাদ

ফ্রিডমের ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইন: বিজয়ীদের হাতে উঠল পুরস্কার

Update Time : ০৭:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ফ্রিডম স্কুটি নাকি গোল্ড ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে এসিআই হাইজিন প্রোডাক্টসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ফ্রিডম। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ফ্রিডম ফিয়েস্তা’ অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে স্কুটি ও গোল্ড কয়েন হস্তান্তর করা হয়।

ভোক্তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর ক্যাম্পেইনের সময়সীমা আগামী আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে নতুন করে অংশগ্রহণকারীদের জন্য থাকছে পুরস্কার জয়ের আরও সুযোগ।

আরও পড়ুন  নীলফামারীতে কোল্ড স্টোরেজ ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

অনুষ্ঠানে ‘ফ্রিডম স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী, স্থপতি ও শিক্ষাবিদ অপি করিম। তিনি ফিমেল হাইজিন খাতে ফ্রিডমের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এমন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে এসিআই কনজ্যুমার বিজনেসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর নাহিদ নেওয়াজসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ১৪ লাখের বেশি কৃষকের ঋণ মওকুফ, সুদসহ ১ হাজার ৩৫২ কোটি টাকা পরিশোধ

এসিআই কনজ্যুমার বিজনেসের বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ বলেন, ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের মাধ্যমে শুধু পুরস্কার দেওয়া নয়, বরং ভোক্তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও আস্থাকে উদযাপন করা হচ্ছে। নারীদের নিরাপদ হাইজিন ও সুস্থতা নিশ্চিত করতে ফ্রিডম ভবিষ্যতেও নতুন উদ্যোগ নিয়ে কাজ করবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতমের লাইভ পারফরম্যান্স, ম্যাজিক শো এবং স্ট্যান্ড-আপ কমেডি উপভোগ করেন। ফ্রিডমের এই আয়োজন নারীদের স্বাস্থ্য সচেতনতা ও ব্র্যান্ডের সঙ্গে ভোক্তাদের সম্পৃক্ততা আরও বাড়াবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন  আমদানি নীতিতে বড় পরিবর্তন, সহজ হলো ব্যবসার পথ