ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশের গাছবাড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য চার আয়োজন সম্পন্ন

চট্টগ্রামের চন্দনাইশে অবস্থিত শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে একযোগে বর্ণাঢ্য চার আয়োজন সম্পন্ন হয়েছে। আজ ১৮ এপ্রিল সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানগুলো উদযাপিত হয়।

দিনের মূল আয়োজনের মধ্যে ছিল চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদকে বিশেষ সংবর্ধনা প্রদান। এর পাশাপাশি অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) যাওয়া দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা, ২০২৫ সালের এসএসসিতে জিপিএ-৫ ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মতিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শাহজাহান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ।

এছাড়াও বিশেষ অতিথি ও আমন্ত্রিত সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান, সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সাবেক সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা মো. নুরুল ইসলাম, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর ও মোরশেদুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য সিরাজুল ইসলাম, আবদুল মজিদ শাহ, পৌরসভা বিএনপি নেতা আইনুল হুদা চৌধুরী, সেলিম উদ্দিন, অ্যাডভোকেট মুহাম্মদ শহিদুল ইসলাম তালুকদার, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ সামশুল আলম এবং সাবেক ব্যাংকার নুরুল আলম। এছাড়াও বাবু রনজিত কুমার দে, মিসেস মিতা বড়ুয়া, সাখাওয়াত হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য সিনিয়র শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সাংবাদিক, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশের গাছবাড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য চার আয়োজন সম্পন্ন

Update Time : ০৯:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে অবস্থিত শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে একযোগে বর্ণাঢ্য চার আয়োজন সম্পন্ন হয়েছে। আজ ১৮ এপ্রিল সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানগুলো উদযাপিত হয়।

দিনের মূল আয়োজনের মধ্যে ছিল চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদকে বিশেষ সংবর্ধনা প্রদান। এর পাশাপাশি অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) যাওয়া দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা, ২০২৫ সালের এসএসসিতে জিপিএ-৫ ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  চন্দনাইশে স্বামীর প্রহারে গৃহবধূ নিহত, ঘাতক স্বামী আটক

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মতিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শাহজাহান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ।

এছাড়াও বিশেষ অতিথি ও আমন্ত্রিত সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান, সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সাবেক সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা মো. নুরুল ইসলাম, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর ও মোরশেদুল আলম।

আরও পড়ুন  চন্দ্রনাথ মন্দিরে তীর্থযাত্রীর হাত থেকে ফল নিচ্ছে বানর

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য সিরাজুল ইসলাম, আবদুল মজিদ শাহ, পৌরসভা বিএনপি নেতা আইনুল হুদা চৌধুরী, সেলিম উদ্দিন, অ্যাডভোকেট মুহাম্মদ শহিদুল ইসলাম তালুকদার, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ সামশুল আলম এবং সাবেক ব্যাংকার নুরুল আলম। এছাড়াও বাবু রনজিত কুমার দে, মিসেস মিতা বড়ুয়া, সাখাওয়াত হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য সিনিয়র শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সাংবাদিক, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন।

আরও পড়ুন  মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবকের মর্মান্তিক মৃত্যু